for Add

মুম্বাইকে হারিয়ে দারুণ প্রতিশোধ দিল্লির

দিল্লি ক্যাপিটালসের কাছে থেমে গেল মুম্বাই ইন্ডিয়ান্সের জয়ের ধারা। প্রথম ম্যাচ হারলেও পরের দু’টি ম্যাচ জিতে ছন্দে ফিরেছিল গতবারের চ্যাম্পিয়নরা; কিন্তু মঙ্গলবার রাতে তাদের বিজয়রথ থামিল দিল গতবারের রানার্স আপরা।

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১৩৮ রান তাড়া করে ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় দিল্লি ক্যাপিটালস। মুম্বাইকে হারিয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে উঠে এল দিল্লি। পাঁচবাররে সাক্ষাতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয়ের স্বাদ পেল দিল্লি ক্যাপিটালস। গত আইপিএলে চারবারের সাক্ষাতে চারবারই জিতেছিল মুম্বাই। গত আইপিএলের ফাইনালে হারের দারুণ প্রতিশোধ নিলো এবারের এই জয়ে।

২০২১ আইপিএলে এখনও পর্যন্ত সবচেয়ে কম রান তাড়া করতে নেমে ৮ উইকেট ম্যাচ জিতে নিল দিল্লি ক্যাপিটালাস। রান তাড়া করতে নেমে শুরুটা ভালো না-হলেও দ্বিতীয় উইকেটে শিখর ধাওয়ান ও স্টিভেন স্মিথের হাফ-সেঞ্চুরি পার্টনারশিপে ম্যাচের রাশ নিজেদের হাতে নেয় দিল্লি।

স্মিথ ২৯ বলে ৩৩ এবং ধাওয়ান ৪২ বলে ৪৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। স্মিথ আউট হওয়ার পর ধাওয়ান ললিত যাদবকে নিয়ে দিল্লির ইনিংস এগিয়ে নিয়ে যান; কিন্তু ধাওয়ান আউট হওয়ার পর চাপে পড়ে গিয়েছিল দিল্লি। ক্যাপ্টেন রিশাভ পান্ত মাত্র ৭ রান করে আউট হলেও ললিত ও হেটমায়ার অপরাজিত থেকে দিল্লিকে জয় এনে দেন।

গতবারের রানার্স আপদের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বাই ক্যাপ্টেন রোহিত শর্মা। শুরুটা ভালো হয়নি মুম্বাইয়ের। তৃতীয় ওভারে ডি’কক আউট হলেও ছন্দে ব্যাটিং করেন রোহিত। দ্বিতীয় উইকেটে সূর্যকুমার যাদবের সঙ্গে ৫৮ রান যোগ করে দলকে এগিয়ে নিয়ে যান ক্যাপ্টেন; কিন্তু ভয়ংকর হয়ে ওঠা সূর্যকুমারকে ফেরান আবেশ খান। ১৫ বলে চারটি বাউন্ডারিসহ ২৪ রান করেন সূর্যকুমার।

তবে দিল্লিকে এদিন ম্যাচে ফেরান অমিত মিশ্র । একই ওভারে জমে যাওয়া রোহিত এবং হার্দিক পান্ডিয়াকে তুলে নিয়ে দিল্লিকে ম্যাচে ফেরান তিনি। ৩০ বলে ৪৪ রান করেন মুম্বাই অধিনায়ক। হার্দিক পান্ডিয়াকে (০) ডাগ-আউটে ফিরিয়ে মুম্বাইকে ব্যাকফুটে ঠেলে দেন অমিত।

পরের ওভারে কাইরন পোলার্ডকে (২) ফিরিয়ে মুম্বাইয়ের স্কোর ৬ উইকেটে ৮৪ করে দেন দিল্লির এই লেগ-স্পিনার। তার শেষ শিকার ইশান কিষান (২৬)। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৩৭ রান তোলে মুম্বাই। অমিত ছাড়াও দারুণ বোলিং করেন আবেশ খান ও ললিত যাদব। আবেশ ২ ওভারে মাত্র ১৫ রান দিয়ে দু’টি এবং ললিত ৪ ওভারে মাতার ১৭ রান দিয়ে ক্রুনাল পান্ডিয়াকে আউট করেন। চার ওভারে মাত্র ২৪ রান দিয়ে ৪টি উইকেট নিয়ে ম্যাচের সেরা হন অমিত।

Tags: , , , , ,

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add