for Add

ওয়ারউকশায়ারের প্রস্তাবে আগ্রহী মিরাজ

ওয়ারউইকশায়ারের কাছ থেকে প্রস্তাব পেয়ে ইংলিশ কাউন্টি ক্রিকেট খেলতে আগ্রহী বাংলাদেশের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মিরাজের সাথে মোহামেডানে খেলেছেন ইংলিশ স্পিনার জ্যাক লিন্টট। ওয়ানডে সুপার লিগে মিরাজকে দলে নিতে ওয়ারউইকশায়ারকে অনুরোধ করেছিলেন লিন্টট।

২০১৬ সালে সর্বশেষ বাংলাদেশী খেলোয়াড় হিসেবে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্রিকেট লিগে সাসেক্সের হয়ে খেলেছিলেন পেসার মুস্তাফিজুর রহমান। আজ মিরাজ বলেন, ‘ইংলিশ কাউন্টি ক্রিকেট খেলতে ওয়ারউইকশায়ারের কাছ থেকে প্রস্তাব পেয়েছি। ওয়ানডে লিগের জন্য আমাকে দলে চায় তারা। সত্যি বলতে কাউন্টি ক্রিকেট খেলতে আমিও অনেক বেশি আগ্রহী। টুর্নামেন্টটি আগস্টে অনুষ্ঠিত হবে। যদি জাতীয় দলের সূচি অনুযায়ী সুৃযোগ থাকে তবে আমি কাউন্টি ক্রিকেটে চার-পাঁচটি ম্যাচ খেলতে আগ্রহী।’

মিরাজ আরো বলেন, ‘মোহামেডানের হয়ে এক সাথে খেলার সময় আমাকে কাউন্টি ক্রিকেটে খেলার কথা বলেছিলো লিন্টট। আমিও খেলার আগ্রহ দেখিয়েছি। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ লিগ হলো কাউন্টি ক্রিকেট। যেহেতু সুযোগ এসেছে এবং জাতীয় দলের খেলা না থাকলে আমাকে খেলার অনুমতি দেয়ার জন্য আমি বোর্ডকে অনুরোধ করবো। এটি ৫০ ওভারের টুর্নামেন্ট, আশা করি বোর্ড আমাকে ফিরিয়ে দিবে না।’

এ বছরের পহেলা আগস্ট থেকে ইংল্যান্ডে ওয়ানডে কাপ শুরু হবে। শেষ হবে ১৬ সেপ্টেম্বর। ১৬ জুলাই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষ হবার পর প্রায় ছয় সপ্তাহের বিরতি পাবে বাংলাদেশ দল। এরপর ২ সেপ্টেম্বর থেকে এশিয়া কাপ শুরু হবার কথা রয়েছে।

সাধারণত কাউন্টি ক্লাবগুলো এক মৌসুম বা ম্যাচ বাই ম্যাচ খেলার জন্য ক্রিকেটারদের সাথে চুক্তি করে। জানা গেছে মিরাজকে বড় অঙ্কের পারিশ্রমিক দেয়ার কথা বলেছে ওয়ারউইকশায়ার ক্লাব কর্তৃপক্ষ। কিন্তু আর্থিক দিক আমলে নিচ্ছেন না এই অলরাউন্ডার। কাউন্টিতে খেলে অভিজ্ঞতা অর্জন করতে চান তিনি।

মিরাজ বলেন, ‘আমি সবার কাছে শুনেছি, কাউন্টিতে খেলা ক্রিকেটারদের দক্ষতার উন্নতি হয়ে থাকে। সেখানকার পরিবেশ, উইকেট, কন্ডিশন নিয়ে ভালো অনুভূতি আছে। এ জন্য আমি যেতে চাই। দেখা যাক কি হয়। ভাগ্য ভাল হলে আমি সেখানে যাবো এবং কিছু ম্যাচ খেলবো।’

জুনে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচের টেস্ট সিরিজের আগে কিছু সময় বিরতি পাচ্ছে টাইগাররা। খুব শীঘ্রই অনুশীলন শুরু করে ব্যাটিং-বোলিং নিয়ে কাজ করার কথা জানান মিরাজ। -বাসস

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add