for Add

১০ জুন বাংলাদেশে আসছে আফগানিস্তান

দুই ধাপে তিন ফরম্যাটে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী ১০ জুন বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান ক্রিকেট দল। -বাসস
আসন্ন বাংলাদেশ সফরে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দু’টি টি-টোয়েন্টি খেলবে আফগানিস্তান। আজ বাংলাদেশ-আফগানিস্তানের দ্বিপাক্ষিক সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

১৪ জুন মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্ট দিয়ে সিরিজ শুরু করবে বাংলাদেশ-আফগানিস্তান। টেস্ট শেষে ১৯ জুন ভারত সফরে যাবে আফগানিস্তান। ভারতের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানরা।

ভারতের বিপক্ষে সিরিজ শেষে পহেলা জুলাই আবার বাংলাদেশে আসবে আফগানিস্তান। এরপর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিনটি ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দু’দল। ম্যাচগুলো হবে যথাক্রমে- ৫, ৮ ও ১১ জুলাই।

ওয়ানডে সিরিজ শেষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেট যাবে দুই দল। সিলেটের মাটিতে ১৪ ও ১৬ জুলাই অনুষ্ঠিত হবে দু’টি টি-টোয়েন্টি।

মূলত বাংলাদেশ সফরে দু’টি টেস্ট, তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল আফগানিস্তানের। কিন্তু ভারতের বিপক্ষে খেলার জন্য একটি করে টেস্ট এবং টি-টোয়েন্টি বাতিল করার অনুরোধ করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। আফগানদের অনুরোধ মেনে সূচি করেছে বিসিবি।

সর্বশেষ গেল বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল আফগানরা। আইসিসি সুপার লিগে অংশ ওয়ানডে সিরিজ বাংলাদেশ ২-১ ব্যবধানে জিতলেও টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় শেষ হয়।

এখন পর্যন্ত মাত্র একবার টেস্টে মুখোমুখি হয় বাংলাদেশ ও আফগানিস্তান। ২০১৯ সালের সেপ্টেম্বরে চট্টগ্রামের মাটিতে হওয়া ঐ টেস্টে আফগানদের কাছে ২২৪ রানের বিশাল ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি

১৪ জুন : একমাত্র টেস্ট, মিরপুর

৫ জুলাই : প্রথম ওয়ানডে, চট্টগ্রাম

৮ জুলাই : দ্বিতীয় ওয়ানডে, চট্টগ্রাম

১১ জুলাই : তৃতীয় ওয়ানডে, চট্টগ্রাম

১৪ জুলাই : প্রথম টি-টোয়েন্টি, সিলেট

১৬ জুলাই : দ্বিতীয় টি-টোয়েন্টি, সিলেট

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add