for Add

অভিজ্ঞ কোচ থাকতে অনভিজ্ঞ এরিক কেন?

বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচ পিটার বাটলারের অসুস্থতা ঘিরে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাঁর অনুপস্থিতিতে আপাতত এক মাসের জন্য অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন ফরাসি কোচ এরিক মারে। তবে ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমাদের মতো অভিজ্ঞ ফুটবলারদের দায়িত্ব তুলনামূলক অনভিজ্ঞ এক বিদেশি কোচের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তে খোদ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভেতরেই তৈরি হয়েছে অসন্তোষ।

আগামী ডিসেম্বরের শুরুতে সিঙ্গাপুরের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। এই দুই ম্যাচ সামনে রেখেই মূলত কাজ করতে হবে এরিককে। কিন্তু তাঁর কোচিং ক্যারিয়ার ও আন্তর্জাতিক পর্যায়ে কাজের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন রয়েছে। ইউরোপের শীর্ষস্থানীয় কোনো ক্লাব কিংবা জাতীয় দলের কোচ হিসেবে কাজ করার উল্লেখযোগ্য অভিজ্ঞতার তথ্যও সামনে আসেনি। ফলে গুরুত্বপূর্ণ এই সময়ে জাতীয় নারী দলের দায়িত্ব তাঁর হাতে তুলে দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে বাফুফের অন্দরমহলে।

প্রশ্ন উঠছে, বাফুফের নিজস্ব কাঠামোয় অভিজ্ঞ কোচ থাকা সত্ত্বেও কেন অন্তর্বর্তীকালীন দায়িত্বের জন্য বিদেশি কোচের ওপর নির্ভর করতে হলো? এর আগে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নারী দলের দায়িত্ব পালন করেছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু। নারী ফুটবলে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে গোলাম রব্বানী ছোটনেরও। তিনিও এখন বাফুফের সঙ্গে যুক্ত। তাঁদের মতো পরিচিত ও অভিজ্ঞ কোচ থাকতে মাত্র দুটি ম্যাচের জন্য এরিক মারেকে বেছে নেওয়ার কারণ কী, তা নিয়ে প্রশ্ন তুলছেন ফেডারেশনের একাধিক কর্মকর্তা।

দেশের নারী ফুটবলের কার্যক্রম দীর্ঘদিন ধরে দেখভাল করছেন বাফুফে সদস্য ও নারী উইংয়ের চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ। তবে অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগের ক্ষেত্রে তাঁর মতামত গুরুত্ব পায়নি বলে জানিয়েছেন তিনি।

কিরণ বলেন, ‘আমাদের টেকনিক্যাল ডিপার্টমেন্ট থেকে আমার ই-মেইলে তিন কোচের বায়োডাটা পাঠানো হয়েছিল মতামত দেওয়ার জন্য। আমি মতামত দিয়েছিলাম। এই কোচের বিষয়ে আমার মত ছিল, তিনি কেবল বয়সভিত্তিক পর্যায়ে কাজ করতে পারেন, সিনিয়র দলে নয়। মতামত দেওয়ার পর দেখলাম, ওই তিন বায়োডাটার মধ্য থেকেই তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে। এর বেশি আমি কিছু বলতে পারছি না।’

পিটার বাটলারের অধীনে বাংলাদেশ নারী ফুটবলে যে ধারাবাহিকতা তৈরি হয়েছিল, তাঁর অনুপস্থিতিতে সেটি ধরে রাখাই এখন বড় চ্যালেঞ্জ। একই সঙ্গে নতুন কোচের সঙ্গে খেলোয়াড়দের মানিয়ে নেওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ। বিশেষ করে আন্তর্জাতিক ফুটবলে অভিজ্ঞ ঋতুপর্ণা, মনিকাদের নিয়ে দলকে প্রস্তুত করতে হবে মারেকে।

সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচ তাই শুধু আন্তর্জাতিক প্রীতি ম্যাচ নয়, নতুন কোচের জন্যও বড় পরীক্ষা। স্বল্প সময়ে তিনি কতটা কার্যকরভাবে দলকে প্রস্তুত করতে পারেন এবং বাটলারের অনুপস্থিতিতে দলের পারফরম্যান্সের ধারাবাহিকতা কতটা ধরে রাখতে পারেন, সেটিই এখন দেখার বিষয়।

জাতীয় নারী ফুটবল দল বর্তমানে চট্টগ্রামে অনুশীলন ক্যাম্প করছে। আজ সকালে ঢাকায় পৌঁছানো নতুন কোচের রাতেই চট্টগ্রামে যাওয়ার কথা।

সব সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে শেষ করার লক্ষ্য বাংলাদেশের লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন আমিনুল ইসলাম বরেণ্য ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ আর নেই অভিজ্ঞ কোচ থাকতে অনভিজ্ঞ এরিক কেন? শ্রীলঙ্কা ম্যাচের আগে ঢাকায় হামজা পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ বাংলাদেশ: শান্ত শেষ ম্যাচের আগেই সেমিফাইনালে বাংলাদেশ সাফে মালদ্বীপকে উড়িয়ে প্রথম জয় পাকিস্তানের আপাতত লিড বাড়ানোই লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের ঢাকা ইউনাইটেড অপরাজিত চ্যাম্পিয়ন হামজা-ফারহান যোগ দিচ্ছেন, শ্রীলঙ্কা ম্যাচে শক্তি বাড়ছে বাংলাদেশের ঐতিহাসিক ডাবল সেঞ্চুরিতে হৃদয়ের একাধিক রেকর্ড  রোনালদোর বিদায়বার্তায় মেসির চেয়ে বেশি সাড়া রোনালদোর আন্তর্জাতিক বিদায়কে ‘অবসর’ বলতে নারাজ মরিনিও আন্তর্জাতিক ফুটবলে রোনালদো-অধ্যায়ের সমাপ্তি মুশফিক-হৃদয়ের ব্যাটে লিড নেওয়ার আশা বাংলাদেশের ইব্রাহিমের গোলে সাফে বাংলাদেশের শুভসূচনা ২২ বছর পর ঢাকায় ভারত-পাকিস্তান, জিতল ভারত আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রোনালদো এক ম্যাচে ৫৩ লাল কার্ড, বিশ্বরেকর্ড! ২০ ওভার আগেই প্রথম দিনের খেলা শেষ ২৩ বছর পর শিরোপার স্বপ্ন, শুরুতেই ভুটান পরীক্ষা ভালো ফুটবল খেলাই ভারতের লক্ষ্য বিগব্যাশে মুস্তাফিজ, বাংলাদেশি তারকাকে ঘিরে বিশেষ আয়োজন বড়দিনের উপহার হিসেবে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চান স্যামি নিরাপত্তা উদ্বেগে ১১ মাস পিছিয়ে গেল এশিয়ান কাপ মারুফাকে ছাড়াই ইমার্জিং ট্রফির দল, নেতৃত্বে নাহিদা ঢাকায় ভুটান, বাংলাদেশের অপেক্ষায় প্রথম প্রতিপক্ষ সিলেট টেস্টে বাংলাদেশকে নিয়ে সতর্ক স্যামি দুই প্রজন্মের ফুটবল তারকাদের মিলনমেলা নৌবাহিনীর শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে শেষ হলো জাতীয় সাঁতার প্রথম টেস্টে বাংলাদেশকে হারিয়ে স্পিনারদের প্রশংসায় চেজ ব্যালন ডি’অর না জিতেও ইয়ামালকে নিয়ে গর্বিত ফ্লিক জাতীয় সাঁতারে আরো দুটি নতুন রেকর্ড ফাইনালে হার, রানার্সআপ বাংলাদেশ ক্যারিবীয়দের ২৪৫ রানে গুটিয়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টনে লিকা ও রজিন চ্যাম্পিয়ন জাতীয় সাঁতারের দ্বিতীয় দিনে আটটি নতুন রেকর্ড সাফের টিকিটে চড়া দাম; কাল থেকে বিক্রি শুরু প্রথম দিনেই দাপট বাংলাদেশের, ৯৯ রানে অপরাজিত সাদমান এশিয়া কাপ আরচ্যারীতে বাংলাদেশের স্বর্ণপদক জয় জাতীয় সাঁতারের প্রথম দিনেই ৬ নতুন রেকর্ড ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় ভারতের কাছে ১৩ গোলের লজ্জা, এক মাসে হজম ২৩ ম্যাক্স গ্রুপ জাতীয় সাঁতার কাল শুরু ব্যালন ডি’অর ঘিরে তারার মেলা, আলোচনায় কেন-এমবাপ্পে-ইয়ামাল ‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি  উদ্বোধনী ম্যাচেই কাল বাংলাদেশ-ভারত লড়াই দুটি আত্মঘাতী গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ টেস্ট সিরিজের আগে ব্যাটিং অনুশীলনে লিটন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add