for Add

১০ জুন বাংলাদেশে আসছে আফগানিস্তান

দুই ধাপে তিন ফরম্যাটে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী ১০ জুন বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান ক্রিকেট দল। -বাসস
আসন্ন বাংলাদেশ সফরে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দু’টি টি-টোয়েন্টি খেলবে আফগানিস্তান। আজ বাংলাদেশ-আফগানিস্তানের দ্বিপাক্ষিক সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

১৪ জুন মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্ট দিয়ে সিরিজ শুরু করবে বাংলাদেশ-আফগানিস্তান। টেস্ট শেষে ১৯ জুন ভারত সফরে যাবে আফগানিস্তান। ভারতের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানরা।

ভারতের বিপক্ষে সিরিজ শেষে পহেলা জুলাই আবার বাংলাদেশে আসবে আফগানিস্তান। এরপর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিনটি ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দু’দল। ম্যাচগুলো হবে যথাক্রমে- ৫, ৮ ও ১১ জুলাই।

ওয়ানডে সিরিজ শেষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেট যাবে দুই দল। সিলেটের মাটিতে ১৪ ও ১৬ জুলাই অনুষ্ঠিত হবে দু’টি টি-টোয়েন্টি।

মূলত বাংলাদেশ সফরে দু’টি টেস্ট, তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল আফগানিস্তানের। কিন্তু ভারতের বিপক্ষে খেলার জন্য একটি করে টেস্ট এবং টি-টোয়েন্টি বাতিল করার অনুরোধ করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। আফগানদের অনুরোধ মেনে সূচি করেছে বিসিবি।

সর্বশেষ গেল বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল আফগানরা। আইসিসি সুপার লিগে অংশ ওয়ানডে সিরিজ বাংলাদেশ ২-১ ব্যবধানে জিতলেও টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় শেষ হয়।

এখন পর্যন্ত মাত্র একবার টেস্টে মুখোমুখি হয় বাংলাদেশ ও আফগানিস্তান। ২০১৯ সালের সেপ্টেম্বরে চট্টগ্রামের মাটিতে হওয়া ঐ টেস্টে আফগানদের কাছে ২২৪ রানের বিশাল ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি

১৪ জুন : একমাত্র টেস্ট, মিরপুর

৫ জুলাই : প্রথম ওয়ানডে, চট্টগ্রাম

৮ জুলাই : দ্বিতীয় ওয়ানডে, চট্টগ্রাম

১১ জুলাই : তৃতীয় ওয়ানডে, চট্টগ্রাম

১৪ জুলাই : প্রথম টি-টোয়েন্টি, সিলেট

১৬ জুলাই : দ্বিতীয় টি-টোয়েন্টি, সিলেট

সব সংবাদ

রোনালদোর বিদায়বার্তায় মেসির চেয়ে বেশি সাড়া রোনালদোর আন্তর্জাতিক বিদায়কে ‘অবসর’ বলতে নারাজ মরিনিও আন্তর্জাতিক ফুটবলে রোনালদো-অধ্যায়ের সমাপ্তি মুশফিক-হৃদয়ের ব্যাটে লিড নেওয়ার আশা বাংলাদেশের ইব্রাহিমের গোলে সাফে বাংলাদেশের শুভসূচনা ২২ বছর পর ঢাকায় ভারত-পাকিস্তান, জিতল ভারত আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রোনালদো এক ম্যাচে ৫৩ লাল কার্ড, বিশ্বরেকর্ড! ২০ ওভার আগেই প্রথম দিনের খেলা শেষ ২৩ বছর পর শিরোপার স্বপ্ন, শুরুতেই ভুটান পরীক্ষা ভালো ফুটবল খেলাই ভারতের লক্ষ্য বিগব্যাশে মুস্তাফিজ, বাংলাদেশি তারকাকে ঘিরে বিশেষ আয়োজন বড়দিনের উপহার হিসেবে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চান স্যামি নিরাপত্তা উদ্বেগে ১১ মাস পিছিয়ে গেল এশিয়ান কাপ মারুফাকে ছাড়াই ইমার্জিং ট্রফির দল, নেতৃত্বে নাহিদা ঢাকায় ভুটান, বাংলাদেশের অপেক্ষায় প্রথম প্রতিপক্ষ সিলেট টেস্টে বাংলাদেশকে নিয়ে সতর্ক স্যামি দুই প্রজন্মের ফুটবল তারকাদের মিলনমেলা নৌবাহিনীর শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে শেষ হলো জাতীয় সাঁতার প্রথম টেস্টে বাংলাদেশকে হারিয়ে স্পিনারদের প্রশংসায় চেজ ব্যালন ডি’অর না জিতেও ইয়ামালকে নিয়ে গর্বিত ফ্লিক জাতীয় সাঁতারে আরো দুটি নতুন রেকর্ড ফাইনালে হার, রানার্সআপ বাংলাদেশ ক্যারিবীয়দের ২৪৫ রানে গুটিয়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টনে লিকা ও রজিন চ্যাম্পিয়ন জাতীয় সাঁতারের দ্বিতীয় দিনে আটটি নতুন রেকর্ড সাফের টিকিটে চড়া দাম; কাল থেকে বিক্রি শুরু প্রথম দিনেই দাপট বাংলাদেশের, ৯৯ রানে অপরাজিত সাদমান এশিয়া কাপ আরচ্যারীতে বাংলাদেশের স্বর্ণপদক জয় জাতীয় সাঁতারের প্রথম দিনেই ৬ নতুন রেকর্ড ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় ভারতের কাছে ১৩ গোলের লজ্জা, এক মাসে হজম ২৩ ম্যাক্স গ্রুপ জাতীয় সাঁতার কাল শুরু ব্যালন ডি’অর ঘিরে তারার মেলা, আলোচনায় কেন-এমবাপ্পে-ইয়ামাল ‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি  উদ্বোধনী ম্যাচেই কাল বাংলাদেশ-ভারত লড়াই দুটি আত্মঘাতী গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ টেস্ট সিরিজের আগে ব্যাটিং অনুশীলনে লিটন ২১ স্বর্ণে চ্যাম্পিয়ন সেনাবাহিনী, সেরা ইমরানুর ও প্রিয়া সাফ চ্যাম্পিয়নশিপের ২৮ সদস্যের প্রাথমিক দলে নতুন দুই প্রবাসী স্পোর্টস জার্নালিস্ট অব দ্য ইয়ার রাহেনুর ইসলাম কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধন রাষ্ট্রপতির ইনফান্তিনোর পুনর্নির্বাচনকে সমর্থন জানাল এশীয় ফুটবল তৃণমূল থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ার পরিকল্পনা ক্রীড়া প্রতিমন্ত্রীর পেলে-ম্যারাডোনা কেন জেতেননি ব্যালন ডি’অর? ফাইনালে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ কাল শুরু কোকো জাতীয় সামার অ্যাথলেটিকস শুক্রবার, উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ফাইনালে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে বাংলাদেশ আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে তাসকিন ও শরিফুলের উন্নতি

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add