for Add

পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ বাংলাদেশ: শান্ত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে নিজেদের পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়ন করতে পারেনি বাংলাদেশ। এমনটাই স্বীকার করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ভবিষ্যতে ঘরের মাঠের সুবিধা আরও ভালোভাবে কাজে লাগানোর ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।

আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট ড্র করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে তাওহিদ হৃদয়ের অপরাজিত ২৪২ রানের পর দ্বিতীয় ইনিংসে তাঁর ৮২ রানের ইনিংসে হারের পাশাপাশি সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা এড়িয়েছে স্বাগতিকরা। ঢাকায় প্রথম টেস্টে ৮ উইকেটের জয়ে শেষ পর্যন্ত সিরিজ ১-০ ব্যবধানে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ।

শান্ত জানান, স্পিন সহায়ক উইকেটে খেলার পরিকল্পনা ছিল বাংলাদেশের। তবে বিশেষ করে সিলেটে প্রত্যাশিত কন্ডিশন পাওয়া যায়নি।

ম্যাচ শেষে সাংবাদিকদের শান্ত বলেন, ‘আমরা স্পিন সহায়ক উইকেটে খেলার পরিকল্পনা করেছিলাম। দুই টেস্টের দিকে তাকালে দেখা যাবে, আমরা তিনজন স্পিনার ও দুজন পেসার নিয়ে খেলেছি। এখনো মনে করি, পরিকল্পনাটি সঠিক ছিল। কিন্তু আমরা তা যথাযথভাবে বাস্তবায়ন করতে পারিনি।’

তিনি আরও বলেন, ‘সিলেটে আমরা প্রত্যাশিত কন্ডিশন পাইনি। এ ক্ষেত্রে পরিকল্পনায় হয়তো কিছুটা ঘাটতি ছিল।’

বাংলাদেশের প্রত্যাশা ছিল, ম্যাচের শুরু থেকেই বল ঘুরতে শুরু করবে। কিন্তু চতুর্থ ও পঞ্চম দিনেও উইকেট অনেকটাই ব্যাটিং সহায়ক ছিল। স্পিনাররাও প্রত্যাশা অনুযায়ী বোলিং করতে পারেননি। তবে দীর্ঘদিনের অবদানের কথা বিবেচনায় নিয়ে তাঁদের ওপর দ্রুত আস্থা হারানো উচিত নয় বলে মনে করেন অধিনায়ক।

শান্ত বলেন, ‘ঘরের মাঠে কিংবা দেশের বাইরে টেস্ট ম্যাচ জিততে বাংলাদেশ সব সময়ই স্পিনারদের ওপর নির্ভর করেছে। তাই এত দ্রুত তাদের ওপর থেকে আস্থা হারানো উচিত নয়। গত ১০-১২ বছর ধরে তারা অবদান রেখে আসছে। তাদের সমর্থন পাওয়া উচিত। দুই-তিনটি সিরিজ খারাপ যেতে পারে, তবে আমার বিশ্বাস তারা ঘুরে দাঁড়াবে।’

এই সিরিজে নিজেদের সামর্থ্য অনুযায়ী ৫০ শতাংশ ক্রিকেটও খেলতে পারেনি বাংলাদেশ বলে মনে করেন অধিনায়ক। তাঁর ভাষায়, ‘আমরা ভালো ক্রিকেট খেলিনি এবং বিষয়টি মেনে নেওয়া গুরুত্বপূর্ণ। এই সংস্করণে আমরা যেভাবে খেলছি, সেই বিবেচনায় আমার মনে হয়, নিজেদের স্বাভাবিক খেলার ৫০ শতাংশও দেখাতে পারিনি। আরও ভালো পরিকল্পনা করে সেটা বাস্তবায়ন করতে পারলে ফল ভিন্ন হতে পারত।’

সিরিজে ব্যর্থ হলেও ওপেনার তানজিদ হাসান তামিমের আক্রমণাত্মক ব্যাটিংয়ের ধরনকে সমর্থন করেছেন শান্ত। তাঁর মতে, তরুণ এই ব্যাটারের স্বাভাবিক খেলার ধরন বদলানো উচিত নয়। শান্ত বলেন, ‘তানজিদ সব সময় এভাবেই খেলে এসেছে এবং সফলও হয়েছে। আমি কখনোই তাকে নিজের স্বভাবের বিপরীতে খেলতে বলব না। তবে ব্যাটিংয়ে তাকে আরও একটু গোছানো হতে হবে। অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে আমার বিশ্বাস, সে আরও ভালো সিদ্ধান্ত নিতে পারবে।’

ক্যারিয়ারের তৃতীয় টেস্টেই তাওহিদ হৃদয়ের অসাধারণ পারফরম্যান্সে বিশেষভাবে সন্তুষ্ট অধিনায়ক। প্রথম ইনিংসে অপরাজিত ২৪২ রানের পর দ্বিতীয় ইনিংসেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই ব্যাটার।

শান্ত বলেন, ‘ড্রেসিংরুমে আমরা সবাই খুব আনন্দিত ছিলাম। মাত্র তৃতীয় টেস্টেই এত বড় ইনিংস খেলা এবং নিচের সারির ব্যাটারদের সঙ্গে যেভাবে ব্যাটিং করেছে, তা অসাধারণ। কখনো কখনো অভিজ্ঞ ক্রিকেটাররাও এমনটা করতে হিমশিম খায়।’

তিনি আরও বলেন, ‘মিডল অর্ডারে এমন একজনকে খুঁজছিলাম, যে দীর্ঘ সময় ব্যাটিং করতে পারবে। সে এভাবে খেলা চালিয়ে যেতে পারলে দলের জন্য খুব ভালো হবে।’

সামনে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর। প্রস্তুতির জন্য খুব বেশি সময় পাওয়া যাবে না বলে স্বীকার করেছেন শান্ত। তিনি বলেন, ‘প্রস্তুতির জন্য আসলে আমাদের হাতে খুব বেশি সুযোগ নেই। হয়তো এক-দুই দিন অনুশীলন করতে পারব। তাই যতটা সম্ভব মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। দক্ষিণ আফ্রিকা ভালো দল। তবে আমাদের বোলিং ইউনিট সেরা পারফরম্যান্স করতে পারলে তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব বলে বিশ্বাস করি।’

সব সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে শেষ করার লক্ষ্য বাংলাদেশের লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন আমিনুল ইসলাম বরেণ্য ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ আর নেই অভিজ্ঞ কোচ থাকতে অনভিজ্ঞ এরিক কেন? শ্রীলঙ্কা ম্যাচের আগে ঢাকায় হামজা পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ বাংলাদেশ: শান্ত শেষ ম্যাচের আগেই সেমিফাইনালে বাংলাদেশ সাফে মালদ্বীপকে উড়িয়ে প্রথম জয় পাকিস্তানের আপাতত লিড বাড়ানোই লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের ঢাকা ইউনাইটেড অপরাজিত চ্যাম্পিয়ন হামজা-ফারহান যোগ দিচ্ছেন, শ্রীলঙ্কা ম্যাচে শক্তি বাড়ছে বাংলাদেশের ঐতিহাসিক ডাবল সেঞ্চুরিতে হৃদয়ের একাধিক রেকর্ড  রোনালদোর বিদায়বার্তায় মেসির চেয়ে বেশি সাড়া রোনালদোর আন্তর্জাতিক বিদায়কে ‘অবসর’ বলতে নারাজ মরিনিও আন্তর্জাতিক ফুটবলে রোনালদো-অধ্যায়ের সমাপ্তি মুশফিক-হৃদয়ের ব্যাটে লিড নেওয়ার আশা বাংলাদেশের ইব্রাহিমের গোলে সাফে বাংলাদেশের শুভসূচনা ২২ বছর পর ঢাকায় ভারত-পাকিস্তান, জিতল ভারত আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রোনালদো এক ম্যাচে ৫৩ লাল কার্ড, বিশ্বরেকর্ড! ২০ ওভার আগেই প্রথম দিনের খেলা শেষ ২৩ বছর পর শিরোপার স্বপ্ন, শুরুতেই ভুটান পরীক্ষা ভালো ফুটবল খেলাই ভারতের লক্ষ্য বিগব্যাশে মুস্তাফিজ, বাংলাদেশি তারকাকে ঘিরে বিশেষ আয়োজন বড়দিনের উপহার হিসেবে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চান স্যামি নিরাপত্তা উদ্বেগে ১১ মাস পিছিয়ে গেল এশিয়ান কাপ মারুফাকে ছাড়াই ইমার্জিং ট্রফির দল, নেতৃত্বে নাহিদা ঢাকায় ভুটান, বাংলাদেশের অপেক্ষায় প্রথম প্রতিপক্ষ সিলেট টেস্টে বাংলাদেশকে নিয়ে সতর্ক স্যামি দুই প্রজন্মের ফুটবল তারকাদের মিলনমেলা নৌবাহিনীর শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে শেষ হলো জাতীয় সাঁতার প্রথম টেস্টে বাংলাদেশকে হারিয়ে স্পিনারদের প্রশংসায় চেজ ব্যালন ডি’অর না জিতেও ইয়ামালকে নিয়ে গর্বিত ফ্লিক জাতীয় সাঁতারে আরো দুটি নতুন রেকর্ড ফাইনালে হার, রানার্সআপ বাংলাদেশ ক্যারিবীয়দের ২৪৫ রানে গুটিয়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টনে লিকা ও রজিন চ্যাম্পিয়ন জাতীয় সাঁতারের দ্বিতীয় দিনে আটটি নতুন রেকর্ড সাফের টিকিটে চড়া দাম; কাল থেকে বিক্রি শুরু প্রথম দিনেই দাপট বাংলাদেশের, ৯৯ রানে অপরাজিত সাদমান এশিয়া কাপ আরচ্যারীতে বাংলাদেশের স্বর্ণপদক জয় জাতীয় সাঁতারের প্রথম দিনেই ৬ নতুন রেকর্ড ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় ভারতের কাছে ১৩ গোলের লজ্জা, এক মাসে হজম ২৩ ম্যাক্স গ্রুপ জাতীয় সাঁতার কাল শুরু ব্যালন ডি’অর ঘিরে তারার মেলা, আলোচনায় কেন-এমবাপ্পে-ইয়ামাল ‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি  উদ্বোধনী ম্যাচেই কাল বাংলাদেশ-ভারত লড়াই দুটি আত্মঘাতী গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ টেস্ট সিরিজের আগে ব্যাটিং অনুশীলনে লিটন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add