for Add

দুই প্রজন্মের ফুটবল তারকাদের মিলনমেলা

২-১ গোলে জিতল এসএ গেমসের সোনাজয়ীরা

সাফ চ্যাম্পিয়নশিপের প্রচার-প্রচারণার অংশ হিসেবে রোববার বিকেলে ঢাকার জাতীয় স্টেডিয়ামে বসেছিল বাংলাদেশের ফুটবলের দুই সোনালি প্রজন্মের মিলনমেলা। ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়ন ও ২০১০ সালের এসএ গেমসে স্বর্ণজয়ী দলের ফুটবলাররা নেমেছিলেন এক ব্যতিক্রমী প্রীতি ম্যাচে। ১৬ বছর পর একই মাঠে দুই প্রজন্মের তারকাদের এমন পুনর্মিলন ফিরিয়ে এনেছিল দেশের ফুটবলের গৌরবময় অতীত।

২০০৩ সালে এই জাতীয় স্টেডিয়ামেই প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। সাত বছর পর, ২০১০ সালে একই মাঠে এসএ গেমসের ফুটবলে স্বর্ণপদক জয়ের কীর্তি গড়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। সেই দুই ঐতিহাসিক সাফল্যের নায়কদের মুখোমুখি লড়াই দেখতে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন দর্শক-সমর্থকেরা। গ্যালারিতে দর্শকের উপস্থিতি খুব বেশি না থাকলেও মাঠের পাশে দাঁড়িয়ে ও বসে অনেকেই উপভোগ করেছেন স্মৃতিময় এই আয়োজন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের আগ্রহ ও উদ্যোগেই আয়োজন করা হয়েছিল এই প্রীতি ম্যাচের। মজার ব্যাপার, তিনি নিজেও ছিলেন দুই ঐতিহাসিক সাফল্যের দলের সদস্য। রোববার ৬০ মিনিটের ম্যাচে দুই দলের হয়েই খেলেছেন দেশের অন্যতম সেরা এই গোলরক্ষক। প্রথমার্ধে ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়ন দলের হয়ে এবং দ্বিতীয়ার্ধে ২০১০ সালের এসএ গেমসে স্বর্ণজয়ী দলের জার্সিতে মাঠে নামেন তিনি।

দুই দলের ফুটবলারদের গায়েও ছিল তাঁদের ঐতিহাসিক সাফল্যের সময়কার জার্সির আদলে তৈরি পোশাক। আমিনুল হকও বদলেছেন জার্সি ও পজিশন। সাফ চ্যাম্পিয়ন দলের হয়ে ৯ নম্বর জার্সি গায়ে খেলেছেন আক্রমণভাগে। আর এসএ গেমসের স্বর্ণজয়ী দলের হয়ে পরেছেন নিজের চিরচেনা ১ নম্বর জার্সি।

মাঠের লড়াইয়ে অবশ্য শেষ হাসি হেসেছে এসএ গেমসের স্বর্ণজয়ী দল। ২-১ গোলের ব্যবধানে জিতেছে তারা। বিজয়ী দলের হয়ে গোল করেছেন নাসিরুল ইসলাম নাসির ও মিঠুন চৌধুরী। অন্যদিকে ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়ন দলের হয়ে ব্যবধান কমিয়েছেন আলফাজ আহমেদ। ১-০ গোলে পিছিয়ে পড়ার পর তাঁর গোলেই সমতায় ফিরেছিল দলটি। তবে শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি তারা।

ব্যবধান আরও বাড়ানোর সুযোগ পেয়েছিল এসএ গেমসের দল। ম্যাচের শেষ দিকে পেনাল্টিও আদায় করে নেয় তারা। কিন্তু আমিনুল হকের দুর্বল শট সহজেই আটকে দেন সাফ চ্যাম্পিয়ন দলের গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য্য। ফলে ৩-১ গোলের জয় পাওয়া হয়নি স্বর্ণজয়ীদের।

ম্যাচের বিরতিতে প্রয়াত অস্ট্রিয়ান কোচ জর্জ কোটানের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। ২০০৩ সালে বাংলাদেশকে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতানো এই কোচের প্রতি শ্রদ্ধা জানাতেই ছিল বিশেষ আয়োজন। ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর মারা যান বাংলাদেশের ফুটবলের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকা এই কোচ।

ফলাফল ছাপিয়ে দিনটির বড় প্রাপ্তি ছিল দুই প্রজন্মের ফুটবলারদের একসঙ্গে মাঠে ফেরা। বাংলাদেশের ফুটবলের সোনালি সময়ের নায়কদের এমন পুনর্মিলন দর্শকদের মনে করিয়ে দিয়েছে জাতীয় ফুটবলের গৌরবময় দুই অধ্যায়।

সব সংবাদ

ঢাকায় ভুটান, বাংলাদেশের অপেক্ষায় প্রথম প্রতিপক্ষ সিলেট টেস্টে বাংলাদেশকে নিয়ে সতর্ক স্যামি দুই প্রজন্মের ফুটবল তারকাদের মিলনমেলা নৌবাহিনীর শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে শেষ হলো জাতীয় সাঁতার প্রথম টেস্টে বাংলাদেশকে হারিয়ে স্পিনারদের প্রশংসায় চেজ ব্যালন ডি’অর না জিতেও ইয়ামালকে নিয়ে গর্বিত ফ্লিক জাতীয় সাঁতারে আরো দুটি নতুন রেকর্ড ফাইনালে হার, রানার্সআপ বাংলাদেশ ক্যারিবীয়দের ২৪৫ রানে গুটিয়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টনে লিকা ও রজিন চ্যাম্পিয়ন জাতীয় সাঁতারের দ্বিতীয় দিনে আটটি নতুন রেকর্ড সাফের টিকিটে চড়া দাম; কাল থেকে বিক্রি শুরু প্রথম দিনেই দাপট বাংলাদেশের, ৯৯ রানে অপরাজিত সাদমান এশিয়া কাপ আরচ্যারীতে বাংলাদেশের স্বর্ণপদক জয় জাতীয় সাঁতারের প্রথম দিনেই ৬ নতুন রেকর্ড ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় ভারতের কাছে ১৩ গোলের লজ্জা, এক মাসে হজম ২৩ ম্যাক্স গ্রুপ জাতীয় সাঁতার কাল শুরু ব্যালন ডি’অর ঘিরে তারার মেলা, আলোচনায় কেন-এমবাপ্পে-ইয়ামাল ‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি  উদ্বোধনী ম্যাচেই কাল বাংলাদেশ-ভারত লড়াই দুটি আত্মঘাতী গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ টেস্ট সিরিজের আগে ব্যাটিং অনুশীলনে লিটন ২১ স্বর্ণে চ্যাম্পিয়ন সেনাবাহিনী, সেরা ইমরানুর ও প্রিয়া সাফ চ্যাম্পিয়নশিপের ২৮ সদস্যের প্রাথমিক দলে নতুন দুই প্রবাসী স্পোর্টস জার্নালিস্ট অব দ্য ইয়ার রাহেনুর ইসলাম কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধন রাষ্ট্রপতির ইনফান্তিনোর পুনর্নির্বাচনকে সমর্থন জানাল এশীয় ফুটবল তৃণমূল থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ার পরিকল্পনা ক্রীড়া প্রতিমন্ত্রীর পেলে-ম্যারাডোনা কেন জেতেননি ব্যালন ডি’অর? ফাইনালে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ কাল শুরু কোকো জাতীয় সামার অ্যাথলেটিকস শুক্রবার, উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ফাইনালে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে বাংলাদেশ আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে তাসকিন ও শরিফুলের উন্নতি আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের বাঁচা-মরার লড়াই ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত ৩০ দিনের নিষেধাজ্ঞায় রোনালদো ব্যালন ডি’অরের ভোটে রোনালদোর চেয়ে পিছিয়ে মেসি ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের জরিমানা বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত নেপালকে হারিয়ে বাংলাদেশের দাপুটে জয় হারের দায় ব্যাটারদের দিলেন তাসকিন ঢাকায় যাত্রাবিরতি: ফিফা সভাপতি-বাফুফে বৈঠক বিশ্বের সেরা ইয়ামাল, ব্যালন ডি’অরে নেইমারের সমর্থন ফিওনা সাইক্লিংয়ে সেনাবাহিনীর শ্রেষ্ঠত্ব অর্জন ওয়ার্ল্ড জুনিয়র টেনিসে বালকে লিকুল, বালিকায় জিমো চ্যাম্পিয়ন তুর্কি এয়ারলাইনস গলফে হুমায়ুন চ্যাম্পিয়ন ফিওনা আন্তঃসার্ভিসেস সাইক্লিং শুরু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add