for Add
নিজস্ব প্রতিবেদক : ৪ এপ্রিল ২০২৬, শনিবার, ২৩:৫৮:৫৪

দৈনিক খবরের কাগজের স্পোর্টস এডিটর মো. মহিউদ্দিন পলাশের মা মুজিবুন্নেছা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (৪ এপ্রিল) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
তিনি তিন ছেলে, এক মেয়ে ও সাত নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানা যায়, গত কয়েকদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতার কারনে রাজধানীর একটি বেসরসকারি এক হাসপাতালে ভর্তি করা হয় মুজিবুন্নেছাকে। গতকাল শুক্রবার খাদ্যনালীতে সফল অস্ত্রোপচারও হয়। কিন্তু আইসিইউতে থাকাকালীন হার্ট অ্যাটাক হলে কর্তব্যরত চিকিৎসকরা মুজিবুন্নেছাকে মৃত ঘোষণা করেন।
মহিউদ্দিন পলাশের পারিবারিকসূত্রে জানা গেছে, শনিবার বাদ মাগরিব রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরে জামে মসজিদে মরহুমার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। আগামীকাল রবিবার বেলা ১১টায় সিলেটের ফেঞ্চুগঞ্জে হযরত শাহজালাল (র.) সফরসঙ্গী হযরত শাহ আলমের মাজারে (র.) জানাজার পর তাকে দাফন করা হবে।
মহিউদ্দিন পলাশের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করার পাশাপাশি মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন খবরের কাগজের সম্পাদক মোস্তফা কামাল। তাছাড়া, শোক জানিয়েছে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি, বাংলাদেশ ভলিবল ফেডারেশন ও বাংলাদেশ আর্চারি ফেডারেশন।
For add
For add
For add
For add
for Add