for Add
নিজস্ব প্রতিবেদক : ২৪ মার্চ ২০২৬, মঙ্গলবার, ২২:০৭:২২

জিয়া মেমোরিয়াল ফিদে ব্লিটজ রেটিং দাবা প্রতিযোগিতায় শেখ মো. খায়রুল ইসলাম চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি ৯ খেলায় ৮ পয়েন্ট পেয়ে এ কৃতিত্ব দেখান।
এদিকে ৭.৫ পয়েন্ট পেয়ে টাইব্রেকিংয়ে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান রানারআপ ও ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী তৃতীয় হয়েছেন।
অপরদিকে ৭ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতিতে তাহমিদুল হক চতুর্থ, ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস পঞ্চম, আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় ষষ্ঠ, ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ সপ্তম, গোলাম মোস্তফা ভূঁইয়া অষ্টম ও মোহাম্মদ শফিক আহমেদ নবম হন।
তবে ৬.৫ পয়েন্ট নিয়ে ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ দশম ও সিয়াম চৌধুরী একাদশ হয়েছেন।
এছাড়া ৬ পয়েন্ট অর্জন করেন ১৫ জন। টাইব্রেকিং পদ্ধতিতে দ্বাদশ হতে পঞ্চদশ স্থান পেয়ে মূল পুরস্কার পেয়েছেন যথাক্রমে জাবেদ আল আজাদ, ক্যান্ডিডেটমাস্টার মো. আবু হানিফ, শেখ রাশেদুল হাসান ও ক্যান্ডিডেটমাস্টার এস এম স্মরন।
বিশেষ পুরস্কার পান যথাক্রমে মো. মনিরুজ্জামান মাসুদ, সোহান শেখ, রাইন শেখ, আবিদুর রহমান মানাম, ইয়াসির খান মোহাম্মদ, জারিন তাসনিম, এ বি বাপ্পী, নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু, নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো ও মুহতাদি তাজওয়ার নাশিদ।
খেলা শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের আহবায়ক গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরেশদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের সদস্য সচিব মো. জাহেদ পারভেজ চৌধুরী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
উল্লেখ্য ১১৭ জন খেলোয়াড় এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বিজয়ীদের মোট এক লক্ষ টাকা অর্থ পুরস্কার দেয়া হয়। এর মধ্যে চ্যাম্পিয়ন শেখ মো. খায়রুল ইসরাম বিশ হাজার টাকা।
For add
For add
For add
For add
for Add