for Add

প্রিমিয়ার লিগ শুরু ৩ ফেব্রুয়ারি, ভেন্যু বাড়ল একটি

জাতীয় দলের অ্যাসাইনমেন্ট থাকলে আরও একমাস পেছাতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরুর তারিখ। কিন্তু যখন জাতীয় দলের কোনো অ্যাসাইনমেন্টই নেই, তখন অযথা সময় ক্ষেপন করে লাভ কি! সুতরাং, একমাস এগিয়ে লিগ শুরুর তারিখ নির্ধারণ করা হলো ৩ ফেব্রুারি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) মঙ্গলবার পেশাদার লিগ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সেখানেই সিদ্ধান্ত হয়, লিগ শুরুর তারিখ ৩ ফেব্রুয়ারি। একই সঙ্গে সিদ্ধান্ত হয়েছে, মোট ৭টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে লিগের খেলাগুলো।

ছয় ভেন্যুতে প্রিমিয়ার লিগ আয়োজনের সিদ্ধান্ত এর আগে জানিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পেশাদার লিগ কমিটি। নতুন সিদ্ধান্তে ভেন্যু বেড়েছে একটি। সব মিলিয়ে সাত ভেন্যুতে হবে ২০২১-২২ মৌসুমের প্রিমিয়ার লিগের খেলাগুলো।

পেশাদার লিগ কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়াম (টঙ্গী), শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম (গোপালগঞ্জ), সিলেট জেলা স্টেডিয়াম, মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম (রাজশাহী), কুমিল্লার শহীদ ধীরেন্দ্র নাথ স্টেডিয়াম, মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে: মতিউর রহমান স্টেডিয়াম ও বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স-এই সাত ভেন্যুতে হবে লিগ।

যোগাযোগের সমস্যার কারণে আপাতত ময়মনসিংহ ও টাঙ্গাইলের ভেন্যু নিয়ে পরিকল্পনা নেই বলে জানিয়েছেন পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী।

‘ঢাকার বাইরে ছয়টি ভেন্যুর সঙ্গে এবার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স থাকছে। বাফুফের একটি প্রতিনিধি দল গিয়ে মাঠ, যাতায়াত ব্যবস্থা, প্রেস বক্স, গ্যালারিসহ যাবতীয় সবকিছু দেখেছে। কিছু কাজ বাকি রয়েছে, যেটা এই মাসের শেষ নাগাদ সম্পন্ন হবে।’

‘দ্বিতীয় রাউন্ড থেকে কুমিল্লায় খেলা হবে। গোপাগঞ্জের মাঠের অবস্থা ভালো। থাকার কোনো সমস্যা নেই সেখানে। শহরেই দলগুলার থাকার ব্যবস্থা আছে, কোটালিপাড়া। যোগাযোগের জন্য ময়মনসিংহ ও টাঙ্গাইলের ভেন্যু আপাতত আমাদের পরিকল্পনায় নেই।’

লিগ কমিটি এর আগে কুমিল্লা, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, সিলেট, রাজশাহী, টাঙ্গাইল অথবা ময়মনসিংহের ভেন্যু প্রাথমিকভাবে নির্বাচন করেছিল। এর বাইরে টঙ্গীর আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়াম ও বসুন্ধরা কিংসের নবনির্মিত ভেন্যুকে বিবেচনায় রেখেছিল তারা। সোমবারের সভায় ‘বিবেচনায়’ থাকা দুটি ভেন্যু চূড়ান্ত অনুমোদন পেয়েছে।

Tags: ,

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add