for Add

শিলংয়ে পৌঁছে বিশ্রামে জামাল ভূঁইয়া-হামজা চৌধুরীরা

সকালে ঢাকা থেকে রওয়ানা দিয়ে কলকাতা হয়ে বিকেল ৪টার দিকে ভারতের শিলংয়ে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা হামজা চৌধুরীসহ ২৪ ফুটবলার নিয়ে ম্যাচ শহরে গিয়েছেন। ম্যানেজার্স মিটিংয়ে একজন বাদ দিয়ে ২৩ জনের দল তৈরি করবেন কোচ।

বৃহস্পতিবার শিলং পৌঁছানোর পর হামজারা মূলত বিশ্রামেই আছেন। শিলং থেকে বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান জাগো নিউজকে জানিয়েছেন, হোটেলে পৌঁছানোর পর হালকা নাস্তার পর সবাই হাঁটাহাঁটি করছেন। রাত ৯টায় ডিনার আছে। ডিনারের পর শুক্রবারের অনুশীলনের প্লানটা করবেন কোচ। সবাই ভালো ও সুস্থ আছে।

২৫ মার্চ শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে ভারতের বিপক্ষে এএফসি এশিয়া কাপ বাছাইয়ের অ্যাওয়ে ম্যাচ খেলবেন হামজা চৌধুরীরা। প্রতিপক্ষ ভারত আরো এক সপ্তাহ আগে থেকে শিলংয়ের কন্ডিশনে অনুশীলন করছে। বৃহস্পতিবার ফিফা ফ্রেন্ডলি ম্যাচ তারা ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে মালদ্বীপকে।

বাংলাদেশ ম্যাচের জন্য ভারত পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে রেখেছে। তবে বাংলাদেশ দলের জন্য কোনো ম্যাচ আয়োজন করতে পারেনি বাফুফে। সৌদি আরবে ১২ দিনের ক্যাম্পই ভারত ম্যাচের আগে বাংলাদেশের প্রস্তুতি।

যে ২৪ ফুটবলার নিয়ে শিলং গেছেন কোচ, তাদের মধ্যে অভিষেকের অপেক্ষায় হামজা চৌধুরীসহ ৩ জন। মোহামেডানের গোলরক্ষক সুজন হোসেন ও পুলিশের ফরোয়ার্ড আল-আমিন লাল-সবুজ জার্সিতে ম্যাচ খেলার অপেক্ষায়।

যে ২৪ জন নিয়ে শিলং গেছেন ক্যাবরেরা
গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ।
ডিফেন্ডার: শাকিল আহাদ তপু, রহমত মিয়া, তারিক রায়হান কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, ঈসা ফয়সাল, শাকিল হোসেন।
মিডফিল্ডার: চন্দন রায়, সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, মজিবুর রহমান জনি, সৈয়দ শাহ কাজেম কিরমানি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী।
ফরোয়ার্ড: ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহিম, শাহরিয়ার ইমন, আল-আমিন, রাকিব হোসেন।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add