for Add

ভোটের পরিসংখ্যানে সালাউদ্দিনের জনপ্রিয়তা বৃদ্ধি

বাফুফের প্রতিটি নির্বাচনেই কাজী মো. সালাউদ্দিনের ভোট বৃদ্ধি অব্যাহত রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ঘিরে বিরোধীজোট যতোই নেতিবাচক সমালোচনা করুক না কেন, তিনি যে ভোটারদের কাছে অনেক জনপ্রিয় তা তার ভোটপ্রাপ্তিই বলে দিচ্ছে। বারবার বাফুফে সভাপতি পদে বিজয়ী এ কিংবদন্তি ফুটবলার তা প্রমাণও দিচ্ছেন।

কাজী মো. সালাউদ্দিন এ নিয়ে টানা চারবার সভাপতি নির্বাচিত হলেন। এর মধ্যে তিনবারই প্রতিদ্বন্দ্বিতা করে জিতেছেন। একবার কেবল বিজয়ী হয়েছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।

২০০৮ সালে প্রথমবার বাফুফের সভাপতি নির্বাচিত হন কাজী মো. সালাউদ্দিন। ঐ নির্বাচনে তিনি মেজর জেনারেল আমিন আহমেদ চৌধুরীকে পরাজিত করেন। এর পর
চার বছর পর বিনা প্রতিন্দ্বন্দিতায় দ্বিতীয়বারের মত বাফুফের সভাপতি নির্বাচিত হন। ২০১৬ সালে কামরুল আশরাফ খানকে হারিয়ে তৃতীয়বারের মতো সভাপতি হন।

৩ অক্টোবর শনিবার কাজী মো. সালাউদ্দিন চতুর্থবারের মতো বাফুফে সভাপতি নির্বাচিত হয়েছেন ৯৪ ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাদল রায় পেয়েছিলেন ৪০ ভোট। অর্থাৎ ৫৪ ভোটের ব্যবধান জয়ী হন।

বিপুল ভোটে জয়ী হবার পর কাজী মো. সালাউদ্দিন বিজয়ী সবাইকে পাশে দাঁড় করিয়ে এক প্রতিক্রিয়ায় বিজয়ের পুরো কৃতিত্ব দিয়েছেন ভোটারদের। তিনি বলেন, ‘আমাদের বিজয়টা ভোটারদের। ভোটের আগে অনেকে অনেক কথা বলেছেন। সব কথার জবাব দেয়ার ছিল ভোটারদের। তারা সেটা দিয়েছেন। আমার প্যানেলের পক্ষ থেকে ভোটারদের আন্তরিক ধন্যবাদ জানাই।’

কাজী মো. সালাউদ্দিন এক প্রশ্নের জবাবে বলেন, ‘মিডিয়াতে অনেক কথা শুনেছি। অনেকে বলেছেন আমার ১০ ভোটও নেই। আমি প্রতি বছর বেশি ভোটেই পাস করছি। ২০০৮ সালের চেয়ে ২০১৬ সালে বেশি ভোট পেয়েছি। এবার পেয়েছি আরো বেশি ৯৪ ভোট। আমার ভোট বাড়ছে। ফুটবলের সাথে যারা জড়িত তাদের কাছে তো আমি জনপ্রিয়।’

অপর এক প্রশ্নের উত্তরে জানান, আমার প্যানেলের বাইরে যারা নির্বাচিত হয়ে এসেছেন তারা যে প্যানেল থেকেই আসুক না কেন আমি তাদের সাথে কাজ করবো। কারণ এটা রাজনীতি না যে এক দলের সাথে এক দলের মিলবে না।’ আমি তো ফুটবল পরিচালনা করতে এসেছি। কাজেই সবাই মিলেই ফুটবল উন্নয়নে কাজ করবো।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add