for Add

টেনিস এককে ইমন; দ্বৈতে রঞ্জন-দিপুর স্বর্ণ

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস টেনিস এককে স্বর্ণ জিতেছেন রাজশাহী অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সের ইমন ইসলাম। রৌপ্য জিতেছেন মাদারীপুরের রুবেল হোসেন। ব্রোঞ্জ পেয়েছেন ঢাকার বিপ্লব।

পুরুষ দ্বৈত ইভেন্টে স্বর্ণ জিতেছেন দিপু লাল-রঞ্জন রাম জুটি। রৌপ্য জিতেছেন আনোয়ার হোসেন-অমল রায় জুটি। এ ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন ফরহাদ-রোমান জুটি।

খেলা শেষে পুরস্কার বিতরণ করেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, অতিরিক্ত ডিআইজি টিএম মোজাহিদুল ইসলাম, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক।

বৃহস্পতিবার রাজশাহীতে একক ফাইনালে ইমন ইসলাম ৬-৩, ৭-৫ সেটে মাদারীপুরের রুবেল হোসেনকে পরাজিত করেন। স্থান নির্ধারণী ম্যাচে ঢাকার গুলশান ক্লাবের বিপ্লব ৬-৪, ৬-৩ সেটে জাতীয় টেনিস কমপ্লেক্সের কাওছার আলীকে হারিয়েছেন।

পুরুষ দ্বৈতের ফাইনালে ইন্টারন্যাশনাল ক্লাবের রঞ্জন রাম ও নর্ডিক ক্লাবের দিপু লাল জুটি ৭-৫, ৬-২ সেটে ঢাকা ইঞ্জিনিয়ার্স ক্লাবের অমল রায় ও জাতীয় টেনিস কমপ্লেক্সের জুয়েল রানা জুটিকে হারিয়েছেন।

এ ইভেন্টের স্থান নির্ধারণী ম্যাচে বিকেএসপির ফরহাদ ও রোমান জুটি ৬-৪, ৬-১ সেটে রাজশাহীর অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সের রুমন ও টিংকু জুটিকে পরাজিত করে।

৭ এপ্রিল মিক্সড ডাবলসে স্বর্ণ জিতেছেন রঞ্জন রাম-আফ্রানা ইসলাম প্রীতি জুটি। এ ইভেন্টে রৌপ্য জিতেছে অমল রায়-সুস্মিতা সেন জুটি। ব্রোঞ্জ পদক পেয়েছেন রোমান-সুবর্ণা জুটি।

এর আগে নারী এককে স্বর্ণ জিতেছেন বিকেএসপির জেরিন সুলতানা জলি। রৌপ্য জিতেছেন ঝালকাঠির সুস্মিতা সেন। ব্রোঞ্জ পদক জিতেছেন বাগেরহাটের আফ্রানা ইসলাম প্রীতি।

নারী দ্বৈত ইভেন্টে স্বর্ণ জিতেছে বিকেএসপির ঈশিতা আফরোজ-জেরিন সুলতানা জলি জুটি। রৌপ্য জিতেছে বিকেএসপির রিনভী-সুবর্ণা জুটি। ব্রোঞ্জ পেয়েছে বিকেএসপির মাসুদা-সাদিয়া জুটি।

সব সংবাদ

নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add