for Add

মুম্বাইকে হারিয়ে আইপিএলে শুভ সূচনা চেন্নাইয়ের

হার্দিক পান্ডিয়া চেয়েছিলেন বাউন্ডারি পার করতে। হিটম্যান ব্যর্থ হওয়ার পর রানের গতি বাড়াতে হতোই। চেষ্টা করেছিলেন হার্দিক; কিন্তু একেবারে জাদেজার বলে বাউন্ডারি লাইনে ক্যাচ ধরলেন ফ্যাফ ডু প্লেসি। একবার নয় বাউন্ডারি লাইনে ক্যাচ ধরলেন দু’‌বার।

আইপিএলের উদ্বোধনী ম্যাচে এটাই একমাত্র চিত্র নয়। লুঙ্গি এনগিদির বলে ধোনি যে ক্যাচটা ধরলেন, তাতে আওয়াজ উঠবে ভক্তকুলের কাছে, অবসর ভেঙে ফিরে এসো মাহি; কিন্তু তিনি তো ক্যাপ্টেন কুল। বরাবর চেয়েছেন, পর্দার আড়ালে থাকতে, সাফল্যের সময় সতীর্থদের বরাবর এগিয়ে দিয়েছেন। ওটাই প্রকৃত নেতার কাজ। নিজে বরাবর একটা দূরত্ব বজায় রেখে চলেছেন।

করোনা সংক্রমনের মধ্যেই আইপিএল। একমাত্র লোকসভা ভোট ছাড়া এখনও পর্যন্ত ভারতের বাইরে যায়নি মাল্টি বিলিয়ন ডলারের এই লিগ; কিন্তু এবারই সব যেন উল্টো করে দিল ওই মহামারি ভাইরাসটি। সংযুক্ত আরব আমিরাতে এবার আইপিএল। জৈব সুরক্ষা বলয় থেকে আরও কত যে নিয়ম।

আইপিএলের আগে চলে এল বড় দুঃসংবাদ। ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল থেকে সরে গেলেন সুরেশ রায়না। একই পথ অনুসরণ করলেন হরভজন। তাতেও সিএসকে’কে দমিয়ে রাখা গেল না।

ধোনি টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন উদ্বোধনী ম্যাচে। মাহির সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে বল হাতে উঠেপড়ে লাগলেন দীপক চাহার, লুঙ্গি এনগিদি, রবিন্দ্র জাদেজারা। চাহার ও জাদেজা নিলেন দুটি করে উইকেট। তিনটি উইকেট গেল এনগিডির দখলে।

রোহিত রান পাননি। ডি’‌কক (‌৩৩)‌ ভাল শুরু করেও বড় রান করতে ব্যর্থ। মুম্বাই ইনিংসে সর্বোচ্চ ৪২ করলেন সৌরভ তিওয়ারি। বাকিরা ব্যর্থ। যার ফলে ২০ ওভারে গতবারের চ্যাম্পিয়নদের সংগ্রহ ছিল ১৬২/‌৯।

জবাবে চেন্নাইয়ের শুরু ভাল হয়নি। শেন ওয়াটসন, মুরালি বিজয় ব্যর্থ। মাত্র ৬ রানের মধ্যে ২ উইকেট পড়ে গেলেও কেঁপে যায়নি তিনবারের চ্যাম্পিয়নরা। প্রোটিয়া ফাফ ডু’‌প্লেসির সঙ্গে জুটিতে ১১৫ রান যোগ করে গেলেন ২০১৯ বিশ্বকাপে টিম ইন্ডিয়া থেকে বাদ পড়া রাইডু।

যিনি করলেন ৪৮ বলে ৭১। ৬ টি চারের সঙ্গে মারলেন ৩ টি ছয়। তার চেয়েও বড় কথা, বারবার সম্ভবত বোঝাতে চাইলেন, বিশ্বকাপ দল থেক আমায় বাদ দিয়ে ঠিক হয়নি।

ম্যাচটা হালকা উত্তেজনার পর্যায়ে গিয়েছিল। কিন্তু মাথা ঠান্ডা রেখে ম্যাচ নিয়ে গেল চেন্নাই। বিশেষ করে ফ্যাফ ডু প্লেসি। ৪৪ বলে অপরাজিত ৫৮ রান করে দলকে এনে দিলেন ৫ উইকেটের দুর্দান্ত এক জয়।

এই আইপিএল শুরুর আগে অনেক কথা হচ্ছিল। এখানকার উইকেট স্পিনারদের সাহায্য করবে। কিন্তু আদতে দেখা গেল মাথা ঠান্ডা রাখতে পারবে যে, ম্যাচও বের করে নেবে সে। রায়ডু’‌র বাকি রাখা কাজটা করে গেলেন ডু’‌প্লেসি। করলেন অর্ধশতররান।

সংযুক্ত আরব আমিরাতে মু্ম্বাইয়ের রেকর্ড যে ভাল নয়, তা আরো একবার প্রমাণ হয়ে গেল। ৫ উইকেটে ম্যাচ পকেটে পুরে নিলো চেন্নাই। তাও চার বল বাকি থাকতে। মহেন্দ্র সিং ধোনি ব্যাট হাতে মাঠে নেমেছিলেন। ২ বল খেলেছিলেনও। কিন্তু কোনো রান করতে পারেননি। তবুও ম্যাচ ফিনিশ করে বের হয়ে আসলেন।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add