for Add

ফেডারেশন কাপ ফুটবল

আবাহনী-আরামবাগ ফাইনাল সোমবার

fed-cup-finalফেডারেশন কাপ ফুটবলের ফাইনালের আগের দিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আরামবাগ অধিনায়ক মিতুল হাসান যতটুকু কথা বললেন, তার পুরোটা জুড়েই থাকলেন কোচ সাইফুল বারী টিটো। সাধারন মানের দল হয়েও আরামবাগের ফাইনালে ওঠে আসাতে পরার পুরো কৃতত্ব তিনি দিতে চাইলেন দেশের অন্যতম সেরা কোচকে, ‘গত চার মাস টিটো ভাইয়ের অধীনে যে কাজ করেছি, তার ফল আমরা পেয়েছি এটাই বড় পাওনা।’ আগামীকাল (সোমবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল সাড়ে তিনটায় ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালের লড়াই। যেখানে এই আরামবাগের প্রতিপক্ষ ঢাকা আবাহনী।

সাইফুল বারী টিটো সত্যিই প্রশংসার দাবি রাখেন। অবনমনিত হওয়ার এক মৌসুম পর আবারও পেশাদার লিগের সর্বোচ্চ স্তরে ফিরেছে আরামবাগ ক্রীড়া সংঘ। যে দলটির পক্ষে কখনও কেউ বাজি ধরার সাহস দেখায়নি। সেই দলটিকেই মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্টের ফাইনালে তুলে এনেছেন টিটো। স্বাধীনতা কাপ ফুটবলের চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী সহ শেখ রাসেল, শেখ জামালের মত দল যেখানে শুধুই দর্শক মাত্র।

নিজেদের প্রথম ম্যাচে ঢাকা আবাহনীকে হারিয়ে চকমের শুরু আরামবাগের। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে সকার ক্লাব ফেনীর বিপক্ষে ১-১ গোলে ড্র করে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে আসে তারা। কোয়ার্টারে পেশাদার লিগ চ্যাম্পিয়ন শেখ জামালকে টাইব্রেকারে হারানোর পর সেমিফাইনালে প্রথমে পিছিয়ে গিয়েও টিম বিজেএমসিকে হারায় ৩-১ গোলে। এবার যাদের হারিয়ে টুর্নামেন্টে নিজেদের মিশন শুরু, কাল শেষ আবানীর বিপক্ষেই ফাইনালের লড়াই আরামবাগের।

অপরদিকে আবাহনী প্রথম ম্যাচে হারার পর তাদের কোয়ার্টারে ওঠাটা পড়ে গিয়েছিল হুমকির মুখে। পরে অবশ্য ভাগ্যের সহায়তায় শেষ আটের টিকেট পায় তারা। কোয়ার্টারে ব্রাদার্সকে ২-১ গোলে হারিয়ে সেমিতে একই ব্যাবধানে শেখ রাসেলকে পরাজিত করে ধানমন্ডির দলটি। টুর্নামেন্টের শুরুতে যাদের ছন্দে দেখা না গেলেও পরে প্রদর্শন করেছে নিজেদের সর্বোচ্চটা।

fed-cup-final-3তবে এই আবাহনীর বিপক্ষে ফাইনালের লড়াইয়ে নামার আগে সাইফুল বারী টিটো বলেলেন জেতার জন্যই খেলবে তার দল, ‘যে টিমই ফাইনালে আসে তারা জেতার জন্য খেলতে চায়। আমাদের সেই চেষ্টাটাই থাকবে আগামীকালের খেলায়।’

টিটো মনে করিয়ে দিলেন তাঁর ছাত্রদের হার না মানার মানসিকার কথাও, ‘ম্যাচ শেষ হওয়ার আগ পর্যন্ত লড়াই করার মানসিকতা টিমের মধ্যে কাজ করছে। ফাইনালের আগে এই জিনিসটার ব্যাপারে সবাই বদ্ধ পরিপক।’

তবে গ্রুপ পর্বে আবাহনীকে হারালেও ফাইনারের আগে টিটো পূর্ণ শ্রদ্ধাই দেখালেন প্রতিপক্ষকে, ‘আবাহনী এই সিজনে অন্যতম সেরা একটি দল। দেশী এবং বিদেশী খেলোয়াড় মিলিয়েই ওরা বেশ শক্তিশালী।’ ‘আমার স্টেটেজি হবে প্লেয়ারের এবিলিটি এবং কোয়ালিটি অনুযায়ী। এর বাইরে গিয়ে খেলাটা কষ্টকর ব্যাপার। আমার এবিলিটি এবং কোয়ালিটি অনুয়ায়ি খেলবো’, যোগ করেন সাইফুল বারী টিটো।

তবে ফাইনালের আগে দুজন খেলোয়াড়ের ইনজুরি কিছুটা ভাবাচ্ছে আরামবাগকে। মনসুর আমিন এবং লিটনকে আজ (রবিবার) প্যাকটিসে দেখার পরই সিদ্ধান্ত নিতে পারবেন আরামবাগ কোচ।

fed-cup-final-4অপরদিকে এর ঠিক বিপরীত চিত্র আবাহনরী শিবিরে। ফাইনালের আগে দুই নির্ভর যোগ্য খেলোয়াড় লিটাক এবং তপু বর্মন ইনজুরি থেকে পুরোপরি সেরে ওঠায় বেশ ফুরফুরেই আছে আকাশি-নীল শিবির। জর্জ কোটানও তাই জয়ের আশা ব্যাক্ত করলেন জোরেশোরেই, ‘আরামবাগের বিপক্ষে বিপক্ষে প্রথম ম্যাচে আমরা ভালো খেলেও জিততে পারিনি। ছেলেরা অনেক সুযোগই কাজে লাগাতে পারেনি। কিন্তু এই ম্যাচে আর সেই দৃশ্য দেখতে চাই না। আমাদের যে প্রস্তুতি তাতে ওদের বিপক্ষে জয়ের সামর্থ আমাদের আছে সেটা দাপুটের সাথেই হবে।’

প্রথম ম্যাচের হারের ক্ষত মানসিক ভাবে আবাহনীকে কিছুটা পিছিয়ে রাখবে কিনা এব্যাপারে কোটানের মন্তব্য, ‘চাপটা আরামবাগের উপরই থাকবে। আমার ছেলেরা আমায় বলেছে তারা ওই ম্যাচে হারের প্রতিশোধ নিতে মুখিয়ে আছে।’

জর্জ কোটান আরামগাম এবং আবাহনীর পার্থক্য করলেন এভাবে, ‘আমরা আক্রমণাত্মক দল, আর আরামবাগ রক্ষণাত্মক টিম। ওরা আমাদের প্রথম ম্যাচে হারিয়েছে ঠিকই কিন্তু সেই ম্যাচে এগারো জন খেলোয়াড়ই ওরা ডি-বক্সের ভেতর থেকেছে।’

আবাহনীকে কাল জিততে হলে জর্জ কোটানের এই কথা মাঠে প্রমাণ করেই দেখাতে হবে আরিফুলদের।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add