for Add

পুলিশের আধিপত্যে শেষ হলো জাতীয় আরচারি চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশ পুলিশ আরচারি ক্লাবের আধিপত্যে আজ টঙ্গীস্থ শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে শেষ হলো তীর ১৩তম জাতীয় আরচ্যারী চ্যাম্পিয়নশিপ। 

প্রতিযোগিতায় ৫টি স্বর্ন, দুটি রৌপ্য ও সমান সংখ্যক ব্রোঞ্জ পদকসহ ৯টি পদক নিয়ে তালিকার শীর্ষস্থান লাভ করেছে পুলিশ আরচারি ক্লাব। দুটি স্বর্ন, তিনটি রৌপ্য ও চার ব্রোঞ্জ পদক নিয়ে দ্বিতীয়  স্থান লাভ করেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্টান (বিকেএসপি)।একটি স্বর্ন, তিনটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ আনসার। একটি স্বর্ন, একটি রৌপ্য ও চারটি ব্রোঞ্জ পদক নিয়ে পরের স্থানে রয়েছে আর্মি আরচারি ক্লাব। পরের স্থান পাওয়া বাংরাদেশ বিমান বাহিনী জয় করেছে একটি স্বর্ন পদক। তালিকায় তলানিতে স্থান পাওয়া তীরন্দাজ সংসদ লাভ করেছে একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ পদক। 

আজ প্রতিযোগিতার তৃতীয় দিনে রিকার্ভ পুরুষ একক ইভেন্টের ফাইনালে বিমান বাহিনীর রাম কৃষ্ণ সাহা ৬-৪ সেটে তীরন্দাজ সংসদের মো: রাকিব মিয়াকে হারিয়ে স্বর্ন পদক জয় করেন। একই ইভেন্টের মহিলা এককের ফাইনালে বিকেএসপি’র দিয়া সিদ্দিকী ৬-০ সেটে একই দলের ফামিদা সুলতানা নিশাকে হারিয়ে স্বর্ন জয় করেন। 

রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টের ফাইনালে বাংলাদেশ পুলিশ আরচারি ক্লাব (মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও বিউটি রায়) ৫-৪ সেটে বাংলাদেশ আনসারকে (মো: রোমান সানা ও শ্রাবনী আক্তার) হারিয়ে স্বর্ন পদক জয় করে। 

রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টের ফাইনালে বাংলাদেশ আনসার (মো: রোমান সানা, মো: শাকিব মোল্লা ও মো: আফজাল হোসেন) ৫-৩ সেটে বিকেএসপিকে (আব্দুর রহমান আলিফ, মো: সাগর ইসলাম ও মিশাদ প্রধান) হারিয়ে স্বর্নপদক জয় করে। 

রিকার্ভ মহিলা দলগত ইভেন্টের ফাইনালে বিকেএসপি (দিয়া সিদ্দিকী, ফামিদা সুলতানা নিশা ও উম্যা চিং মারমা) ৬-০ সেটে আর্মি আরচ্যারী ক্লাবকে (নাসরিন আক্তার, মনি রানী সরকার ও রাবেয়া আক্তার সুরমা) হারিয়ে স্বর্ন জয় করে।

কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টের ফাইনালে ঢাকা আর্মি আরচারি ক্লাব (মিঠু রহমান ও রোকসানা আক্তার) ১৫৪-১৫৩ স্কোরে বাংলাদেশ পুলিশ আরচারি ক্লাবকে (মোহাম্মদ আশিকুজ্জামান ও শ্যামলী রায়) হারিয়ে স্বর্ন পদক জিতে নেয়। 

কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টের ফাইনালে বাংলাদেশ পুলিশ আরচারি ক্লাব (মো: আবুল কাশেম মামুন, মোহাম্মদ আশিকুজ্জামান ও অসীম কুমার দাস) ২৩১-২২৮ স্কোরে বিকেএসপির (হিমু বাছাড়, মো: আসিফ মাহমুদ ও রাদিন বিন তালেব) বিপক্ষে জয় নিয়ে স্বর্ন পদক লাভ করে। 

 কম্পাউন্ড মহিলা দলগত ইভেন্টে বাংলাদেশ পুলিশ আরচারি ক্লাব (শ্যামলী, মোসাম্মৎ শিউলি আক্তার ও সুমাইয়া খাতুন)  ২১৪-২১২ স্কোরে বাংলাদেশ আনসারকে (বন্যা আক্তার, সুমা বিশ্বাস ও মোসাম্মৎ লামিয়া আক্তার) হারিয়ে জিতে নেয় স্বর্ন পদক। 

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ আরচারি ফেডারেশনের সভাপতি লে: জেনারেল মো: মইনুল ইসলাম (অব:), সিটি গ্রুপের নির্বাহী পরিচালক (বিক্রয় ও বিপণন) জাফর উদ্দিন সিদ্দিকী ও আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। 

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add