for Add

জাহাঙ্গীরাবাদ সেন্ট্রাল জোনের স্বর্ণজয়

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস ক্রিকেটের পুরুষ বিভাগে জাহাঙ্গীরাবাদ সেন্ট্রাল জোন স্বর্ণপদক জিতেছে। শনিবার বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে ফাইনালে তারা বরেন্দ্র নর্থ জোনকে ৭ উইকেটে পরাজিত করে। এর আগে গেমসের প্রথম ইভেন্ট নারী ক্রিকেটে বাংলাদেশ নীল দল স্বর্ণ জিতেছিল।

চার দলের প্রতিযোগিতায় লিগ পর্বে একটি করে ম্যাচ জিতেছিল চট্টলা ইস্ট জোন ও চন্দ্রদ্বীপ সাউথ জোন। রান রেটে চন্দ্রদ্বীপের (-১.৪৫৪) চেয়ে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের তিন নম্বরে থাকা চট্টলা (-০.১৭৭) ব্রোঞ্জ পদক জিতেছে।

শনিবার ফাইনালে জমাট লড়াই হয়েছে। দুই ইনিংসেই সেঞ্চুরির হয়েছে। টস জিতে আগে ব্যাট করে অধিনায়ক নাঈম আহমেদের সেঞ্চুরিতে ৬ উইকেটে ২৭০ রান সংগ্রহ করে বরেন্দ্র। ৭ রানে প্রথম উইকেট পতনের পর দ্বিতীয় উইকেটে নাঈম ও মিনহাজুল হাসান ১৫৮ রানের জুটি গড়েন। মিনহাজুল ৬৫ রান করে আউট হলেও নাঈম সেঞ্চুরি তুলে নেন। নাঈমের ১২৯ বলে ১২৮ রানের ইনিংস সমৃদ্ধ ছিল ১৩ চার ও ১ ছক্কায়। এছাড়া আরাফাত ইসলাম ৩৮, ইমন আলী অপরাজিত ১১, রাহানুর ইসলাম অপরাজিত ২ রান করেন। জাহাঙ্গীরাবাদ সেন্ট্রাল জোনের শাহরিয়ার আলম ৩টি, রেজওয়ান হোসেন, খালিদ সাইফুল্লাহ, আমির হোসেন ১টি করে উইকেট নেন।

জবাবে জিসান আলমের সেঞ্চুরিতে ৪০.২ ওভারে ৩ উইকেটে ২৭৩ রান তুলে দুর্দান্ত জয় তুলে নেয় জাহাঙ্গীরাবাদ সেন্ট্রাল জোন। ওপেনিংয়ে ১৩০ রানের জুটি গড়ে দলের রান তাড়ার কাজ সহজ করে দেন রেজওয়ান হোসেন ও জিসান আলম। রেজওয়ান ৩৫ রান করলেও জিসান আলম অনবদ্য সেঞ্চুরি করেন। ইনিংসের ৩৬তম ওভারে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে জিসান আলম যখন আউট হন, তখন স্কোরবোর্ডে জাহাঙ্গীরাবাদের সংগ্রহ ২৫০ রান। ১১৯ বলে ১৬৯ রানের বিস্ফোরক ইনিংস খেলেন জিসান আলম। যেখানে ছিল ২০ টি চার ও ৮টি ছয়।

পরে আমির হোসেন অপরাজিত ৪৬, মাকসুদুর রহমান অপরাজিত ৯ রান করে দলের জয় নিশ্চিত করেন। বরেন্দ্র নর্থ জোনের নাঈম আহমেদ, রাফিউজ্জামান রাফি ও জাকারিয়া ইসলাম ১টি করে উইকেট নেন। সেঞ্চুরি করে দলকে জেতানো জাহাঙ্গীরাবাদের জিসান আলম ম্যাচসেরার পুরস্কার পান।

এর আগে সিলেটে অনুষ্ঠিত ক্রিকেটের নারী বিভাগে টানা তিন ম্যাচ জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণ জিতেছিল বাংলাদেশ নীল দল। বাংলাদেশ সবুজ দল রৌপ্য ও বাংলাদেশ লাল দল ব্রোঞ্জ পদক লাভ করেছিল।

সব সংবাদ

নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add