for Add

সাবিনাদের মিয়ানমার সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাফুফের চিঠি

গত বছর এই মার্চেই সাফ চ্যাম্পিয়ন সাবিনাদের অলিম্পিক বাছাই খেলতে মিয়ানমার সফর বাতিল নিয়ে ক্রীড়াঙ্গন উত্তাল হয়েছিল। বছর ঘুরে আবার সেই মার্চেই বাফুফে নারী দল মিয়ানমার পাঠানোর পরিকল্পনা করছে।সূত্র: ঢাকাপোস্ট.কম

১-৯ এপ্রিল নারী ফিফা উইন্ডো। এই সময় বাফুফে দেশেই দু’টি ম্যাচ খেলতে চেয়েছিল। রমজানের জন্য মধ্যপ্রাচ্যের কোনো দেশ আসতে রাজি হয়নি। তাই মিয়ানমারে গিয়ে খেলার পরিকল্পনা করছে বাফুফে। মিয়ানমার ইতোমধ্যে বাংলাদেশের সঙ্গে দু’টি ম্যাচ খেলার ও আয়োজনের সম্মতি দিয়েছে। বাংলাদেশ অবশ্য এখনো চূড়ান্ত স্বীকৃতি দেয়নি।

মিয়ানমারে রাজনৈতিক অস্থিরতা রয়েছে। আভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি রোহিঙ্গা ও সীমান্ত ইস্যুতে দুই দেশের মধ্যে পরিস্থিতি খানিকটা উষ্ণ। তাই নারী দলের মিয়ানমার সফর নিশ্চিত করার আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বরাবর চিঠি দিয়েছে বাফুফে। সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, ‘মিয়ানমার ফুটবল ফেডারেশনের সঙ্গে আমাদের আলোচনা অত্যন্ত ইতিবাচক। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মতি পেলেই বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।’

নারী-পুরুষ ফুটবল দল বছরে অনেক দেশেই যাতায়াত করে। সে সকল ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করে না ফুটবল ফেডারেশন। মিয়ানমারের পরিস্থিতি একটু ভিন্ন রকম বিধায় বাফুফে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক নির্দেশনা নিয়েই এগুতে চায়। মিয়ানমার ফুটবল ফেডারেশন বাংলাদেশ দলকে অন অ্যারাইভাল ভিসার নিশ্চয়তা দিয়েছে। তাই পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমারে দল প্রেরণের সবুজ সংকেত দিলে বিমান টিকিট নিশ্চিত করবে বাফুফে।

মিয়ানমারে সাবিনাদের কোচ হিসেবে ডাগ আউটে দাড়ানোর সম্ভাবনা বেশি বৃটিশ বাটলারের। সাইফুল বারী টিটু বয়স ভিত্তিক দল নিয়ে অনুশীলনের সময় বাটলার সিনিয়র দলকে অনুশীলন করিয়েছেন। বাফুফের এলিট একাডেমীর কোচ হয়ে আসা বাটলার অবশ্য ইতোপূর্বে লাইবেরিয়াসহ বেশ কয়েকটি জাতীয় দলের হেড কোচের দায়িত্বে ছিলেন।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add