for Add

প্রথম টেস্টে বাংলাদেশকে হারিয়ে স্পিনারদের প্রশংসায় চেজ

শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৩১ অক্টোবর প্রথম টেস্টে বাংলাদেশকে ৮ উইকেটে হারানোর পর দলের নিয়ন্ত্রিত বোলিং আক্রমণের প্রশংসা করেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজ। বিশেষ করে স্পিনারদের পারফরম্যান্সে মুগ্ধ তিনি।

ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা ১৬টি উইকেট নিয়েছেন, যা বাংলাদেশের স্পিনারদের দ্বিগুণ। সফরকারীদের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তাদের স্পিন আক্রমণ। দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ।

বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকানের বিশেষ প্রশংসা করেছেন চেজ। তাঁর মতে, অভিজ্ঞ এই বোলার ধারাবাহিকতা ও আত্মবিশ্বাসের সঙ্গে স্পিন আক্রমণের নেতৃত্ব দিয়ে আসছেন।

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে চেজ বলেন, “আমাদের মানসম্পন্ন স্পিন আক্রমণ রয়েছে, বিশেষ করে জোমেল ওয়ারিকানের নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। তাকে আমি অনেক বছর ধরে চিনি। সে আমার সঙ্গে একই স্কুলে পড়েছে এবং বোলিংয়ে দারুণ দক্ষ।”

তিনি আরও বলেন, “সে ক্রমেই উন্নতি করছে এবং সুযোগ পেলেই নিজের সামর্থ্যরে প্রমাণ দেয়। স্পিন বোলিং ইউনিটের নেতৃত্ব দিয়ে সে আমাদের ভালো করার আত্মবিশ্বাস জোগাচ্ছে।”

বাংলাদেশের রান তোলার গতি নিয়ন্ত্রণে রেখে নিয়ন্ত্রিত লাইন ও লেংথে বোলিং করা পেসারদের অবদানেও সন্তুষ্ট ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক।

জয়ের পেছনে বাংলাদেশের প্রথম ইনিংসের লিড সীমিত রাখা এবং দ্বিতীয় ইনিংসে দ্রুত চারটি উইকেট তুলে নেওয়াকে গুরুত্বপূর্ণ দুটি বিষয় হিসেবে উল্লেখ করেন তিনি।

চেজ বলেন, “তাদের বেশি রানের লিড নিতে না দেওয়াটা গুরুত্বপূর্ণ ছিল। কারণ, বাংলাদেশে বিশেষ করে চতুর্থ ইনিংসে ব্যাটিংয়ের সময় খুব বেশি রান তাড়া করতে চাইবেন না।”

তিনি বলেন, “আমার মনে হয়েছে, আমরা তাদের চাপে ফেলেছিলাম এবং দ্বিতীয় ইনিংসের শুরুতেই দ্রুত চারটি উইকেট নিয়েছিলাম। আমার মতে, এতে বাংলাদেশের ব্যাটিংয়ের ছন্দপতন হয়।”

প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭২ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪২ রান করতে পারে। ফলে ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৭০ রান।

চেজের মতে, মিরপুরের উইকেটে চতুর্থ ইনিংসে ব্যাটিং করতে হলেও লক্ষ্যটি নাগালের মধ্যেই ছিল। তাঁর ধারণা, পিচ ব্যাটিংয়ের জন্য ভালো থাকায় লক্ষ্য তাড়া করা সম্ভব হবে।

সহজে লক্ষ্য অর্জনের পথ তৈরি করে দেওয়ায় দুই ওপেনার জন ক্যাম্পবেল ও ব্র্যান্ডন কিংয়ের প্রশংসাও করেন তিনি।

চেজ বলেন, “আমি শুধু চেয়েছিলাম, ছেলেরা যেন আমাদের ভালো একটা শুরু এনে দেয়। কারণ, লক্ষ্য তাড়া করার সময় শুরুতেই বেশি উইকেট হারালে ড্রেসিংরুমে কিছুটা আতঙ্ক তৈরি হতে পারে।”

শেষ পর্যন্ত দুই উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের স্পিনারদের বিপক্ষে কিং অপরাজিত থেকে দারুণ ব্যাটিং করেন।

কিংয়ের ব্যাটিংয়ে বিশেষভাবে সন্তুষ্ট চেজ। তাঁর মতে, পেস বোলিংয়ের বিপক্ষে খেলতেই বেশি অভ্যস্ত এই ডানহাতি ব্যাটার স্পিনের বিপক্ষেও অসাধারণ নিয়ন্ত্রণ দেখিয়েছেন, “ব্র্যান্ডন ভালো খেলেছে। স্পিনাররা কখনোই তার ওপর আধিপত্য বিস্তার করছে বলে মনে হয়নি। সে মূলত পেস বোলিং খেলতেই বেশি পছন্দ করে। তাই স্পিনের বিপক্ষে তাকে এভাবে আধিপত্য বিস্তার করতে দেখে আমি খুবই খুশি হয়েছি।”

ম্যাচে খারাপ আলো ও প্রতিকূল আবহাওয়ার কারণে বারবার খেলা বন্ধ হওয়ায় হতাশাও প্রকাশ করেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। তাঁর মতে, এসব বিরতি ম্যাচের স্বাভাবিক ছন্দ ব্যহত করেছে।

সব সংবাদ

ঢাকায় ভুটান, বাংলাদেশের অপেক্ষায় প্রথম প্রতিপক্ষ সিলেট টেস্টে বাংলাদেশকে নিয়ে সতর্ক স্যামি দুই প্রজন্মের ফুটবল তারকাদের মিলনমেলা নৌবাহিনীর শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে শেষ হলো জাতীয় সাঁতার প্রথম টেস্টে বাংলাদেশকে হারিয়ে স্পিনারদের প্রশংসায় চেজ ব্যালন ডি’অর না জিতেও ইয়ামালকে নিয়ে গর্বিত ফ্লিক জাতীয় সাঁতারে আরো দুটি নতুন রেকর্ড ফাইনালে হার, রানার্সআপ বাংলাদেশ ক্যারিবীয়দের ২৪৫ রানে গুটিয়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টনে লিকা ও রজিন চ্যাম্পিয়ন জাতীয় সাঁতারের দ্বিতীয় দিনে আটটি নতুন রেকর্ড সাফের টিকিটে চড়া দাম; কাল থেকে বিক্রি শুরু প্রথম দিনেই দাপট বাংলাদেশের, ৯৯ রানে অপরাজিত সাদমান এশিয়া কাপ আরচ্যারীতে বাংলাদেশের স্বর্ণপদক জয় জাতীয় সাঁতারের প্রথম দিনেই ৬ নতুন রেকর্ড ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় ভারতের কাছে ১৩ গোলের লজ্জা, এক মাসে হজম ২৩ ম্যাক্স গ্রুপ জাতীয় সাঁতার কাল শুরু ব্যালন ডি’অর ঘিরে তারার মেলা, আলোচনায় কেন-এমবাপ্পে-ইয়ামাল ‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি  উদ্বোধনী ম্যাচেই কাল বাংলাদেশ-ভারত লড়াই দুটি আত্মঘাতী গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ টেস্ট সিরিজের আগে ব্যাটিং অনুশীলনে লিটন ২১ স্বর্ণে চ্যাম্পিয়ন সেনাবাহিনী, সেরা ইমরানুর ও প্রিয়া সাফ চ্যাম্পিয়নশিপের ২৮ সদস্যের প্রাথমিক দলে নতুন দুই প্রবাসী স্পোর্টস জার্নালিস্ট অব দ্য ইয়ার রাহেনুর ইসলাম কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধন রাষ্ট্রপতির ইনফান্তিনোর পুনর্নির্বাচনকে সমর্থন জানাল এশীয় ফুটবল তৃণমূল থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ার পরিকল্পনা ক্রীড়া প্রতিমন্ত্রীর পেলে-ম্যারাডোনা কেন জেতেননি ব্যালন ডি’অর? ফাইনালে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ কাল শুরু কোকো জাতীয় সামার অ্যাথলেটিকস শুক্রবার, উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ফাইনালে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে বাংলাদেশ আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে তাসকিন ও শরিফুলের উন্নতি আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের বাঁচা-মরার লড়াই ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত ৩০ দিনের নিষেধাজ্ঞায় রোনালদো ব্যালন ডি’অরের ভোটে রোনালদোর চেয়ে পিছিয়ে মেসি ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের জরিমানা বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত নেপালকে হারিয়ে বাংলাদেশের দাপুটে জয় হারের দায় ব্যাটারদের দিলেন তাসকিন ঢাকায় যাত্রাবিরতি: ফিফা সভাপতি-বাফুফে বৈঠক বিশ্বের সেরা ইয়ামাল, ব্যালন ডি’অরে নেইমারের সমর্থন ফিওনা সাইক্লিংয়ে সেনাবাহিনীর শ্রেষ্ঠত্ব অর্জন ওয়ার্ল্ড জুনিয়র টেনিসে বালকে লিকুল, বালিকায় জিমো চ্যাম্পিয়ন তুর্কি এয়ারলাইনস গলফে হুমায়ুন চ্যাম্পিয়ন ফিওনা আন্তঃসার্ভিসেস সাইক্লিং শুরু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add