for Add

জয় দিয়ে নারী বিশ্বকাপ শেষ করতে চায় বাংলাদেশ

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরে ২১ ফেব্রুয়ারি নিজেদের শেষ ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। গ্রুপ-১ এ স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। গ্রুপ পর্বে প্রথম তিন ম্যাচ হেরে যাওয়ায় ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে নিগার সুলতানার দলে। তবে হারের বৃত্ত ভেঙ্গে জয় দিয়ে বিশ্বকাপ শেষ করার লক্ষ্য এখন বাংলাদেশের।

কেপ টাউনে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচটি।

বিশ্বকাপের আগের চার আসরে অংশ নিয়ে মোট ১৭টি ম্যাচ খেলে মাত্র ২টিতে জয় ও ১৫টিতে পরাজিত হয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মাটিতে ভালো কিছু করার স্বপ্ন নিয়ে পঞ্চমবারের মত বিশ্বকাপ খেলতে নামে বাংলাদেশ।

কিন্তু গ্রুপ পর্বে প্রথম তিন ম্যাচেই হেরে যায় বাংলাদেশ। প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে ৭ উইকেটে হার দিয়ে বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১২৬ রান করে তারা। ১২৭ রানের টার্গেট স্পর্শ করতে মাত্র ৩ উইকেট হারায় শ্রীলংকা।

দ্বিতীয় ম্যাচে অধিনায়ক নিগার সুলতানার হাফ-সেঞ্চুরির সত্বেও অন্যান্য ব্যাটারদের ব্যর্থতায় হার বরণ করতে হয় বাংলাদেশকে। শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হারের স্বাদ নেয় নিগারের দল। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১০৭ রানের মামুলি সংগ্রহ পায় বাংলাদেশ। এরমধ্যে নিগার ৫০ বলে ৫৭ রানের লড়াকু ইনিংস খেলেন। জবাবে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। ব্যাটারদের ব্যাটিং তান্ডবে ৩ উইকেটে ১৮৯ রানের বড় সংগ্রহ পায় নিউজিল্যান্ড। জবাবে ৮ উইকেটে ১১৮ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। ৭১ রানে ম্যাচ হেরে এবারের আসরের গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত করে বাংলাদেশ। সেই সাথে বিশ্বকাপের মঞ্চে হারের বৃত্তেই বন্দি থাকতে হয় বাংলাদেশকে। এখন পর্যন্ত টানা ১৫ ম্যাচে হার তাদের।

হারের বৃত্ত ভেঙ্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় তুলে নিয়ে বিশ্বকাপ শেষ করার লক্ষ্য বাংলাদেশের। তবে কাজটি বেশ কঠিন হবে বাংলাদেশের জন্য। কারণ বাংলাদেশের বিপক্ষে জিতলেই সেমিফাইনালের টিকিট পাবে দক্ষিণ আফ্রিকা। এ জন্য জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না প্রোটিয়ারা।

এখন পর্যন্ত ১০টি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। এরমধ্যে বাংলাদেশের জয় ১টিতে ও প্রোটিয়াদের জয় ৯টিতে। ২০১২ সালে প্রথম দেখাতেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিলো বাংলাদেশ। মিরপুরের ভেন্যুতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে প্রোটিয়াদের ৭ উইকেটে হারিয়েছিলো বাংলাদেশ। এরপর আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পায়নি বাংলাদেশ।

বাংলাদেশ দল : নিগার সুলতানা (অধিনায়ক), মারুফা আকতার, দিলারা আকতার, ফাহিমা খাতুন, সালমা খাতুন, জাহানারা আলম, শামীমা সুলতানা, রুমানা আহমেদ, লতা মন্ডল, স্বর্ণা আকতার, নাহিদা আকতার, মুর্শিদা খাতুন, রিতু মনি, দিশা বিশ্বাস ও সোবহানা মোস্তারি। -বাসস

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add