for Add

পাঁচ বছর পর চ্যাম্পিয়ন আবাহনী

akc-champion
স্বাধীনতা কাপের ফাইনালে উঠেও পারেনি। ফুটবল মৌসুমের প্রথম টুর্নামেন্টে আবাহনী খুশি থেকেছে রানার্সআপ হয়েই। তবে দ্বিতীয় আসরেই সফল আকাশী-হলুদরা। ফেডারেশন কাপ ফুটবলের ট্রফি ঘরে নিয়েছে জর্জ কোটানের দল। আজ (সোমবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফেডারেশন কাপের ফাইনালে আরামবাগ ক্রীড়া সংঘকে ১-০ গোলে হারিয়ে ৫ বছর পর ফুটবলে কোনো ট্রফি জিতলো আবাহনী। ২০১১ সালে তারা জিতেছিল সুপার কাপ। আবাহনীর দীর্ঘদিনের ট্রফি খরা কাটলো ইংলিশ ফুটবলার লি টাকের গোলে। ইনজুরির কারণে সেমিফাইনাল খেলতে না পারা এ ইংলিশ করেছেন ফাইনালের জয়সূচক গোল। ফাইনাসের সেরা খেলোয়াড়েরর পুরস্কারও উঠেছে তার হাতে।

akc-champion.jpg-2

ফেডারেশন কাপের ফাইনাল ছিল ঐতিহ্য আর নতুনের লড়াই। তৃতীয়বারের মতো ফেডারেশন কাপের ফাইনালে উঠে আবাহনীকে চোখ রাঙিয়েছিল আরামবাগ। প্রথমবারের মতো ঘরোয়া ফুটবলে বড় কোনো ট্রফি জয়ের স্বপ্নে বিভোর ছিল আরামবাগ। কিন্তু ফাইনালে উঠে চমক দেখানো দলটি আরও একবার সন্তুষ্ট থাকলো রানার্সআপ হয়ে। এর আগে ১৯৯৭ সালে প্রথমবারের মতো ফেডারেশন কাপের ফাইনালে উঠে এই আবাহনীর কাছেই হেরেছিল দলটি। ২০০১ সালে ফাইনালে উঠে হেরেছিল মুক্তিযোদ্ধার কাছে। ছোট দলের বড় স্বপ্ন তাই স্বপ্নই হয়ে থাকলো।

ষষ্ঠ মিনিটে এগিয়ে যেতে পারতো আবাহনী। সম্মিলিত আক্রমণের পর নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবা। এটি পাঞ্চ করেন আরামবাগ অধিনায়ক ও গোলরক্ষক মিতুল হাসান। রিবাউন্ডে হেড করেছিলেন ফরোয়ার্ড জুয়েল রানা কিন্তু মিতুল আবারও বল পাঞ্চ করে কর্নারের বিনিময়ে দলকে বাঁচান।

akc-champion.jpg-2.jpg-3

এর পরের মিনিটেই ইংরেজ মিডফিল্ডার লি টাকের করা ফ্রি-কিক থেকে আরিফের হেড সেভ করেন আরামবাগের গোলরক্ষক মিতুল। ১১ মিনিটে আবাহনী পায় প্রত্যাশিত গোল। মাঝমাঠ থেকে নাবিব নেওয়াজ জীবনের থ্রু-পাস আয়ত্ত্বে নিয়ে বাম পায়ের বাঁকানো এক শটে মিতুল হাসানকে দূরের পোস্টে পরাস্ত করেন লি টাক।

৫০ মিনিটে বাম প্রান্ত দিয়ে আবাহনী ডিফেন্স ভেদ করেছিলেন তরুণ ফরোয়ার্ড জাফর ইকবাল। জোরালো শটও নিয়েছিলেন তবে আবাহনী গোলরক্ষক শহিদুল আলম সোহেল ফিস্ট করে দলকে বিপদমুক্ত করেন।

সব সংবাদ

নিরাপত্তা উদ্বেগে ১১ মাস পিছিয়ে গেল এশিয়ান কাপ মারুফাকে ছাড়াই ইমার্জিং ট্রফির দল, নেতৃত্বে নাহিদা ঢাকায় ভুটান, বাংলাদেশের অপেক্ষায় প্রথম প্রতিপক্ষ সিলেট টেস্টে বাংলাদেশকে নিয়ে সতর্ক স্যামি দুই প্রজন্মের ফুটবল তারকাদের মিলনমেলা নৌবাহিনীর শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে শেষ হলো জাতীয় সাঁতার প্রথম টেস্টে বাংলাদেশকে হারিয়ে স্পিনারদের প্রশংসায় চেজ ব্যালন ডি’অর না জিতেও ইয়ামালকে নিয়ে গর্বিত ফ্লিক জাতীয় সাঁতারে আরো দুটি নতুন রেকর্ড ফাইনালে হার, রানার্সআপ বাংলাদেশ ক্যারিবীয়দের ২৪৫ রানে গুটিয়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টনে লিকা ও রজিন চ্যাম্পিয়ন জাতীয় সাঁতারের দ্বিতীয় দিনে আটটি নতুন রেকর্ড সাফের টিকিটে চড়া দাম; কাল থেকে বিক্রি শুরু প্রথম দিনেই দাপট বাংলাদেশের, ৯৯ রানে অপরাজিত সাদমান এশিয়া কাপ আরচ্যারীতে বাংলাদেশের স্বর্ণপদক জয় জাতীয় সাঁতারের প্রথম দিনেই ৬ নতুন রেকর্ড ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় ভারতের কাছে ১৩ গোলের লজ্জা, এক মাসে হজম ২৩ ম্যাক্স গ্রুপ জাতীয় সাঁতার কাল শুরু ব্যালন ডি’অর ঘিরে তারার মেলা, আলোচনায় কেন-এমবাপ্পে-ইয়ামাল ‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি  উদ্বোধনী ম্যাচেই কাল বাংলাদেশ-ভারত লড়াই দুটি আত্মঘাতী গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ টেস্ট সিরিজের আগে ব্যাটিং অনুশীলনে লিটন ২১ স্বর্ণে চ্যাম্পিয়ন সেনাবাহিনী, সেরা ইমরানুর ও প্রিয়া সাফ চ্যাম্পিয়নশিপের ২৮ সদস্যের প্রাথমিক দলে নতুন দুই প্রবাসী স্পোর্টস জার্নালিস্ট অব দ্য ইয়ার রাহেনুর ইসলাম কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধন রাষ্ট্রপতির ইনফান্তিনোর পুনর্নির্বাচনকে সমর্থন জানাল এশীয় ফুটবল তৃণমূল থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ার পরিকল্পনা ক্রীড়া প্রতিমন্ত্রীর পেলে-ম্যারাডোনা কেন জেতেননি ব্যালন ডি’অর? ফাইনালে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ কাল শুরু কোকো জাতীয় সামার অ্যাথলেটিকস শুক্রবার, উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ফাইনালে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে বাংলাদেশ আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে তাসকিন ও শরিফুলের উন্নতি আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের বাঁচা-মরার লড়াই ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত ৩০ দিনের নিষেধাজ্ঞায় রোনালদো ব্যালন ডি’অরের ভোটে রোনালদোর চেয়ে পিছিয়ে মেসি ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের জরিমানা বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত নেপালকে হারিয়ে বাংলাদেশের দাপুটে জয় হারের দায় ব্যাটারদের দিলেন তাসকিন ঢাকায় যাত্রাবিরতি: ফিফা সভাপতি-বাফুফে বৈঠক বিশ্বের সেরা ইয়ামাল, ব্যালন ডি’অরে নেইমারের সমর্থন ফিওনা সাইক্লিংয়ে সেনাবাহিনীর শ্রেষ্ঠত্ব অর্জন ওয়ার্ল্ড জুনিয়র টেনিসে বালকে লিকুল, বালিকায় জিমো চ্যাম্পিয়ন তুর্কি এয়ারলাইনস গলফে হুমায়ুন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add