for Add

সাকিবকে নিয়েই প্রথম ম্যাচে মাঠে নামবে নাইটরা!

চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে ১১ এপ্রিল সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে যাত্রা শুরু করবে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচেই সাবেক দলের বিরুদ্ধে প্রথম একাদশে দেখা যেতে পারে সাকিব আল হাসানকে।

নাইট শিবির সূত্রে খবর, কোয়ারেন্টাইন পর্ব সদ্য শেষ করে একদিন অনুশীলনের পরেই প্যাট কামিন্সকে খেলানোর ঝুঁকি নাও নিতে পারে নাইট শিবির। গতবার সংযুক্ত আরব আমিরাতে কোয়ারেন্টাইন পর্ব শেষ করেই মাঠে নামতে হয়েছিল কামিন্সকে। রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তিন ওভারে ৪৯ রান দেন ১৫.৫ কোটি টাকার পেসার। তাই এবার কামিন্সকে প্রস্তুতির পর্যাপ্ত সময় দিয়ে ম্যাচে নামাতে চায় কেকেআর।

সে সঙ্গে চেন্নাইয়ের উইকেটে কামিন্স কতটা কার্যকরী হয়ে উঠতে পারবেন, তা নিয়ে প্রশ্ন থাকছে। এম চিদাম্বরম স্টেডিয়ামের পিচ বরাবরই স্পিনারদের সাহায্য করে। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে যার প্রমাণ পেয়েছে ইংল্যান্ড। তাই চেন্নাইয়ের পিচে একজন অভিজ্ঞ স্পিন-অলরাউন্ডার নিয়ে নামার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না নাইট শিবির।

শুক্রবার চেন্নাইয়ে কলকাতা নাইট রাইডার্সের অনুশীলনে এক ঘণ্টা ব্যাট করানো হয় সাকিবকে দিয়ে। একটি নেটে দীর্ঘক্ষণ ব্যাট করেন সাকিব। অন্য নেটে ছক্কার মহড়া চলে আন্দ্রে রাসেলের। মাঝের ওভারগুলোয় ব্যাটে ঝড় তোলার জন্যই কি দুই অলরাউন্ডার তৈরি হচ্ছেন? তা
সময়ই বলবে।

নজর থাকছে অভিজ্ঞ অফ স্পিনার হরভজন সিংহের উপরেও। চেন্নাইয়ে তাকে খেলানোর সম্ভাবনা সব চেয়ে বেশি। কারণ ভারতে আর কোনও মাঠে স্পিনাররা সে রকম সাহায্য পাবেন না। স্পিন বিভাগে হরভজনের অভিজ্ঞতা বড় অস্ত্র হতে পারে নাইটদের। বরুণ চক্রবর্তী, হরভজন ও সাকিব, এই ত্রয়ীকে প্রথম ম্যাচে দেখা যায় কি না, তার জন্য অপেক্ষা করতে হবে রোববার পর্যন্ত।

নাইটদের অস্ট্রেলীয় পেস অস্ত্র প্যাট কামিন্স সাত দিনের কোয়ারেন্টাইন পর্ব উপভোগ করছেন। শুক্রবার নাইটদের ওয়েবসাইটে ভার্চুয়াল সাক্ষাৎকার নেওয়া হয় তার। সেখানে কামিন্স জানিয়েছেন, শুভমান গিলের আচরণ ও আত্মবিশ্বাস তার খুব পছন্দের। কামিন্স বলেছেন, ‘শুভমান চেষ্টা করে ম্যাচ জেতানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে। এই বয়সে এ ধরনের আচরণ আমার খুব ভাল লেগেছে। শুভমান তরুণ, কখনও ভয় পেতে দেখিনি ওকে। ওর সঙ্গে সময় কাটাতে সত্যি খুব পছন্দ করি।’

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট অভিষেক হয় শুভমানের। ব্রিসবেনে ভারতের দ্বিতীয় ইনিংসে তার ৯১ রানের ইনিংস জয়ের ভিত তৈরি করে দেয়। কামিন্স বিপক্ষে থাকলেও শুভমানের সাফল্যে মোহিত। তিনি বলেছেন, ‘অসাধারণ টেস্ট অভিষেক হয়েছে শুভমানের। ওর জন্য সত্যি খুব খুশি। প্রথম ম্যাচ থেকে ওর মধ্যে রান করার খিদে লক্ষ্য করা গেছে।’

কামিন্স যদিও বিরাট কোহালি নিয়ে আর কোনও মন্তব্য করতে ভয় পান। ২০১৮-’১৯ অস্ট্রেলিয়া সফরের আগে কামিন্স বলেছিলেন, ‘বিরাটকে একটিও সেঞ্চুরি করতে দেব না।’

এরপর থেকে যখনই বিরাট সেঞ্চুরি করেছেন, সমর্থকেরা কামিন্সকে বিদ্রুপ করতে ছাড়েননি। তিনি বলেছেন, ‘আমি এত কিছু ভেবে ওই মন্তব্য করিনি। আমার মনে হয়েছিল এই মন্তব্য ইতিবাচক প্রভাব ফেলবে। বিরাট বড় ব্যাটসম্যান বলেই না ওকে সেঞ্চুরি করতে দেওয়া হবে না বলেছি।’

সঙ্গে যোগ করেন, ‘তার ছ’মাস পরেও বিরাট সেঞ্চুরি করলে আমার ফোনে বার্তা আসত। ভারতীয় সমর্থকদের সব কিছু মনে থাকে।’

Tags: , ,

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add