for Add

সিরিজে সমতায় ফিরলো যুব ক্রিকেট দল

বাঁ-হাতি স্পিনার রাফিউজ্জামান রাফির ঘুর্ণিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শুক্রবার সিরিজের চতুর্থ ওয়ানডেতে বাংলাদেশ ৪ উইকেটে হারিয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকাকে। এ জয়ে সিরিজে এখন ২-২ সমতা। সিরিজের প্রথম ওয়ানডেতে বৃষ্টি আইনে ১০ রানে ও তৃতীয়টি ৪ উইকেটে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ওয়ানডে ১৪ রানে জিতেছিল বাংলাদেশ।

রাজশাহীর শহিদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করতে নামে বাংলাদেশ। শুরুতে দক্ষিণ আফ্রিকার টপ অর্ডারকে চাপে ফেলে দেন পেসার রিজান হোসান। ৩০ রানের মধ্যে প্রোটিয়াদের ৩ উইকেটের পতন ঘটান তিনি। এরপর দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডারে ধস নামান দুই স্পিনার রাফি ও ওয়াসি সিদ্দিকি। বাকী ৭ উইকেট শিকার করেন তারা। এতে ৩৫ দশমিক ২ ওভারে ১২৮ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। বল হাতে ৭ দশমিক ২ ওভারে ১৮ রানে ৫ উইকেট নেন রাফি। যুব ওয়ানডে ক্যারিয়ারে ১৩ ম্যাচে প্রথমবারের মতো ৫ উইকেট নিলেন রাফি। ওয়াসি নেন ২ উইকেট।

১২৯ রানের জবাব দিতে নেমে চাপে পড়ে বাংলাদেশও। ৭৮ রানে ৬ উইকেট হারায় তারা। সপ্তম উইকেটে ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ১২৬ বল বাকী রেখে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ জয়ের স্বাদ দেন আশরাফুজ্জামান ও অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। সমান ২৫ রান নিয়ে অপরাজিত থাকেন আশরাফুজ্জামান ও রাব্বি। এছাড়া আদিল বিন সিদ্দিক ২৫, রিজান ২২ ও নাইম আহমেদ ২১ রান করেন। দক্ষিণ আফ্রিকার লিয়াম আল্ডার ৩ উইকেট নেন।

আগামী ১৭ জুলাই রাজশাহীতে সিরিজের পঞ্চম তথা শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। -বাসস

সব সংবাদ

নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয়

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add