for Add

ফাইনালে আবাহনীর প্রতিপক্ষ সেই কিংস

ফেডারেশন কাপের ফাইনালে উঠে প্রতিপক্ষের অপেক্ষায় ছিল আবাহনী। আগামী ২২ এপ্রিল ময়মনসিংহে শিরোপা পুনরুদ্ধারের চূড়ান্ত লড়াইয়ে তারা বসুন্ধরা কিংসকে পাবে নাকি রহমতগঞ্জকে, তা জানতে সবার চোখ ছিল কিংস অ্যারেনায়। যেখানে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও পুরোনো ঢাকার ক্লাব রহমতগঞ্জ।

কিংসের ঘরের মাঠে অঘটনের আভাস দিয়েও পারেনি কামাল বাবুর দল। লিড নিয়েও তারা ধরে রাখতে পারেনি রহমতগঞ্জ। ৯০ মিনিটের খেলা ১-১ গোলে সমতা শেষে অতিরিক্ত সময়ে গোল আদায় করে নিয়ে ২-১ ব্যবধানে জিতে ফাইনালে আবাহনীর প্রতিপক্ষ হয় বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা।

কিংস অ্যারেনায় প্রতিপক্ষ দলকে স্বাগতিক বসুন্ধরার দর্শকদের রোষানলে পড়া যেন নিয়মে পরিনত হয়েছে। এ ম্যাচেও একটি ফাউলকে কেন্দ্র করে পিছিয়ে থাকা কিংসের সমর্থকরা রহমতগঞ্জের খেলোয়াড়দের উদ্দেশ্যে পানির বোতল নিক্ষেপ করেন।

রহমতগঞ্জের গোলরক্ষক আহসান হাবিব বিপু পোস্ট ছেড়ে মাঠের মাঝখানে চলে আসেন। পরে ম্যাচ কমিশনার গিয়ে কিংসের সমর্থকদের কিছু একটা বুঝিয়ে আসলে চার মিনিট বন্ধ থাকার পর পুনরায় খেলা শুরু হয় এবং তারপরই গোল করে ম্যাচে ফেরে কিংস। ম্যাচের বাকি তখন মিনিট দশেক।

গোলশূন্যভাবে প্রথমার্ধ শেষ হওয়ার পর রহমতগঞ্জ এগিয়ে যায় ৭৬ মিনিটে সলোমন কিংয়ের গোলে। তবে বেশি সময় লিড ধরে রাখতে পারেনি রহমতগঞ্জ। ৮২ মিনিটে সাদ উদ্দিনের গোলে সমতায় ফেরে কিংস।

বাকি সময় গোল না হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১১৩ মিনিটে ইনসানের গোল ফাইনালে নিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়ন কিংসকে। কোয়ালিফিকেশন ম্যাচে ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে যে স্বপ্ন বাঁচিয়ে রেখেছিল রহমতগঞ্জ, কিংসের কাছে হেরে শেষ হয়ে যায় সেই স্বপ্ন।

নতুন ফরম্যাটের ফেডারেশন কাপের প্রথম কোয়লিফায়ারে মুখোমুখি হয়েছিল আবাহনী ও কিংস। টাইব্রেকারে কিংসকে হারিয়েছিল আবাহনী। সেই দুই দল এবার লড়বে শিরোপা জয়ের জন্য। কিংস শিরোপা ধরে রাখতে পারবে নাকি আবাহনী পুনরুদ্ধার করে, সেই দ্বৈরথ দেখার অপেক্ষায় সবাই।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add