for Add

বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষটা রাঙ্গাতে পারলেন না সেরেনা

ইউএস ওপেন শেষে অবসরের ঘোষণাটা আগেই দিয়ে রেখেছিলেন মার্কিন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে অস্ট্রিয়ার আজা টমইয়ানোভিচের কাছে পরাজিত হয়ে বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষটা দেখেই ফেললেন বিশ্ব টেনিসের অন্যতম সেরা এই টেনিস তারকা।

৪০ বছর বয়সী সেরেনা ৩ ঘন্টা ৫ মিনিটের লড়াইয়ে ৭-৫, ৬-৭ (৪/৭), ৬-১ গেমে পরাজিত হয়ে বিদায় নিয়েছেন। 

২৭ বছরের পেশাদার ক্যারিয়ারে ২৩টি গ্র্যান্ড স্ল্যামের মালিক বিভিন্ন সময়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। খেলোয়াড়ী জীবনে পেশাদারীত্ব তো অনেকেই মাঝেই থাকে, কিন্তু খেলার পাশাপাশি ব্যক্তিত্ব গুনে নিজেকে সকলের মধ্যে আলাদ একজন হিসেবে প্রতিষ্ঠিত করাটা সবসময়ই সবাই পেরে ওঠেনা। সেরেনা ছিলেন তেমনই একজন ভিন্ন ব্যক্তিত্বসম্পন্ন খেলোয়াড়। তাইতো কাল আর্থার এ্যাশ স্টেডিয়ামে শেষবারের মত নিজের প্রিয় খেলোয়াড়কে বিদায় জানানোর ক্ষনটা কেউই যেন মিস করতে চায়নি। সেরেনা তার ভক্তদের সম্মানের যথাযোগ্য জবাব দিয়েছেন। 

ম্যাচ পরবর্তী সাক্ষাতকারে যখন তাকে প্রশ্ন করা হয়েছিল-ক্যারিয়ার এগিয়ে নিয়ে যাবার কোন ধরনের সম্ভাবনা আছে কিনা, তার উত্তরে সেরেনা বলেছেন, ‘আমার মনে হয়না, তারপরও বলা যায়না।’

এসময় তিনি আরো বলেন, ‘এই যাত্রাটা অসাধারণ ছিল। ক্যারিয়ারে  এই ধরনের যাত্রার অনুভূতি কখনই আমি পাইনি। যে কয়টি মানুষ আমাকে উদ্দেশ্য করে বলেছে, ‘সেরেনা এগিয়ে যাও’ তাদের প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ। তাদের কারনেই আজ আমি এখানে।’
কাল সেরেনার ম্যাচ দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন তার বাবা রিচার্ড উইলিয়াম ও মা ওরাসিন প্রাইস, বড় বোন ভেনাস উইলিয়াম। সেরেনা বলেন, ‘আমার অভিভাকদের হাত ধরে এই যাত্রা শুরু হয়েছিল। তাদের কারনেই আজ আমার এই অর্জন। সত্যিকার অর্থেই আমি তাদের কাছে কৃতজ্ঞ।’

একইসাথে বড় বোন ভেনাসের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছে সেরেনা। তিনি বলেন, ‘ভেনাস যদি এখানে না থাকতো তবে আমি কখনই কোর্টের সেরেনা হয়ে উঠতে পারতাম না। সব কিছুর জন্য অনেক ধন্যবাদ। সেরেনা উইলিয়াম যদি টেনিসে বেঁচে থাকে তবে তার একমাত্র কারন ভেনাস।’ 

এদিকে জয়ী টমইয়ানোভিচ সেরেনার অবসরের ঘোষনায় হতাশা প্রকাশ করে বলেছেন, ‘আমি সত্যিই দারুন কষ্ট পাচ্ছি। কারন অন্য সকলের মতই আমিও সেরেনাকে অনেক ভালবাসি। টেনিসে সে আমার জন্য যা সহযোগিতা করেছে তা সত্যিই অনন্য। আমি কখনই চিন্তা করিনি তার ক্যারিয়ারের শেষ ম্যাচটির প্রতিপক্ষ আমি হবো। তার সবগুলো ফাইনাল ম্যাচের কথা এখন আমার মনে পড়ছে।’

জয়ী হবার বিষয়ে কখনই ভাবতে পারেননি বলেও টমইয়ানোভিচ স্বীকার করেছেন। কোন গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালের পরে আর যেতে পারেননি বিশ্বের ৪৯তম র‌্যাঙ্কধারী ২৯ বছর বয়সী টমইয়ানোভিচ। 

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add