for Add
নিজস্ব প্রতিবেদক : ২৪ আগস্ট ২০১৬, বুধবার, ১৯:১৮:১২
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে প্রাথমিক স্কোয়াড়ে থাকা খেলোয়াড়রা আগামীকাল (বৃহস্পতিবার) দুই ভাগে ভাগ হয়ে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবে। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ৫০ ওভারের ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়। আগামী ৩ ও ৬ সেপ্টেম্বর নিজেদের মধ্যে আরও দুটি অনুশীলন ম্যাচ খেলবে প্রাথমিক স্কোয়াডের ক্রিকেটাররা। এরপরই ঘোষণা করা হবে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ দলের চূড়ান্ত স্কোয়াড।
আসন্ন ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে ২০ জুলাই শুরু হয়েছিল টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প। পুরো এক মাস কন্ডিশনিং ক্যাম্প চলার পর ২০ আগস্ট থেকে শুরু হয় স্কিল অনুশীলন। ব্যাটিং-বোলিংয়ের অনুশীলনটা আরও ধারালো করতে নিজেদের মধ্যে প্রস্তুতিমূলক ওয়ানডে ম্যাচ খেলবেন ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটাররা।
৩০ সদস্যের স্কোয়াড:
তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, লিটন দাস, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, শাহরিয়ার নাফীস, রকিবুল হাসান, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মুশফিকুর রহিম, নুরুল হাসান, শুভাগত হোম, সাব্বির রহমান, আরাফাত সানি, তাইজুল ইসলাম, সোহরাওয়ার্দী শুভ, জুবায়ের হোসেন লিখন, মাশরাফি বিন মর্তুজা, মুক্তার আলী, কামরুল ইসলাম রাব্বী, মোস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, শফিউল ইসলাম, মোহাম্মদ শহীদ, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।
For add
For add
For add
For add
for Add