for Add

লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন আমিনুল ইসলাম

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) তিনবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের সঙ্গে নতুন ভূমিকায় যুক্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ফ্র্যাঞ্চাইজিটির হাই-পারফরম্যান্স সেন্টারগুলোর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।

নতুন দায়িত্বে লাহোর কালান্দার্সের হাই-পারফরম্যান্স সেন্টারগুলোর উন্নয়নে দিকনির্দেশনা দেবেন আমিনুল। বিশেষ করে খেলোয়াড়দের বিকাশ, কোচিং পদ্ধতির আধুনিকায়ন এবং তরুণ ক্রিকেটারদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরিতে কাজ করবেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসন ও উন্নয়ন কার্যক্রমে আমিনুলের দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগাতে চায় পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিটি। বিশেষ করে এশিয়াজুড়ে তাঁর কাজের অভিজ্ঞতা এবং তৃণমূল পর্যায় থেকে ক্রিকেটার তৈরির ধারণাকে কাজে লাগিয়ে নিজেদের খেলোয়াড় উন্নয়ন কার্যক্রম আরও শক্তিশালী করার পরিকল্পনা লাহোরের।

ক্রিকেট প্রশাসন ও উন্নয়ন কার্যক্রমে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে আমিনুলের। ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এশিয়া অঞ্চলের ক্রিকেট উন্নয়ন ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এর আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ক্রিকেট উন্নয়ন কর্মকর্তা হিসেবেও কাজ করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি।

খেলোয়াড়ি জীবনেও রয়েছে তাঁর সমৃদ্ধ অভিজ্ঞতা। ১৯৮৮ থেকে ২০০২ সাল পর্যন্ত বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন আমিনুল। ১৯৯৯ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্বও দেন তিনি।

এদিকে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে লাহোর কালান্দার্সের পথচলাও বেশ নাটকীয়। পিএসএলের মূল পাঁচ ফ্র্যাঞ্চাইজির একটি হিসেবে ২০১৬ সালে যাত্রা শুরু করে দলটি। তবে প্রথম চার মৌসুমে প্লে-অফে উঠতে পারেনি তারা। কয়েকবার পয়েন্ট তালিকার তলানিতেও থাকতে হয়েছে দলটিকে।

২০২০ সালে অধিনায়ক সোহেল আখতারের নেতৃত্বে প্রথমবারের মতো ফাইনালে উঠে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় লাহোর। যদিও শিরোপার লড়াইয়ে করাচি কিংসের কাছে হেরে যায় তারা। ২০২১ সালের হতাশার পর ২০২২ আসরের আগে শাহিন শাহ আফ্রিদিকে অধিনায়ক করার সিদ্ধান্ত বদলে দেয় দলটির ভাগ্য।

শাহিনের নেতৃত্বে ২০২২ সালে প্রথমবারের মতো পিএসএল শিরোপা জেতে লাহোর। ফাইনালে মুলতান সুলতানসকে ৪২ রানে হারায় তারা। পরের বছরও একই প্রতিপক্ষকে ফাইনালে এক রানে হারিয়ে শিরোপা ধরে রাখে দলটি। এর মধ্য দিয়ে পিএসএলের প্রথম দল হিসেবে টানা দুই আসরে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব গড়ে লাহোর।

তবে ২০২৪ সালে ছন্দপতন ঘটে তাদের। পুরো আসরে মাত্র একটি জয় পায় দলটি। পরের বছর অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়ায় লাহোর। ফাইনালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ছয় উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো পিএসএল শিরোপা জেতে তারা।

কিন্তু ২০২৬ সালে আবারও হতাশ হতে হয়েছে দলটিকে। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে আসর শুরু করলেও পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে থেকে প্লে-অফে জায়গা করে নিতে পারেনি লাহোর কালান্দার্স। এমন পরিস্থিতিতে হাই-পারফরম্যান্স কার্যক্রমে আমিনুল ইসলামের অভিজ্ঞতা দলটির ভবিষ্যৎ ক্রিকেটার তৈরির পরিকল্পনায় কতটা ভূমিকা রাখে, সেটিই এখন দেখার বিষয়।

সব সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে শেষ করার লক্ষ্য বাংলাদেশের লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন আমিনুল ইসলাম বরেণ্য ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ আর নেই অভিজ্ঞ কোচ থাকতে অনভিজ্ঞ এরিক কেন? শ্রীলঙ্কা ম্যাচের আগে ঢাকায় হামজা পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ বাংলাদেশ: শান্ত শেষ ম্যাচের আগেই সেমিফাইনালে বাংলাদেশ সাফে মালদ্বীপকে উড়িয়ে প্রথম জয় পাকিস্তানের আপাতত লিড বাড়ানোই লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের ঢাকা ইউনাইটেড অপরাজিত চ্যাম্পিয়ন হামজা-ফারহান যোগ দিচ্ছেন, শ্রীলঙ্কা ম্যাচে শক্তি বাড়ছে বাংলাদেশের ঐতিহাসিক ডাবল সেঞ্চুরিতে হৃদয়ের একাধিক রেকর্ড  রোনালদোর বিদায়বার্তায় মেসির চেয়ে বেশি সাড়া রোনালদোর আন্তর্জাতিক বিদায়কে ‘অবসর’ বলতে নারাজ মরিনিও আন্তর্জাতিক ফুটবলে রোনালদো-অধ্যায়ের সমাপ্তি মুশফিক-হৃদয়ের ব্যাটে লিড নেওয়ার আশা বাংলাদেশের ইব্রাহিমের গোলে সাফে বাংলাদেশের শুভসূচনা ২২ বছর পর ঢাকায় ভারত-পাকিস্তান, জিতল ভারত আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রোনালদো এক ম্যাচে ৫৩ লাল কার্ড, বিশ্বরেকর্ড! ২০ ওভার আগেই প্রথম দিনের খেলা শেষ ২৩ বছর পর শিরোপার স্বপ্ন, শুরুতেই ভুটান পরীক্ষা ভালো ফুটবল খেলাই ভারতের লক্ষ্য বিগব্যাশে মুস্তাফিজ, বাংলাদেশি তারকাকে ঘিরে বিশেষ আয়োজন বড়দিনের উপহার হিসেবে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চান স্যামি নিরাপত্তা উদ্বেগে ১১ মাস পিছিয়ে গেল এশিয়ান কাপ মারুফাকে ছাড়াই ইমার্জিং ট্রফির দল, নেতৃত্বে নাহিদা ঢাকায় ভুটান, বাংলাদেশের অপেক্ষায় প্রথম প্রতিপক্ষ সিলেট টেস্টে বাংলাদেশকে নিয়ে সতর্ক স্যামি দুই প্রজন্মের ফুটবল তারকাদের মিলনমেলা নৌবাহিনীর শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে শেষ হলো জাতীয় সাঁতার প্রথম টেস্টে বাংলাদেশকে হারিয়ে স্পিনারদের প্রশংসায় চেজ ব্যালন ডি’অর না জিতেও ইয়ামালকে নিয়ে গর্বিত ফ্লিক জাতীয় সাঁতারে আরো দুটি নতুন রেকর্ড ফাইনালে হার, রানার্সআপ বাংলাদেশ ক্যারিবীয়দের ২৪৫ রানে গুটিয়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টনে লিকা ও রজিন চ্যাম্পিয়ন জাতীয় সাঁতারের দ্বিতীয় দিনে আটটি নতুন রেকর্ড সাফের টিকিটে চড়া দাম; কাল থেকে বিক্রি শুরু প্রথম দিনেই দাপট বাংলাদেশের, ৯৯ রানে অপরাজিত সাদমান এশিয়া কাপ আরচ্যারীতে বাংলাদেশের স্বর্ণপদক জয় জাতীয় সাঁতারের প্রথম দিনেই ৬ নতুন রেকর্ড ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় ভারতের কাছে ১৩ গোলের লজ্জা, এক মাসে হজম ২৩ ম্যাক্স গ্রুপ জাতীয় সাঁতার কাল শুরু ব্যালন ডি’অর ঘিরে তারার মেলা, আলোচনায় কেন-এমবাপ্পে-ইয়ামাল ‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি  উদ্বোধনী ম্যাচেই কাল বাংলাদেশ-ভারত লড়াই দুটি আত্মঘাতী গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ টেস্ট সিরিজের আগে ব্যাটিং অনুশীলনে লিটন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add