for Add

হার দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

ব্যাটারদের ব্যর্থতায় হার দিয়ে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ। গতরাতে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকা নারী দলের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। বিশ্বকাপে এই নিয়ে টানা ১৩তম ম্যাচে পরাজিত হলো বাংলাদেশ।

কেপ টাউনে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। প্রথম ওভারেই ২টি চার মারেন বাংলাদেশের ওপেনার শামীমা সুলতানা। তবে রানের খাতা খোলার আগে দ্বিতীয় ওভারের প্রথম বলে বিদায় নেন আরেক ওপেনার মুরশিদা খাতুন।

পাওয়ার-প্লের সুবিধা নিয়ে দ্বিতীয় উইকেটে ২১ বলে ২৮ রান যোগ করেন শামীমা ও সোবহানা মোস্তারি। পঞ্চম ওভারের চতুর্থ বলে নামের পাশে ২০ রান রেখে বিদায় নেন ১৩ বলে চার বাউন্ডারি হাকানো শামীমা।

পঞ্চম ওভারে ৩৬ রানে ২ উইকেট হারালেও মোস্তারি-অধিনায়ক নিগার সুলতানার হাত ধরে পাওয়ার প্লেতে ৪৮ রান পায় বাংলাদেশ। পাওয়ার-প্লেতে শামীমা ৪টি-মোস্তারি ৫টি ও নিগার ১টি চার মারেন।

১০ম ওভারে ব্যক্তিগত ২৯ রানে আউট হওয়ার আগে ৫টি চারে ৩২ বলে ২৯ রান করেন মোস্তারি। তৃতীয় উইকেটে মোস্তারি-নিগার ৩১ বলে ৩৫ রান যোগ করেন।

সাবধানে খেলতে থাকা নিগার থামেন ১৬তম ওভারে। ১টি চারে ৩৪ বলে ২৮ রান করেন বাংলাদেশ অধিনায়ক।

দলীয় ৯৫ রানে নিগারের আউটের পর শেষ দিকে দ্রুত রান তুলতে পারেনি বাংলাদেশের পরের দিকে ব্যাটাররা। পাওয়ার-প্লের পর বাংলাদেশের ইনিংসে আর কোন বাউন্ডারি ও ওভার বাউন্ডারি হয়নি। প্রথম ১০ ওভারে ৩ উইকেটে ৭২ রান এলেও পরের ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৫৪ রান তুলে পারে বাংলাদেশ। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ ১২৬ রানের পুুঁজি পায় বাংলাদেশ। আগেরটি ছিল ২০২০ সালে অস্ট্রেলিয়ার পার্থে ভারতের বিপক্ষে ৮ উইকেটে ১২৪ রান।

জয়ের জন্য ১২৭ রানের লক্ষে খেলতে নেমে শুরুতেই বাংলাদেশী বোলারদের তোপে পড়ে শ্রীলংকা। পেসার মারুফা আকতারের তোপে ২৫ রানে ৩ উইকেট হারায় লংকানরা। ইনিংসের চতুর্থ ওভারে প্রথমবারের মত আক্রমণে এসেই উইকেটের দেখা পান মারুফা। এরপর ইনিংসের পঞ্চম ওভারের প্রথম দুই বলে জোড়া উইকেট শিকার করেন তিনি। মারুফার তোপে পাওয়ার-প্লেতে ৩ উইকেটে ২৭ রান তুলে চাপে পড়ে শ্রীলংকা।

মারুফার হাত ধরে শুরুটা দারুণ হলেও পরবর্তীতে সেটি আর ধরে রাখতে পারেনি বাংলাদেশের অন্যান্য বোলাররা। শুরুর চাপ সামলে নিয়ে তৃতীয় উইকেটে ৭৯ বলে অবিচ্ছিন্ন ১০৪ রান তুলে শ্রীলংকাকে টানা দ্বিতীয় জয়ের স্বাদ দেন ওপেনার হর্ষিতা সামারাবিক্রমা ও নিলাক্ষী ডি সিলভা। অবশ্য এই জুটি ১৭ রানেই বিচ্ছিন্ন হতে পারতো। নবম ওভারে স্পিনার নাহিদা আকতারের বলে ডি সিলভার ক্যাচ ফেলেন মুরশিদা। পরবর্তীতে ১৫তম ওভারে স্টাম্পিংয়ের হাত থেকে রক্ষা পান ৪৫ রানে থাকা হর্ষিতা।

৮টি চার ও ১টি ছক্কায় ৫০ বলে অপরাজিত ৬৯ রান করেন হর্ষিতা এবং ৩৮ বলে অনবদ্য ৪১ রান করেন ডি সিলভা। বাংলাদেশের মারুফা ৪ ওভারে ২৩ রানে ৩ উইকেট নেন। এর আগে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকা ৩ রানে হারিয়েছিলো স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে।

আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। -বাসস

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add