for Add

প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক

প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক তিনি। যিনি নিরবে নিভৃতে কাজ করে চলেছেন। স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায় সবখানেই তাঁর সরব উপস্থিতি লক্ষ্যণীয়। কখনো টুর্নামেন্ট আয়োজন করে খেলার পরিবেশ তৈরি করছেন। কখনো অসুস্থ ক্রীড়াবিদের পাশে দাঁড়িয়ে সহায়তা করছেন। আবার কখনো তিনি ব্যক্তিগতভাবে ক্রীড়াবিদদের স্পন্সরও জোগাড় করছেন। শুধু তাই নয়, তিনি নিজেও একজন আন্তর্জাতিক ফিদে রেটিংধারী খেলোয়াড়। এমন কী, তাঁর দুই পুত্র সন্তানও আন্তর্জাতিক রেটিংধারী খেলোয়াড়। তাঁর সহধমিণীও একজন ক্রীড়ানুরাগী। বলতে গেলে তাঁর পুরো পরিবারটাই একটা স্পোর্টস ফ্যামিলি। এতোক্ষণ ধরে যাঁর কথা বলছিলাম তিনি হলেন বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা মর্তুজা শরিফুল ইসলাম। বর্তমানে তিনি কক্সবাজার কর কমিশনারের দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ২২তম ব্যাচের এ মেধাবী অফিসার শতব্যস্ততার মাঝেও অবসর আর ছুটির দিনগুলোতে শুধু ক্রীড়া নিয়েই কাজ করছেন না, সেই সঙ্গে সমাজের দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার উপকরণ দিয়ে সহায়তা করছেন। স্থানীয়ভাবে দুটি পাঠাগারও গড়ে তুলেছেন। একটি নারায়ণগঞ্জ সদরে নুরুল ইসলাম স্মৃতি পাঠাগার এবং অপরটি হচ্ছে বন্দরে সালমা বেগম স্মৃতি পাঠাগার। পাঠাগার দুটিতে প্রতি শুক্রবার ও শনিবারসহ সপ্তাহে ৪ দিন বই পড়ার পাশাপাশি কবিতা আবৃত্তি, নাচ, গান ও খেলাধুলা শেখানোর ব্যবস্থা রয়েছে। এখানেই তিনি থেমে নেই। পরিবেশ নিয়েও কাজ করছেন। ‘পরিচ্ছন্ন বাংলাদেশ’ নামে একটি সংঠনের সঙ্গেও তিনি সম্পৃক্ত। সরকারী ছুটির দিনে নিজ জেলার আশেপাশে একদল ছাত্রছাত্রীদের নিয়ে পরিস্কার পরিচ্ছন্নতার কাজে নেমে পড়ছেন। আবার কখনো কখনো রাজধানীর ঢাকা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ময়লা-আবর্জনা পরিস্কারে নেমে পড়ছেন। এছাড়া ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ত খেলোয়াড়-সংগঠকদের যেকোনো ট্যাক্স/ভ্যাট সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা করে থাকেন। জাতীয় পর্যায় বিভিন্ন সমাজসেবা মূলক কাজের সঙ্গে তিনি সম্পৃক্ত।

কক্সবাজার কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম এক প্রশ্নে বলেন, দেশ আমাকে শিক্ষিত করেছে, প্রতিষ্ঠিত করেছে। রাষ্ট্র আমাকে এ পর্যায় নিয়ে এসেছে। দেশকে আমারও কিছু দেওয়ার রয়েছে। রাষ্ট্রসেবার পাশাপাশি যতটুকু সময় পাই অবসরে আমি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ক্রীড়া, শিক্ষা ও সমাজসেবামূলক কাজ করার চেষ্টা করছি। অপর প্রশ্নে বলেন, আমার পুরো পরিবারই একটি ক্রীড়া পরিবার। বড় ছেলে মর্তুজা মাহাথির ইসলাম ২০১৮ সালে ত্রিপুরায় ভারতীয় স্কুল টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। এমন কী, ২০১৮ সালে বাংলাদেশ যুব গেমসে ব্রোঞ্জ পদক জিতেছিল। বর্তমানে ও’ আমেরিকায় ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে পড়াশোনা করছে। সুযোগ পেলে সেখানেও দাবা টুর্নামেন্টে অংশ নিচ্ছে। ছোট ছেলে মর্তুজা মুহতাদি ইসলাম ২০১৮ সালে বাংলাদেশ যুব গেমসে স্বর্ণপদক জিতেছিল। ওদের দেখাদেখি আমি নিজেও মাঝে মধ্যে দাবা খেলার চেষ্টা করি। দুই ছেলের মতো আমারও আন্তর্জাতিক রেটিং রয়েছে।

মর্তুজা শরিফুল ইসলাম আরো জানান, যখন বৈশ্বিক করানোভাইরাসে সবকিছু স্থবির হয়ে পড়েছিল তখন ক্রীড়াঙ্গনও ঝিমিয়ে পড়েছিল। সেসময় সাধ্যমতো স্থানীয় ও জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের পাশে থাকার চেষ্টা করেছি। ওইসময়ে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসতে শুরু করলে নারায়ণগঞ্জে নুরুল ইসলাম স্মৃতি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করেছিলাম। যেখানে জাতীয় পর্যায়ের খেলোয়াড়রাও অংশ নিয়েছিলেন। এরপর থেকে নিয়মিত টুর্নামেন্ট আয়োজন করার চেষ্টা করেছি। শুধু তাই নয়, দাবা ছাড়া ফুটবলসহ স্কুল ছাত্রছাত্রীদের জন্য আমার পাঠাগারের মাধ্যমে নানারকম খেলাধুলার আয়োজন করে আসছি। তিনি বলেন, বর্তমানে চাকরির সুবাদে কক্সবাজারে অবস্থান করছি। ভবিষ্যতে কক্সবাজার বিচে একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট করার ইচ্ছে রয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ দাবা ফেডারেশনের সাবেক যুগ্মসম্পাদক মোরসালিন আহমেদ কক্সবাজার এসে এর সম্ভাব্যতা যাচাই করে গেছেন।

অপর এক প্রসঙ্গে মর্তুজা শরিফুল ইসলাম জানান, শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ার লক্ষ্যে নিজ শহরে দুটি পাঠাগার স্থাপন করেছি। শুধু তাই নয়, পরিবেশ সচেতনতা গড়ে তুলতে কাজ করছি। আমরা যদি পরিবেশকে বসবাস যোগ্য না রেখে যেতে পারি তাহলে ভবিষ্যত প্রজন্মের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হবে। সেদিক বিবেচনা করে চারপাশের পরিবেশকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নিচ্ছি। অন্যদের উৎসাহ যোগাতে মাঝে মধ্যে নিজ জেলার বাইরে গিয়েও ছাত্রছাত্রীদের নিয়ে স্কুল, কলেজ প্রাঙ্গন বা কোনো মহল্লা পরিস্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করছি।

সব সংবাদ

মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add