for Add

খালেদের বোলিং নৈপুণ্যে বরিশালের জয় দিয়ে শুরু

পেসার খালেদ আহমেদের বোলিং নৈপুণ্যে জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের দশম আসর শুরু করলো ফরচুন বরিশাল। টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে বরিশাল ৫ উইকেটে হারিয়েছে সাকিব আল হাসানের রংপুর রাইডার্সকে। টি-টোয়েন্টি ক্রিকেটে ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৪ ওভারে ৩১ রানে ৪ উইকেট নেন খালেদ। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৩৪ রান করে রংপুর। জবাবে ৫ বল বাকী থাকতে জয় তুলে নেয় বরিশাল। 
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে রংপুরকে ব্যাটিংয়ে পাঠায় বরিশাল। ইনিংসের প্রথম বলেই রংপুরের ওপেনার ওয়েস্ট ইন্ডিজের ব্রান্ডন কিংকে বোল্ড করেন বরিশালের পাকিস্তানী পেসার মোহাম্মদ ইমরান।বাসস

দ্বিতীয় ওভারে রংপুর শিবিরে জোড়া আঘাত হানেন খালেদ। ওপেনার রনি তালুকদারকে ৫ ও সাকিব আল হাসানকে ২ রানে বিদায় দেন খালেদ।  এতে ১৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে রংপুর। পঞ্চম ওভারে রংপুরের চাপ আরও বাড়ান শ্রীলংকার স্পিনার দুনিথ ওয়েলালাগে। আফগানিস্তানের আজমতুল্লাহ ওমরজাইকে ৬ রানে শিকার করেন ওয়েলালাগে।

পাওয়ার প্লেতে ৪ উইকেট পতনের পর জুটি গড়ে ৩০ বলে ৩৪ রান তুলেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান ও শামিম হোসেন। ২টি ছক্কায় ২৩ বলে ২৩ রান করা নুরুলকে ফেরান  পাকিস্তানের স্পিনার শোয়েব মালিক।
দলীয়  ১শ রানের আগেই রংপুরের ষষ্ঠ ও সপ্তম উইকেটের পতন ঘটান স্পিনার মেহেদি হাসান মিরাজ। ১টি করে চার-ছক্কায় ৩৩ বলে ৩৪ রান করা শামিমকে এবং আফগানিস্তানের মোহাম্মদ নবিকে ১০ রানে শিকার করেন মিরাজ।

শেষদিকে মাহেদি হাসানের ঝড়ো ব্যাটিংয়ে ২০ ওভারে ৯ উইকেটে ১৩৪ রানের লড়াকু সংগ্রহ পায় রংপুর। ১৯ বলে ৪টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারিতে ২৯ রান করেন মাহেদি। বরিশালের খালেদ ৪টি ও মিরাজ ১৩ রানে ২ উইকেট নেন।

জবাবে বরিশালকে ২৬ বলে ৩২ রানের সূচনা এনে দেন দুই ওপেনার তামিম ইকবাল ও আফগানিস্তানের ইব্রাহিম জাদরান। পঞ্চম ওভারে প্রথম আক্রমনে এসে জাদরানকে ১২ রানে থামিয়ে রংপুরকে প্রথম সাফল্য এনে দেন সাকিব। 

দ্বিতীয় উইকেটে মিরাজকে নিয়ে বরিশালের রানের চাকা সচল রাখেন তামিম। অষ্টম ওভারে তামিমকে শিকার করে ২১ বলে ৩৪ রানের জুটি ভাঙেন নবি। ৫টি চার ও ১টি ছক্কায় ২৪ বলে ৩৫ রান করেন তামিম। 

চার নম্বরে সৌম্য সরকার ১ রানে আউট হলে চতুর্থ উইকেটে মিরাজের সাথে ২৭ এবং পঞ্চম উইকেটে মালিকের সাথে ১৯ রান যোগ করে বরিশালকে জয়ের পথে রাখেন মুশফিক। মিরাজকে ২০ রানে বাঁ-হাতি স্পিনার হাসান মুরাদ এবং মুশফিককে ২৬ রানে আউট করেন  সাকিব। 

মুশফিক আউট হওয়ার সময়  ২০ বলে ২২ রান দরকার ছিলো বরিশালের। ষষ্ঠ উইকেটে ১৫ বলে ২৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন মালিক ও মাহমুদুল্লাহ রিয়াদ। মালিক ১৭ ও মাহমুদুল্লাহ ২টি ছক্কায় ১১ বলে ১৯ রানে অপরাজিত থাকেন। রংপুরের সাকিব ১৬ রানে ২ উইকেট নেন। 

সংক্ষিপ্ত স্কোর
রংপুর রাইডার্স : ১৩৪/৯, ২০ ওভার (শামিম ৩৪, মাহেদি ২৯, খালেদ ৪/৩১)। 
ফরচুন বরিশাল : ১৩৮/৫, ১৯.১ ওভার (তামিম ৩৫, মুশফিক ২৬, সাকিব ২/১৬)। 
ফল : ফরচুন বরিশাল ৫ উইকেটে জয়ী।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add