for Add

খুলনাকে প্রথম হারের স্বাদ দিলো বরিশাল

মেহেদি হাসান মিরাজ ও পাকিস্তানের শোয়েব মালিকের ব্যাটিং নৈপুন্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ১৯তম ম্যাচে ফরচুন বরিশাল ৫ উইকেটে হারিয়েছে খুলনা টাইগার্সকে। টুর্নামেন্টে নিজেদের প্রথম চার ম্যাচ জয়ের পর অবশেষে হারের স্বাদ নিলো খুলনা।

৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে খুলনা। ষষ্ঠ ম্যাচে তৃতীয় জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে আছে বরিশাল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দিনের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে ৪২ রানে ২ উইকেট হারায় খুলনা। অধিনায়ক আনামুল হক ১২ ও তিন নম্বরে নামা হাবিবুর রহমান সোহান ২ রানে আউট হন।

এরপর খুলনাকে চেপে ধরেন বরিশালের দুই স্পিনার তাইজুল ইসলাম ও পাকিস্তানের শোয়েব মালিক। দু’জনের ৪ উইকেট শিকারে ৮৮ রানে সপ্তম ব্যাটারকে হারিয়ে ১শর নীচে গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে খুলনা।

কিন্তু অষ্টম উইকেটে জুটি বেঁধে বরিশালের বোলারদের উপর তান্ডব চালিয়েছেন দুই পাকিস্তানী মোহাম্মদ নাওয়াজ ও ফাহিম আশরাফ। মাত্র ২৪ বলে ৬৭ রানের জুটি গড়ে খুলনাকে ৮ উইকেটে ১৫৫ রানের সংগ্রহ এনে দেন তারা। ইনিংসের শেষ বলে আউটের আগে ৫টি চার ও ১টি ছক্কায় ১৩ বলে ৩২ রান করেন ফাহিম। ৪টি ছক্কায় ২৩ বলে অপরাজিত ৩৮ রান করেন নাওয়াজ। বরিশালের তাইজুল-মালিক ২টি করে উইকেট নেন।

জবাবে পাওয়ার প্লেতে ৩৫ রানে ২ উইকেট হারায় বরিশাল। পাকিস্তানের আহমেদ শেহজাদ শূণ্য ও অধিনাক তামিম ইকবাল ২টি চার ও ১টি ছক্কায় ১৮ বলে ২০ রান করেন।

এরপর সৌম্য সরকারকে নিয়ে ২৬ ও মালিকের সাথে ৩০ রানের জুটি গড়ে বিদায় দেন মুশফিকুর রহিম। সৌম্য ২৬ ও মুশফিক ২৭ রান করেন। তামিম ও মুশফিকের পর মাহমুদুল্লাহ রিয়াদকে ৪ রানে থামিয়ে বরিশালকে চাপে ফেলে দেন ফাহিম। শেষ ২৫ বলে ৫৪ রান দরকার পড়ে বরিশালের।

ষষ্ঠ উইকেটে ২৩ বলে অবিচ্ছিন্ন ৫৫ রান তুলে বরিশালকে দারুন জয় উপহার দেন মালিক ও মিরাজ। মালিক ২৫ বলে অপরাজিত ৪১ এবং মিরাজ ১৫ বলে অনবদ্য ৩১ রান করেন। দু’জনই সমান ১টি চার ও ৩টি ছক্কা হাঁকান। খুলনার ফাহিম ১৮ রানে ৩ উইকেট নেন।বাসস।

সংক্ষিপ্ত স্কোর
খুলনা টাইগার্স : ১৫৫/৮, ২০ ওভার (নাওয়াজ ৩৮, ইমন ৩৩, তাইজুল ২/৭)।

ফরচুন বরিশাল : ১৫৬/৫, ১৯.৪ ওভার (মালিক ৪১, মিরাজ ৩১*, ফাহিম ৩/১৮)।

ফল : ফরচুন বরিশাল ৫ উইকেটে জয়ী।

সব সংবাদ

শেষ ম্যাচের আগেই সেমিফাইনালে বাংলাদেশ সাফে মালদ্বীপকে উড়িয়ে প্রথম জয় পাকিস্তানের আপাতত লিড বাড়ানোই লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের ঢাকা ইউনাইটেড অপরাজিত চ্যাম্পিয়ন হামজা-ফারহান যোগ দিচ্ছেন, শ্রীলঙ্কা ম্যাচে শক্তি বাড়ছে বাংলাদেশের ঐতিহাসিক ডাবল সেঞ্চুরিতে হৃদয়ের একাধিক রেকর্ড  রোনালদোর বিদায়বার্তায় মেসির চেয়ে বেশি সাড়া রোনালদোর আন্তর্জাতিক বিদায়কে ‘অবসর’ বলতে নারাজ মরিনিও আন্তর্জাতিক ফুটবলে রোনালদো-অধ্যায়ের সমাপ্তি মুশফিক-হৃদয়ের ব্যাটে লিড নেওয়ার আশা বাংলাদেশের ইব্রাহিমের গোলে সাফে বাংলাদেশের শুভসূচনা ২২ বছর পর ঢাকায় ভারত-পাকিস্তান, জিতল ভারত আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রোনালদো এক ম্যাচে ৫৩ লাল কার্ড, বিশ্বরেকর্ড! ২০ ওভার আগেই প্রথম দিনের খেলা শেষ ২৩ বছর পর শিরোপার স্বপ্ন, শুরুতেই ভুটান পরীক্ষা ভালো ফুটবল খেলাই ভারতের লক্ষ্য বিগব্যাশে মুস্তাফিজ, বাংলাদেশি তারকাকে ঘিরে বিশেষ আয়োজন বড়দিনের উপহার হিসেবে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চান স্যামি নিরাপত্তা উদ্বেগে ১১ মাস পিছিয়ে গেল এশিয়ান কাপ মারুফাকে ছাড়াই ইমার্জিং ট্রফির দল, নেতৃত্বে নাহিদা ঢাকায় ভুটান, বাংলাদেশের অপেক্ষায় প্রথম প্রতিপক্ষ সিলেট টেস্টে বাংলাদেশকে নিয়ে সতর্ক স্যামি দুই প্রজন্মের ফুটবল তারকাদের মিলনমেলা নৌবাহিনীর শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে শেষ হলো জাতীয় সাঁতার প্রথম টেস্টে বাংলাদেশকে হারিয়ে স্পিনারদের প্রশংসায় চেজ ব্যালন ডি’অর না জিতেও ইয়ামালকে নিয়ে গর্বিত ফ্লিক জাতীয় সাঁতারে আরো দুটি নতুন রেকর্ড ফাইনালে হার, রানার্সআপ বাংলাদেশ ক্যারিবীয়দের ২৪৫ রানে গুটিয়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টনে লিকা ও রজিন চ্যাম্পিয়ন জাতীয় সাঁতারের দ্বিতীয় দিনে আটটি নতুন রেকর্ড সাফের টিকিটে চড়া দাম; কাল থেকে বিক্রি শুরু প্রথম দিনেই দাপট বাংলাদেশের, ৯৯ রানে অপরাজিত সাদমান এশিয়া কাপ আরচ্যারীতে বাংলাদেশের স্বর্ণপদক জয় জাতীয় সাঁতারের প্রথম দিনেই ৬ নতুন রেকর্ড ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় ভারতের কাছে ১৩ গোলের লজ্জা, এক মাসে হজম ২৩ ম্যাক্স গ্রুপ জাতীয় সাঁতার কাল শুরু ব্যালন ডি’অর ঘিরে তারার মেলা, আলোচনায় কেন-এমবাপ্পে-ইয়ামাল ‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি  উদ্বোধনী ম্যাচেই কাল বাংলাদেশ-ভারত লড়াই দুটি আত্মঘাতী গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ টেস্ট সিরিজের আগে ব্যাটিং অনুশীলনে লিটন ২১ স্বর্ণে চ্যাম্পিয়ন সেনাবাহিনী, সেরা ইমরানুর ও প্রিয়া সাফ চ্যাম্পিয়নশিপের ২৮ সদস্যের প্রাথমিক দলে নতুন দুই প্রবাসী স্পোর্টস জার্নালিস্ট অব দ্য ইয়ার রাহেনুর ইসলাম কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধন রাষ্ট্রপতির ইনফান্তিনোর পুনর্নির্বাচনকে সমর্থন জানাল এশীয় ফুটবল তৃণমূল থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ার পরিকল্পনা ক্রীড়া প্রতিমন্ত্রীর

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add