for Add

বাবর-ওমরজাইর নৈপুণ্যে জয়ের ধারায় ফিরলো রংপুর

পাকিস্তানী  বাবর আজমের হাফ-সেঞ্চুরি ও আফগানিস্তানের আজমতুল্লাহ ওমরজাইর অলরাউন্ড নৈপুণ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে জয়ের ধারায় ফিরলো রংপুর রাইডার্স। নিজেদের চতুর্থ ম্যাচে রংপুর ৭৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে দুর্দান্ত ঢাকাকে। ৪ ম্যাচে দ্বিতীয় জয় রংপুরের। তৃতীয় ম্যাচে টানা দ্বিতীয় হার ঢাকার।  রংপুরের হয়ে বাবর ৬২ রান এবং ওমরজাই ১৫ বলে ৩২ রান করার পাশাপাশি ২ উইকেট নেন।বাসস।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৩ ওভারে ২২ রানের সূচনা পায় রংপুর। এরমধ্যে ৩টি চার ও ১টি ছক্কায় ১৩ বলে ২০ রান করে পেসার তাসকিন আহেমেদের শিকার হন ক্যারিবিয়ান  ব্রান্ডন কিং।

পাওয়ার প্লেতে স্পিনার আরাফাত সানির প্রথম শিকার হয়ে ১১ রানে বিদায় নেন রনি তালুকদার। দলীয় ৪৭ রানে দ্বিতীয় উইকেট পতনের রংপুরের রানের চাকা ঘুড়িয়েছেন আরেক ওপেনার বাবর ও অধিনায়ক নুরুল হাসান সোহান।  জুটিতে ৩৯ বলে ৫০ রান যোগ হবার পর সানির বলে বিদায় নেন ২৬ রান করা সোহান।

সোহানকে  ফেরানোর ওভারেই আফগানিস্তানের মোহাম্মদ নবিকে ১ রানে থামান সানি। পঞ্চম উইকেটে ওমরজাইর সাথে ২১ বলে ৩৯ রান যোগ করার পথে হাফ-সেঞ্চুরি করেন ৪১ বল খেলা বাবর। শ্রীলংকার স্পিনার দানুষ্কা গুনাতিলকার বলে আউট হবার আগে ৫টি চার ও ১টি ছক্কায় ৪৬ বলে ৬২ রান করেন পাকিস্তানী এ তারকা ব্যাটার।
১৭তম ওভারে দলীয় ১৩৮ রানে বাবর ফেরার পর ঝড় তুলেন ওমরজাই ও শামিম হোসেন। মাত্র ১৪ বলে ৩৫ রান যোগ করে রংপুরকে ৮ উইকেটে ১৮৩ রানের সংগ্রহ এনে দেন তারা।

ওমরজাই ২টি চার ও ৩টি ছক্কায় ১৫ বলে ৩২ এবং শামিম ১টি করে চার-ছক্কায় ৮ বলে ১৭ রান করেন।
দুর্দান্ত ঢাকার সানি ৩২ রানে ৩ উইকেট নেন। একাদশে থাকলেও ব্যাটিং করেননি রংপুরের সাকিব আল হাসান।

১৮৪ রানের টার্গেটে সপ্তম ওভারে ৩২ রানেই  ৪ উইকেট হারায় ঢাকা। ওপেনার গুনাতিলকাকে শূণ্য ও পাকিস্তানের সাইম আইয়ুবকে ১৭ রানে শিকার ফিরিয়ে দেন  ওমরজাই। আরেক ওপেনার মোহাম্মদ নাইমকে ৯ রানে নবি এবং শ্রীলংকার লাসিথ ক্রসপুল্লিকে শূণ্যতে শিকার করেন মাহেদি।

পঞ্চম উইকেটে ৪২ বলে ৪৯ রানের জুটি গড়ে দলকে চাপমুক্ত করেন অস্ট্রেলিয়ার অ্যালেক্স রস ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন। ১৪তম ওভারে মোসাদ্দেককে ১৫ ও ইরফান শুক্কুরকে শূল্যতে ফিরিয়ে ঢাকাকে লড়াই থেকে ছিটকে দেন পেসার হাসান মাহমুদ।

সতীর্থদের ব্যর্থতার মাঝে লড়াকু হাফ-সেঞ্চুরির ইনিংস খেলেন রস। ৩৫ বলে ৫১ রান করেন তিনি। এরপর ২১ বল বাকী থাকতে ১০৪ রানে অলআউট হয় ঢাকা। রংপুরের মাহেদি ৩টি, ওমরজাই-হাসান ২টি করে এবং নবি-সাকিব ১টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর
রংপুর রাইডার্স : ১৮৩/৮, ২০ ওভার (বাবর ৬২, ওমারজাই ৩২, সানি ৩/৩২)।
দুর্দান্ত ঢাকা : ১০৪/১০, ১৬.৩ ওভার (রস ৫১,আইয়ুব ১৭, ক্যাম্ফার ৪/২০)।
ফল : রংপুর রাইডার্স ৭৯ রানে জয়ী।
ম্যাচ সেরা : বাবর আজম(রংপুর রাইডার্স)।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add