for Add

ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে

২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল জাতীয় দলে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে নেইমারকে রাখা হবে কি হবে না- এ বিষয়টি। দলটির ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি এখন পড়েছেন এক কঠিন সিদ্ধান্তের সামনে- তুমুল চাপের কাছে নতি স্বীকার করবেন, নাকি নিজের পরিকল্পনায় অটল থাকবেন!

ব্রাজিলে ফুটবল শুধু খেলা নয়, এক ধরনের জাতীয় আবেগ। আর সেই আবেগের কেন্দ্রে রয়েছেন নেইমার। প্রায় ২৪ বছর ধরে বিশ্বকাপ শিরোপা জিততে না পারা ব্রাজিলের জন্য অনেকেই মনে করছেন, নেইমারের উপস্থিতিই হতে পারে সাফল্যের চাবিকাঠি। যদিও বাস্তবতা ভিন্ন, দলের সামগ্রিক পারফরম্যান্সই আসল, কোনো একক খেলোয়াড় নয়।

বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে, নেইমার ইস্যুতে আনচেলত্তির ওপর ততই বাড়ছে চাপ। নেইমার নিজেও সর্বোচ্চ চেষ্টা করছেন ফিট হয়ে দলে জায়গা নিশ্চিত করতে। অন্যদিকে আনচেলত্তিকে প্রতিনিয়ত এই বিষয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে, যা তার ওপর মানসিক চাপ আরও বাড়াচ্ছে। সমর্থকরাও স্পষ্টভাবে নেইমারের পক্ষেই অবস্থান নিয়েছেন এবং মাঠে-গ্যালারিতে স্লোগানের মাধ্যমে সেটি প্রকাশ করছেন।

সম্প্রতি ফ্রান্সের কাছে প্রীতি ম্যাচে পরাজয়ের পর সেই চাপ আরও বেড়েছে। ওই ম্যাচে পুরো দ্বিতীয়ার্ধে সংখ্যাগত সুবিধা থাকা সত্ত্বেও হারের ফলে সমালোচনার ঝড় উঠেছে। এই পরিস্থিতিতে আনচেলত্তিকে দীর্ঘ সময় ধরে এই চাপের মধ্যেই কাজ করতে হবে। যদিও ক্রোয়েশিয়ার বিপক্ষে জয় আবার সাবেক রিয়াল মাদ্রিদ কোচকে কিছুটা স্বস্তি এনে দিয়েছে।

ফ্রান্স ম্যাচের পর নেইমারকে না রাখা এবং দলে যাদের রাখা হয়েছে, তাদের বিষয়ে আনচেলত্তি বলেন, ‘যারা খেলেছে, যারা মাঠে নিজেদের সবকিছু দিয়েছে, আমাদের তাদের নিয়েই কথা বলা উচিত।’

তবে বাস্তবতা হলো, ব্রাজিল দলের ভেতরের অনেক খেলোয়াড়ও সমর্থকদের মতোই নেইমারকে দলে দেখতে চান। ফুটবলারদের মধ্যে কিংবদন্তিদের প্রতি এক ধরনের অদৃশ্য সম্মান থাকে, যা নেইমারের পক্ষে বড় শক্তি হয়ে দাঁড়িয়েছে।

দলের অনেকেই সরাসরি কিছু না বললেও ইঙ্গিত দিচ্ছেন, প্রয়োজনে কেউ কেউ নিজেদের জায়গা ছাড়তেও রাজি, তবু তারা চান নেইমার বিশ্বকাপ দলে থাকুক। কারণ তাদের কাছে নেইমার শুধু একজন ফুটবলার নন, তিনি আবেগ, অনুপ্রেরণা এবং কখনো কখনো এক ধরনের ‘বিশ্বাসের প্রতীক’।

এ বিষয়ে ব্রাজিলের সাবেক অধিনায়ক ও কোচ দুঙ্গা গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, ‘বিশ্বকাপে খেলতে হলে অন্তত ৮০ শতাংশ ফিট থাকতে হবে। নেইমার টেকনিক্যালি অসাধারণ। সে বেঞ্চে বসে থাকতে রাজি হবে না। সে প্রতিযোগিতামূলক মানসিকতার খেলোয়াড়, জিততে চায় এবং খেলতে চায়। যদি সে দলে থাকে, তবে তাকে খেলাতেই হবে।’

ব্রাজিলের জন্য লক্ষ্য একটাই- শিরোপা জয়। সে লক্ষ্যেই ইতিহাসের অন্যতম সফল কোচ আনচেলত্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে তাকে যে শর্তে কাজ করতে হবে, অর্থাৎ নেইমারকে দলে রাখা- তা স্পষ্টভাবে বলা হয়নি। এখন দেখার বিষয়, তিনি কি নিজের কৌশলে অটল থাকেন, নাকি পরিস্থিতির চাপে সিদ্ধান্ত পরিবর্তন করেন।

সব মিলিয়ে, ব্রাজিল দলে নেইমারকে ঘিরে তৈরি হয়েছে এক জটিল সমীকরণ। যেখানে কৌশল, আবেগ, দলীয় ঐক্য এবং সমর্থকদের প্রত্যাশা- সবকিছু মিলিয়ে তৈরি হয়েছে এক বড় চ্যালেঞ্জ, যার সমাধানই নির্ধারণ করতে পারে ব্রাজিলের বিশ্বকাপ ভাগ্য।

সব সংবাদ

ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add