for Add

বসুন্ধরাকে হারিয়ে ফাইনালে আবাহনী

ফেডারেশন কাপ ফুটবলের প্রথম কোয়ালিফায়ার্সে ১০ জনের দল নিয়ে বসুন্ধরা কিংসকে হারিয়ে ফাইনালে উঠেছে আবাহনী। মঙ্গলবার কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনী দুর্দান্ত জয় পেয়েছে গতবারের চ্যাম্পিয়নদের বিপক্ষে।

নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে শেষ হলে খেলা গড়ায় টাইব্রেকারে। আবাহনী ৪-২ গোলে জিতে উঠে যায় ফাইনালে। কিংসকে ফাইনালে ওঠার লড়াইয়ে খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার্সে জেতা রহমতগঞ্জের বিপক্ষে।

ম্যাচের ৪২ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়েন আবাহনী আসাদুজ্জামান বাবলু। ফলে ১০ জনের দলে পরিণত হয় আকাশি-নীলরা। সে সুযোগ কাজে লাগিয়ে ৫৬ মিনিটে লিড নেয় কিংস। জোনাথনের লম্বা শটে পা লাগিয়ে আবাহনীর জালে বল পাঠান মজিবুর রহমান জনি।

একজন কম নিলে খেলেও মারফুল হকের আবাহনী স্বস্তি দিচ্ছিল না কিংসকে। শেষ পর্যন্ত ৩ মিনিট বাকি থাকতে আরমান ফয়সাল আকাশ গোল করলে ম্যাচে ফেরে আবাহনী। বাকি সময় গোল না হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়েই ম্যাচ বের করে নেওয়ার সুযোগ তৈরি হয়েছিল আবাহনী। ১১৮ মিনিটে মোহাম্মদ হৃদয়ের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে টাইব্রেকারেই নির্ধারণ হয় প্রথম কোয়ালিফায়ার্সের ভাগ্য।

টাইব্রেকারে গড়াচ্ছে ম্যাচ-আঁচ করতে পেরেই গোল পোস্টে পরিবর্তন এনেছিলেন কিংসের কোচ তিতা। শ্রাবণের জায়গায় অভিজ্ঞ আনিসুর রহমান জিকোকে দায়িত্ব নেন। কেন তাকে কোচ নামিয়েছিলেন, তার প্রমাণ দেন জাফর ইকবালের নেওয়া প্রথম শট ঠেকিয়ে।

রাফেল, এমেকা, সবুজ গোল করে টাইব্রেকারে আবাহনীর সম্ভাবনা টিকিয়ে রাখেন। কিংসের তৃতীয় শট নিয়েছিলেন রাহুল। তার শট ঠেখিয়ে আবাহনীকে দারুণভাবে ফিরিয়ে আনেন মিতুল মারমা।

ব্রাজিলিয়ান ডেসিয়েলের নেওয়া শট ক্রসবারের ওপর দিয়ে গেলে জয়ের জন্য পরের শটে গোল প্রয়োজন ছিল আবাহনীর। ইব্রাহিম কোনো ভুল করেননি। কিংসের জাল কাঁপিয়ে আবাহনী শিবিরে উৎসব ফিরিয়ে আনেন এই উইঙ্গার।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add