for Add

অস্ট্রেলিয়ার কাছেও হারলো বাংলাদেশ

অধিনায়ক নিগার সুলতানার হাফ-সেঞ্চুরির পরও আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় ম্যাচে হারলো বাংলাদেশ। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যচে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। ৫০ বলে ৫৭ রান করেন নিগার। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকা নারী দলের কাছে ৭ উইকেটে হেরেছিলো বাংলাদেশ।

গেবেখায় টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। ব্যাট হাতে নেমে ১১ রানে ২ ওপেনারকে হারায় তারা। শামিমা সুলতানা ১ ও মুরশিদা খাতুন ৭ রান করে আউট হন। তৃতীয় উইকেটে সোবহানা মোস্তারির সাথে ২৫ বলে ৩১ রান যোগ করেন শুরুর ধাক্কা সামাল দেন নিগার। তিন নম্বরে নামা মোস্তারি ৭ রানে বিদায় নেন।

৪২ রানে তৃতীয় উইকেট পতনের মিডল-অর্ডারে বড় জুটির চেষ্টা করেন অধিনায়ক নিগার ও স্বর্ণা আকতার। চতুর্থ উইকেটে স্বর্ণাকে নিয়ে ৫৩ বলে ৪৪ তুলেন জ্যোতি। স্বর্ণা ১২ রানে থামলেও নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে হাফ-সেঞ্চুরি করেন নিগার।

১৯তম ওভারে দলীয় ৯৯ রানে বাংলাদেশের ষষ্ঠ ব্যাটার হিসেবে আউট হন নিগার। ৫০ বলে ৭টি চার ও ১টি ছক্কায় ৫৭ রান করেন তিনি।
নিগারের হাফ-সেঞ্চুরির পরও বড় সংগ্রহ পায়নি বাংলাদেশ। ২০ ওভারে ৭ উইকেটে ১০৭ রান করে বাংলাদেশ।

১০৮ রানের টার্গেট স্পর্শ করতে তৃতীয় ওভারেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। ওপেনার বেথ মুনিকে ২ রানে বিদায় করেন পেসার মারুফা আকতার।

দ্বিতীয় উইকেটে ৬০ বলে ৬৯ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়ার জয়ে পথ সহজ করেন আরেক ওপেনার আলিসা হিলি ও অধিনায়ক মেগ ল্যানিং। হিলিকে ৩৭ রানে থামিয়ে বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দেন স্বর্ণা।

তৃতীয় উইকেটে অ্যাশলি গার্ডনারকে নিয়ে ১০ বল বাকী থাকতে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন ল্যানিং। ল্যানিং ৪টি চারে ৪৯ বলে অপরাজিত ৪৮ রান করেন। গার্ডনার ১৯ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের মারুফা-স্বর্ণা ১টি করে উইকেট নেন।

আগামী ১৭ ফেব্রুয়ারি কেপ টাউনে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। -বাসস

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add