for Add

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি

প্রস্তুত বাংলাদেশ, এবারও চোখ শিরোপায়

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাংলাদেশ এবারও ট্রফি জয়ের লক্ষ্যে নিয়ে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। আগামী ২৬ মে থেকে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হচ্ছে টুর্নামেন্টের চতুর্থ আসর।

এবার ইউরোপ, আফ্রিকা ও এশিয়া মহাদেশের মোট ১২টি দল অংশগ্রহণ করবে। অতিথি দলগুলো ২৩ মে থেকে ঢাকায় আসতে শুরু করবে। ২৫ মে ম্যানেজার্স মিটিংয়ে গ্রুপিং ও ফিকশ্চার চূড়ান্ত করা হবে।

২৬ মে খেলা শুরু হয়ে ফাইনাল খেলার মধ্য দিয়ে ৩ জুন টুর্নামেন্ট শেষ হবে। ইউরোপ মহাদেশ থেকে পোল্যান্ড, আফ্রিকা মহাদেশ থেকে কেনিয়া ও উগান্ডা এবং এশিয়া মহাদেশ থেকে জাপান, দক্ষিণ কোরিয়া, ইরাক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, শ্রীলঙ্কা ও স্বাগতিক বাংলাদেশ অংশগ্রহণ করবে।

এর মধ্যে সবশেষ দুই বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে দক্ষিণ কোরিয়া, জাপান ও থাইল্যান্ড। প্রথমবারের মতো এ টুর্নামেন্টে জাপান, দক্ষিণ কোরিয়া ও উগান্ডা অংশগ্রহণ করছে।

সোমবার দুপুরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ভবনের ডাচ-বাংলা অডিটরিয়ামে টুর্নামেন্ট উপলক্ষে সাংবাদিক সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যুগ্মসম্পাদক-২ এসএম নেওয়াজ সোহাগ এবং কাবাডি ফেডারেশনের সহ সভাপতি হাফিজুর রহমান খান।

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘নানারকম কর্মসূচির মাধ্যমে কাবাডি উন্নয়নে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। সেই সঙ্গে আমাদের জাতীয় খেলা কাবাডিকে বিশ্বপরিসরে মেলে ধরছি। ঢাকাতে আলাদা একটা কাবাডি কমপ্লেক্স করার চেষ্টা চলছে। ক্রীড়া মন্ত্রণালয়ে আমরা প্রস্তাব দিয়েছি।’

ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন, ‘গত এশিয়ান গেমসে আমরা কাঙ্ক্ষিত ফল পাইনি। কোচ অসুস্থ হয়ে পড়ায়, ঠিকমত দিকনির্দেশনা দিতে পারেননি। মূলত কোচ ছাড়া, পরামর্শ ছাড়া আমাদের দল খেলেছে। ফলে আমরা এমন সব দলের কাছে হেরেছি যা ছিল অকল্পনীয়।’

জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘ব্র্যান্ডভ্যালু বাড়ানো একদিনের কাজ না। সহজও না। চেষ্টা করবো। আপাতত নতুন কোনো আইডিয়া নেই। সুযোগ পেলে অবশ্যই চেষ্টা করব। সুযোগ এলে অবশ্যই ঢাকার ভেতরে কঠিন হলেও বাইরে বা আশেপাশে একটা কমপ্লেক্সের ব্যাপারে কিছু একটা করার চেষ্টা করবো।’

বঙ্গবন্ধু কাপ কাবাডি আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের বর্ষপঞ্জিতে বিশেষ গুরুত্ব বহন করছে। বাংলাদেশের এ আসরটি বিশ্বকাপের বাছাইপর্ব হিসেবেও বিবেচিত হচ্ছে।

গত তিনটি আসর শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হলেও এবার নতুন ভেন্যু হিসেবে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এ টুর্নামেন্ট সামনে রেখে কাবাডি ফেডারেশন ইতোমধ্যে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

গেল তিনটি আসরের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন স্বাগতিক বাংলাদেশ এবারও শিরোপায় চোখ রেখে ৮ ফেব্রুয়ারি থেকে প্রস্তুতি অব্যাহত রেখেছে। প্রথম আসরে কেনিয়াকে হারিয়ে বাংলাদেশ প্রথমবারের চ্যাম্পিয়ন হয়। তারপর ২০২৩ সালে চাইনিজ তাইপে।

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add