: ১৬ মার্চ ২০১৫, সোমবার, ২০:৫৭:০১
চলমান পাইওনিয়ার ফুটবল লিগে আজকের (সোমবার) ১০ ম্যাচের ৯টিরই জয়-পরাজয় নির্ধারিত হয়েছে। ড্র হয়েছে একটি ম্যাচ। উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে গাজীপুর সিটি ফুটবল একাডেমি ২-০ গোলে খেলাঘর ক্রীড়া চক্রকে হারায়।
: ১৬ মার্চ ২০১৫, সোমবার, ১৩:৩০:৩৫
তিন সপ্তাহে একটি ড্র, দুটি হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে বার্সেলেনোর পেছনে চলে যাওয়া; স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের এতটাই করুণ অবস্থা! এমনকি অনেক সমর্থক তো রোনালদোকে পর্যন্ত সেরা একাদশে চাইছিলেন না আর। ধুয়ো ধ্বনিও শুনতে হয়েছিল তাকে।
: ১৫ মার্চ ২০১৫, রবিবার, ১৩:৫১:৫১
কল্পনায়ও ছিল এমন অঘটনের মুখোমুখি হতে পারে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানসিটি। অথচ পয়েন্ট টেবিলের তলানীতে থাকা অখ্যাত ক্লাব বার্নলের কাছে ১-০ গোলে হেরে গেল ম্যানুয়েল পেলিগ্রিনির শিষ্যরা। শনিবার গুরুত্বপূর্ণ ম্যাচে বার্নেলে’র মাঠ টাফ মুরে গিয়ে হার সত্ত্বেও লিগ টেবিলের দু’নম্বরেই থাকল ম্যানসিটি। তবে শীর্ষে থাকা চেলসির সঙ্গে ব্যবধান আরও বেড়ে যাওয়ার শংকায় পড়লো মানুয়েল পেলিগ্রিনির শিষ্যরা। ২৯ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সিটি। দুই ম্যাচ কম খেলা চেলসির পয়েন্ট ৬৩।
: ১৫ মার্চ ২০১৫, রবিবার, ১০:১৩:৫৫
ক্রিশ্চিয়ানো রোনালদো আর লিওনেল মেসি যেমন এই মওসুমে এক অপরকে টপকে যাওয়ার খেলায় মেতেছেন। তেমনই রিয়াল মাদ্রিদ ও বার্সেলানাও মেতেছে লা লিগা টেবিলে একে অপরকে টপকে যাওয়ার লড়াইয়ে। শনিবার রাতে তেমনই লড়াইয়ের আঁচ পেলো দর্শকরা। রিয়ালকে আগেই টপকে গিয়েছিল বার্সা। শনিবার রাতে মেসির জোড়ায় এইবারকে ২-০ হারানোর পর রিয়াল মাদ্রিদের চেয়ে চার পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেল বার্সেলোনা।
: ১৪ মার্চ ২০১৫, শনিবার, ২১:১৯:৫০
পাইওনিয়ার ফুটবল লিগে বড় জয় পেয়েছে লন্ডন টাইগার্স। আজ (শনিবার) মোহাম্মদপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ম্যাচে সিলেট লন্ডন টাইগার্স ৭-০ গোলে ড্রাগন ক্রীড়া চক্রকে হারায়। এ মাঠের অন্য ম্যাচে আলী ইমাম ফুটবল একাডেমি গোলশূন্য করে জিবিএইচবি ক্রীড়া সংঘের সঙ্গে।
: ১৪ মার্চ ২০১৫, শনিবার, ২১:১২:৫৮
কয়েকদিন আগে প্রস্তুতি ম্যাচে নারায়নগঞ্জ জেলা নারী একাদশকে ৬-৪ গোলে হারিয়েছিল অনুশীলনরত অনুর্ধ্ব-১৪ কিশোরী ফুটবল দল। একই প্রতিপক্ষকে সানজিদারা আজ (শনিবার) হারালো ১০-০ গোলের বিশাল ব্যবধানে।
: ১৪ মার্চ ২০১৫, শনিবার, ২০:৫৭:৫৩
যুব ফুটবল দলের প্রস্তুতির ঢাকাপর্ব শেষ। আগামীকাল (বরিবার) শিষ্যদের নিয়ে লোডভিক ডি ক্রুইফ চলে যাবেন বিকেএসপিতে। সেখানে চলবে অনুর্ধ্ব-২৩ ফুটবল দলের প্রস্তুতির চূড়ান্ত পর্ব। তার আগে আজ (শনিবার) বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন বসেছিলেন দুই বিদেশি কোচকে নিয়ে। বাফুফে সভাপতির এ বসার অন্যতম কারণ ছিল নতুন জামার্ন গোলরক্ষক কোচ ক্রিস্টিয়ান শোয়েচলার।
: ১৩ মার্চ ২০১৫, শুক্রবার, ১৭:৫৫:২২
ফেব্রুয়ারিতে ঘোষিত ফিফা র্যাঙ্কিংয়ে ৮ ধাপ অগ্রগতি হয়েছিল বাংলাদেশের। মার্চে আবার নেমে গেল পাঁচ ধাপ। শীর্ষস্থান অক্ষুন্ন আছে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির। ১২ মার্চ প্রকাশিত বিশ্ব ফুটবলের শাসক সংস্থার সর্বশেষ র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১৫৭ থেকে নেমে ১৬২ হয়েছে।
: ১৩ মার্চ ২০১৫, শুক্রবার, ১৪:০৮:৩৫
‘দারুন, অসাধারণ সম্মান। আমি অভিভূত’-বৃহস্পতিবার রাতে জাতীয় ফুটবল দলকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া সংবর্ধনা প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাইলে শুরুতেই কথাগুলো বলেন লোডভিক ডি ক্রুইফ। ডাচ কোচ বলেন,‘তোমাদের প্রধানমন্ত্রী একজন ক্রীড়াপ্রেমী। অসাধারণ ব্যক্তিত্ব। এ ধরনের সংবর্ধনা ছেলেদের মনে ভাল খেলার অনুপ্রেরণা যোগাবে।’
: ১২ মার্চ ২০১৫, বৃহস্পতিবার, ২১:২৩:২১
এএফসি অনুর্ধ-১৪ গার্লস আঞ্চলিক চ্যাম্পিয়নশিপের জন্য কঠোর অনুশীলন করছে কিশোরী ফুটবল দল। প্রতিযোগিতার প্রস্তুতি হিসেবে ২৬ ফেব্রুয়ারি আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে বাংলাদেশের। প্রাথমিক ক্যাম্পে ডাকা হয়েছিল ৩৯ কিশোরী ফুটবলারকে
: ১২ মার্চ ২০১৫, বৃহস্পতিবার, ১৯:৩৮:২৬
পাইওনিয়ার ফুটবল লীগে বড় জয় পেয়েছে ফুটবল সাপোর্টার্স ফোরাম। আজ (বৃহস্পতিবার) আউটার স্টেডিয়ামে তারা ৪-০ গোলে আরামবাগ ক্রীড়া সংঘ জুনিয়রকে পরাজিত করেছে। অন্যান্য ম্যাচে বাসাবো মাঠে নগর সমাজ কল্যাণ সংঘ ২-০ গোলে সোনারগাঁও সুপারস্টার ফুটবল একাডেমিকে, আরামবাগ ফুটবল একাডেমি ৫-০ গোলে খিলগাঁও প্রগতি সংসদকে
: ১২ মার্চ ২০১৫, বৃহস্পতিবার, ১৪:৩১:৪৮
নিজেদের মাঠ আলিয়াঞ্জ এরিনায় সফরকারী ইউক্রেনিয়ান ক্লাব শাখতার দোনেৎস্ককে ৭-০ গোলের বন্যায় ভাসিয়ে দিলো জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। দুর্দান্ত এই জয়ের ফলে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে পৌঁছে গেল পেপ গার্দিওলার শিষ্যরা।
: ১২ মার্চ ২০১৫, বৃহস্পতিবার, ১৪:০৬:২২
প্রথম লেগে ১-১ গোলে ড্র। ফিরতি লেগেও ২-২ গোলে ড্র। দুই লেগ মিলে দু-দলের গোল সমান ৩-৩ করে। কিন্তু চেলসিকে ছিটকে দিয়ে শেষ আটের টিকিট পেয়ে গেলো ফরাসি ক্লাব পিএসজি। একেই বলে দুর্ভাগ্য। মূলতঃ অ্যাওয়ে ম্যাচে গোল পার্থক্যে পিছিয়ে থাকারন কারণেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে ওঠার আগেই ছিটকে গেল হোসে মরিনহোর দল চেলসি।
: ১১ মার্চ ২০১৫, বুধবার, ২২:১৭:২৮
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্য ছিল সেমিফাইনাল। বাংলাদেশে খেলেছে ফাইনাল। বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবলে দুর্দান্ত পারফরমেন্সের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষনা দিয়েছিলেন মামুনুলদের সংবর্ধনা দেয়ার। আগামীকাল […]
: ১১ মার্চ ২০১৫, বুধবার, ২১:৫৭:০৫
পাইওনিয়ার ফুটবল লীগের আজকের (বুধবার) খেলায় জিতেছে আনসার ভি. ডি.পি ঢাকা রেঞ্জ ক্লাব, ইলু স্মৃতি সংসদ, ধানমন্ডি ফুটবল একাডেমি, বাংলাদেশ স্পোর্টিং ক্লাব, ফরিদ উদ্দিন স্মৃতি সংসদ, ঢাকা একাদশ ও বাংলাদেশ বয়েজ ক্লাব চট্টগ্রাম।
: ১১ মার্চ ২০১৫, বুধবার, ২১:৩০:০১
নিজস্ব প্রতিবেদক : কেমন চলছে বাফুফের সিলেট ফুটবল একাডেমি ? এ প্রশ্নের উত্তর খুঁজতে ফিফা প্রতিনিধি ভিনসেন্ট সুভাসিয়া পরিদর্শন করেছেন বাফুফের প্রথম ফুটবল একাডেমি। ফিফা […]
: ১১ মার্চ ২০১৫, বুধবার, ১৯:২৯:৫৬
বৃহস্পতিবার ভোরে ঢাকা আসছেন ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ। এটা পুরোনো খবর। নতুন খবর তিনি একা নন, সঙ্গে নিয়ে আসছেন একজন গোলরক্ষক কোচ। জার্মান এ গোলরক্ষক কোচের নাম ক্রিশ্চিয়ান শোয়েচলার। সর্বশেষ ২০১৩ সালে তিনি ছিলেন সৌদি আরবের ইত্তিফাক ফুটবল ক্লাবের গোলরক্ষক কোচ।
: ১১ মার্চ ২০১৫, বুধবার, ৯:৪৩:২৭
রোনালদো, বেল, বেনজেমাদের মত বিশ্বসেরা তারকার সমন্বয় থাকার পরও হারের বৃত্ত থেকেই বের হতে পারছে না লজ ব্লাঙ্কোজরা। লা লিগা এক ম্যাচে ড্র এবং আরেক ম্যাচে হারের পর এবার হেরে গেলো চ্যাম্পিয়ন্স লিগেও।
: ১০ মার্চ ২০১৫, মঙ্গলবার, ২০:২৪:৩৮
পাইওনিয়ার ফুটবল লিগে বড় জয় পেয়েছে হাসনাবাদ স্পোর্টিং ক্লাব। আজ (মঙ্গলবার) আউটার স্টেডিয়ামে তারা ৯-০ গোলে লুৎফর রহমান ফুটবল একাডেমিকে পরাজিত করে।
মঙ্গলবারের অন্যান্য ম্যাচে বাসাবো মাঠে নগর সমাজ কল্যাণ সংঘ ৩-২ গোলে খিলগাঁও প্রগতি সংসদকে, খিলগাঁও জাগরণী সংসদ ৩-০ গোলে মুড়াপাড়া স্পোর্টিং ক্লাবকে
: ১০ মার্চ ২০১৫, মঙ্গলবার, ২০:০৫:৩০
আগামী ২৭-৩১ মার্চ পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিতব্য এএফসি অনুর্ধ-২৩ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতিতে নেমে পড়ল বাংলাদেশ। বাছাই পর্বে ‘ই’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, সিরিয়া এবং উজবেকিস্তান।
আজ (মঙ্গলবার) দুপুরে বাফুফে ভবনে স্থানীয়ে কোচ সাইফুল বারী টিটুর কাছে রিপোর্ট করে প্রাথমিকভাবে ডাক পাওয়া ফুটবলাররা।
For add
For add
For add
For add