for Add

আইপিএল খেলতে কেকেআরে লিটন

অবশেষে ক্যারিয়ারে প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দলের সঙ্গে যোগ দিলেন বাংলাদেশের ওপেনার লিটন দাস।

সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজেদের অফিসিয়াল পেইজে লিটনের আগমনের বিষয়টি নিশ্চিত করেছে কেকেআর। এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে দেয়া অনাপত্তিপত্র (এনওসি) অনুসারে এখন থেকে ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে পারবেন লিটন।

তবে আহমেদাবাদে গুজরাট টাইটান্সের বিপক্ষে কেকেআরের হয়ে মাঠে নামতে পারেননি লিটন। আগামী ১৪ এপ্রিল ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দারাবাদের বিপক্ষে কেকেআরের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন লিটন।

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দলের যুক্তরাজ্য সফরের জন্য দলে যোগ দিতে পহেলা মে দেশে ফিরতে হবে লিটনকে।

ক্যারিয়ারের সেরা সময় পার করছেন লিটন। বিশ্ব ক্রিকেটে গত তিন বছর ধরে রানের দিক দিয়ে শীর্ষ তিনের মধ্যেই আছেন তিনি। তবে কেকেআর ব্যাটিং লাইন আপে সুযোগ পাওয়া তার জন্য বেশ কঠিন হবে।

১টি হাফ-সেঞ্চুরিসহ কেকেআরের হয়ে প্রথম দুই ম্যাচে ভাল ব্যাটিং করেছেন আফগানিস্তানের ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ। একই সাথে সাকিব আল হাসানের জায়গায় দলে সুযোগ হয়েছে ইংল্যান্ডের ওপেনার জেসন রয়ের। খুব শীঘ্রই দলে যোগ দিবেন তিনি। তাই একাদশে সুযোগ পেতে কঠিন লড়াই করতে হবে লিটনকে।

পারিবারিক কারণে আইপিএল থেকে সরে দাঁড়ালেও ঘরোয়া ক্রিকেটে মোহামেডান স্পোটিং ক্লাবের হয়ে খেলছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।

ইতোমধ্যে দিল্লি ক্যাপিটালস শিবিরে যোগ দিয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। তবে এখনও ম্যাচ খেলার সুযোগ পাননি ফিজ।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add