for Add

নিরাপত্তা উদ্বেগে ১১ মাস পিছিয়ে গেল এশিয়ান কাপ

আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে ২০২৭ সালের এশিয়ান কাপ ফুটবল প্রায় ১১ মাস পিছিয়ে দিয়েছে এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। মঙ্গলবার সংস্থাটি জানিয়েছে, আগামী বছরের জানুয়ারির পরিবর্তে টুর্নামেন্ট শুরু হবে ডিসেম্বরে। তবে প্রতিযোগিতাটি শেষ হবে ২০২৮ সালের জানুয়ারিতে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার পর সৌদি আরবে বেশ কয়েকটি ক্রীড়া আয়োজন বাতিল, স্থগিত কিংবা অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির নিরাপত্তা পরিস্থিতি এবং বৃহত্তর মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়ে উদ্বেগের মধ্যেই এশিয়ান কাপের সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নিল এএফসি।

আগামী বছরের ৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত এশিয়ান কাপ আয়োজনের কথা ছিল। নতুন সূচি অনুযায়ী, টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ২৩ ডিসেম্বর থেকে ২০২৮ সালের ২১ জানুয়ারি পর্যন্ত।

এক বিবৃতিতে এএফসি জানিয়েছে, ‘এ অঞ্চলের চলমান পরিস্থিতির কারণে সৃষ্ট ব্যতিক্রমী পরিস্থিতি বিবেচনায় এশিয়ান কাপের আয়োজক কমিটি জাতীয় দলগুলোর এই প্রধান প্রতিযোগিতার সূচি পরিবর্তনের অনুমোদন দিয়েছে।’

এ ছাড়া প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে উল্লেখযোগ্য লজিস্টিক জটিলতা ও যাতায়াতের বিঘ্নকেও সিদ্ধান্তের কারণ হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি। নতুন সূচি অনুমোদনের জন্য ফিফার কাছে উপস্থাপন করা হবে বলেও জানিয়েছে এএফসি।

সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়লেও গত মাসে দেশটির আয়োজকেরা জানিয়েছিলেন, এশিয়ান কাপ নির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে। সৌদি আরবের জেদ্দা, রিয়াদ ও আল খোবার শহরে মাসব্যাপী এই প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা ছিল।

কুয়ালালামপুরভিত্তিক এএফসি জানিয়েছে, সৌদি আরবের স্থানীয় আয়োজক কমিটি ও দেশটির ফুটবল ফেডারেশনের সঙ্গে দীর্ঘ আলোচনা এবং পরামর্শের পর সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে সংস্থাটি আরও বলেছে, ‘নির্ধারিত সময়ে প্রতিযোগিতাটি আয়োজন ও পরিচালনার ক্ষেত্রে ব্যতিক্রমী পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অংশগ্রহণকারী দল, কর্মকর্তা, দর্শক এবং সংশ্লিষ্ট সবার স্বার্থ বিবেচনায় টুর্নামেন্ট পিছিয়ে দেওয়া প্রয়োজনীয় হয়ে পড়েছে।’

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিভিন্ন অবকাঠামো, বিশেষ করে বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে। গত মাসে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় প্রাণহানি ও বহু মানুষ আহত হওয়ার ঘটনাও ঘটেছে। এ ছাড়া দাম্মাম অভিমুখে ড্রোন হামলার খবর পাওয়া গেছে।

নিরাপত্তা পরিস্থিতির প্রভাব পড়েছে দেশটির অন্যান্য ক্রীড়া আয়োজনেও। গত মাসে ২০২৭ সালের ডাকার র‌্যালি সৌদি আরব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। নোভাক জোকোভিচ, কার্লোস আলকারাজ ও আলেকজান্ডার জভেরেভের অংশগ্রহণের কথা থাকা প্রদর্শনী টেনিস টুর্নামেন্ট সিক্স কিংস স্ল্যামও পিছিয়ে দেওয়া হয়েছে। রিয়াদে আয়োজনের পরিকল্পনা থাকলেও ডব্লিউটিএ ফাইনালস যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ান ওয়েলসে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া সৌদি আরবের ঘরোয়া ফুটবল এবং এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচের সূচিতেও প্রভাব পড়েছে।

খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে এশিয়ার বিভিন্ন ফুটবল অ্যাসোসিয়েশনও টুর্নামেন্ট পিছিয়ে দেওয়ার দাবি জানিয়ে আসছিল।

সূচি পরিবর্তনের ঘোষণার পর সৌদি আরবের স্থানীয় আয়োজক কমিটির চেয়ারম্যান ইয়াসের আল-মিসেহাল জানিয়েছেন, নতুন সূচি অনুযায়ী প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি অব্যাহত থাকবে। সৌদি প্রেস এজেন্সিকে তিনি বলেন, ‘টুর্নামেন্টটি নতুন তারিখ অনুযায়ী অনুষ্ঠিত হবে এবং আমাদের প্রস্তুতি পরিকল্পনা অনুযায়ী চলবে।’

সব সংবাদ

নিরাপত্তা উদ্বেগে ১১ মাস পিছিয়ে গেল এশিয়ান কাপ মারুফাকে ছাড়াই ইমার্জিং ট্রফির দল, নেতৃত্বে নাহিদা ঢাকায় ভুটান, বাংলাদেশের অপেক্ষায় প্রথম প্রতিপক্ষ সিলেট টেস্টে বাংলাদেশকে নিয়ে সতর্ক স্যামি দুই প্রজন্মের ফুটবল তারকাদের মিলনমেলা নৌবাহিনীর শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে শেষ হলো জাতীয় সাঁতার প্রথম টেস্টে বাংলাদেশকে হারিয়ে স্পিনারদের প্রশংসায় চেজ ব্যালন ডি’অর না জিতেও ইয়ামালকে নিয়ে গর্বিত ফ্লিক জাতীয় সাঁতারে আরো দুটি নতুন রেকর্ড ফাইনালে হার, রানার্সআপ বাংলাদেশ ক্যারিবীয়দের ২৪৫ রানে গুটিয়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টনে লিকা ও রজিন চ্যাম্পিয়ন জাতীয় সাঁতারের দ্বিতীয় দিনে আটটি নতুন রেকর্ড সাফের টিকিটে চড়া দাম; কাল থেকে বিক্রি শুরু প্রথম দিনেই দাপট বাংলাদেশের, ৯৯ রানে অপরাজিত সাদমান এশিয়া কাপ আরচ্যারীতে বাংলাদেশের স্বর্ণপদক জয় জাতীয় সাঁতারের প্রথম দিনেই ৬ নতুন রেকর্ড ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় ভারতের কাছে ১৩ গোলের লজ্জা, এক মাসে হজম ২৩ ম্যাক্স গ্রুপ জাতীয় সাঁতার কাল শুরু ব্যালন ডি’অর ঘিরে তারার মেলা, আলোচনায় কেন-এমবাপ্পে-ইয়ামাল ‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি  উদ্বোধনী ম্যাচেই কাল বাংলাদেশ-ভারত লড়াই দুটি আত্মঘাতী গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ টেস্ট সিরিজের আগে ব্যাটিং অনুশীলনে লিটন ২১ স্বর্ণে চ্যাম্পিয়ন সেনাবাহিনী, সেরা ইমরানুর ও প্রিয়া সাফ চ্যাম্পিয়নশিপের ২৮ সদস্যের প্রাথমিক দলে নতুন দুই প্রবাসী স্পোর্টস জার্নালিস্ট অব দ্য ইয়ার রাহেনুর ইসলাম কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধন রাষ্ট্রপতির ইনফান্তিনোর পুনর্নির্বাচনকে সমর্থন জানাল এশীয় ফুটবল তৃণমূল থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ার পরিকল্পনা ক্রীড়া প্রতিমন্ত্রীর পেলে-ম্যারাডোনা কেন জেতেননি ব্যালন ডি’অর? ফাইনালে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ কাল শুরু কোকো জাতীয় সামার অ্যাথলেটিকস শুক্রবার, উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ফাইনালে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে বাংলাদেশ আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে তাসকিন ও শরিফুলের উন্নতি আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের বাঁচা-মরার লড়াই ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত ৩০ দিনের নিষেধাজ্ঞায় রোনালদো ব্যালন ডি’অরের ভোটে রোনালদোর চেয়ে পিছিয়ে মেসি ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের জরিমানা বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত নেপালকে হারিয়ে বাংলাদেশের দাপুটে জয় হারের দায় ব্যাটারদের দিলেন তাসকিন ঢাকায় যাত্রাবিরতি: ফিফা সভাপতি-বাফুফে বৈঠক বিশ্বের সেরা ইয়ামাল, ব্যালন ডি’অরে নেইমারের সমর্থন ফিওনা সাইক্লিংয়ে সেনাবাহিনীর শ্রেষ্ঠত্ব অর্জন ওয়ার্ল্ড জুনিয়র টেনিসে বালকে লিকুল, বালিকায় জিমো চ্যাম্পিয়ন তুর্কি এয়ারলাইনস গলফে হুমায়ুন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add