for Add

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যুবাদের সিরিজ জয়

দু’বার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ক্রিকেট দল।

বোলার-ব্যাটারদের দুর্দান্ত নৈপুন্যে সোমবার সিরিজের পঞ্চম তথা শেষ ওয়ানডেতে বাংলাদেশ ৩ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। এর মাধ্যমে ৩-২ ব্যবধানে সিরিজ জয় করে বাংলাদেশের যুবারা।

সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টি আইনে ১০ রানে ও তৃতীয়টি ৪ উইকেটে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ওয়ানডে ১৪ রানে ও চতুর্থটিতে ৪ উইকেটে জয় পায় বাংলাদেশ। ফলে পঞ্চম তথা শেষ ওয়ানডেটি সিরিজ নির্ধারণী ম্যাচে রূপ নেয়।

জিতলেই সিরিজ জয়, এমন সমীকরণকে সামনে রেখে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করতে নামে বাংলাদেশ। ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকার দুই ওপেনারকে ১৮ রানের মধ্যে শিকার করে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন পেসার রিজান হোসেন।

শুরুর ধাক্কা সামলে ৩ উইকেটে ১০১ রান তুলে লড়াইয়ে ফিরে দক্ষিণ আফ্রিকা। কিন্তু পরবর্তীতে বাংলাদেশের বোলারদের তোপে ৪৯ দশমিক ৪ ওভারে ২১০ রানে অলআউট হয় সফরকারীরা। দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেন তিন নম্বরে নামা ডেভিড টিগার।

বাংলাদেশের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি ৩টি, রিজান-রোহানাত দৌলা বর্ষন-রাফি উজ্জামান রাফি ২টি করে এবং আরিফুল ইসলাম ১টি উইকেট নেন।

জবাবে দলকে ৪০ রানের সূচনা এনে দেন বাংলাদেশের দুই ওপেনার আদিল বিন সিদ্দিক ও রিজওয়ান। জুটিতে ১৩ রান করে ফিরেন রিজওয়ান। তিন নম্বরে নেমে ৩ রান করেন রিজান।

৪৮ রানে ২ উইকেট পতনের পর দলের হাল ধরেন আদিল ও আরিফুল। তৃতীয় উইকেটে ৮৭ রান যোগ করেন তারা। হাফ-সেঞ্চুরি তুলে ৫৮ রানে আউট হন আদিল।

মিডল অর্ডার ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারলেও হাফ-সেঞ্চুরি তুলে ৬৮ রানে আউট হন আরিফুল। দলীয় ১৮৯ রানে সপ্তম ব্যাটার হিসেবে আউট হন তিনি।

অষ্টম উইকেটে অবিচ্ছিন্ন ২২ রান যোগ করে ১৭ বল বাকী থাকতে বাংলাদেশের জয় নিশ্চিত করেন অধিনায়ক রাব্বি ও রাফি। রাব্বি ১৫ ও রাফি ৭ রানে অপরাজিত থাকেন। ম্যাচসেরা হন আরিফুল ও সিরিজ সেরা হন রাফি। -বাসস

সব সংবাদ

নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয়

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add