for Add

ফেডারেশন কাপে আবাহনীর শিরোপা পুনরুদ্ধার

ঢাকা আবাহনী লিমিটেড অবশেষে ফেডারেশন কাপের শিরোপা পুনরুদ্ধার করেছে। আজ কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ফাইনালে তারা ২-১ গোলে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে হারিয়ে এ কৃতিত্ব দেখিয়েছে।

এর আগে আবাহনী ১১বার শিরোপা জিতে ফেডারেশন কাপে রেকর্ডচ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছিল। এটি তাদের দ্বাদশ শিরোপা।

এটি ছিল এই মৌসুমে নীল-আকাশীদের টানা দ্বিতীয় শিরোপা। দুই মৌসুম পর ফেডারেশন কাপ ঘরে তুলল ধানমন্ডির দলটি।

শক্তিশালী আবাহনীর সঙ্গে পাল্লা দিয়ে লড়তে থাকে ‘জায়ান্টকিলার’ রহমতগঞ্জ। বেশ কয়েকটি গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি তারা। ১২ মিনিটে সানডে চিজোবা, ১৪ মিনিটে ফিলিপ আজাহ দারুণ দুটি সুযোগ পেয়েও ব্যর্থ হন। তবে ২৮ মিনিটে আবাহনীর গোলের সুযোগ হাতছাড়া করেন।

শেষ পর্যন্ত অবশ্য লিড নিয়েই বিরতিতে যায় ধানমন্ডির এই ক্লাব। প্রথমার্ধের ইনজুরি টাইমে (৪৫+১ মি.) ডেনিয়েলের গোলে এগিয়ে যায় আবাহনী। রাকিবের পাস থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে তার বাঁ পায়ের প্লেসিং শট লক্ষ্যভেদ করেন তিনি (১-০)।

৬৪ মিনিটে আবাহনীকে দ্বিগুণ ব্যবধানে পৌঁছে দেন রাকিব। ফয়সালের পাসের বল বক্সে পেয়ে দুই কদম এগিয়ে শটের সাহায্যে রহমতগঞ্জের জালে জড়ান তিনি (২-০)।

তবে ৭০ মিনিটে একটি গোল পরিশোধের মাধ্যমে রহমতগঞ্জকে লড়াইয়ে ফিরিয়ে আনেন আজাহ। বাপ্পীর থ্রু পাসের বল কোনাকুনি শটে জালে জড়ান তিনি (২-১)। পরবর্তীতে বাকী গোলটি আর পরিশোধ করতে পারেনি পুরোন ঢাকার ঐতিহ্যবাহী দলটি। ফলে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের।

বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ট্রফির পাশাপাশি নগদ ৫ লাখ টাকা অর্থ পুরস্কার পেয়েছে আবাহনী। আর রানার্সআপ রহমতগঞ্জ লাভ করেছে ৩ লাখ টাকা।

আবাহনীর ডেনিয়েল অসাধারণ নৈপুণ্যে দেখিয়ে ম্যাচসেরা ও টুর্নামেন্ট সেরা হয়েছেন। এছাড়া যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার লাভ করেছেন আবাহনীর ডরিয়েল্টন ও রহমতগঞ্জের ফিলিপ আজাহ। ফেয়ার প্লে পুরস্কারেও ভুষিত হয়েছে চ্যাম্পিয়ন আবাহনী।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add