: ২৮ জুলাই ২০১৫, মঙ্গলবার, ১৪:৫৪:৫৫
ইন্টারন্যাশানাল চ্যাম্পিয়ন্স কাপে প্রতিপক্ষকে ফের উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ। সোমবার চিনের গুয়াংজুতে ইতালির ইন্টার মিলানকে ৩-০ হারায় ক্রিশ্চিয়ানো রোনালদোরা। হেসে, ভারানে ও রদ্রিগেজের গোলে সহজ জয় রিয়ালের।
: ২৭ জুলাই ২০১৫, সোমবার, ২০:৪১:০১
শেখ কামাল নিটল টাটা জেলা ফুটবল লিগ সময়মতো শেষ করতে না পারলে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে বলে রংপুর জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ) কে সতর্ক করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
: ২৭ জুলাই ২০১৫, সোমবার, ২০:১১:৩৫
প্রথম জয়ের মুখ দেখতে দেখতেও দেখা হলো না ফরাশগঞ্জের। আজ (সোমবার) চট্রগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে স্থানীয় আবাহনীর বিপক্ষে ৮৭ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও ড্র নিয়ে ঢাকায় ফিরতে হচ্ছে ফরাশগঞ্জকে।
: ২৭ জুলাই ২০১৫, সোমবার, ১৯:৫৩:৫৬
মারজিয়া ও সানজিদার হ্যাটট্রিকে জেএফএ অনুর্ধ-১৪ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে বিশাল জয় পেয়েছে ময়মনসিংহ। আজ (সোমবার) বাফুফে আর্টিফিসিয়াল টার্ফে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ময়মনসিংহ ১৬-০ গোলে
: ২৭ জুলাই ২০১৫, সোমবার, ১৪:৪৯:১৯
কনকাকাফ গোল্ডকাপের চ্যাম্পিয়ন হয়েছে মেক্সিকো। গতকাল (রবিবার) প্রতিযোগিতার ফাইনালে তারা ৩-১ গোলে হারিয়েছে জ্যামাইকাকে। ৩১ মিনিনে পল আগুইলারের ফ্রিকিক থেকে গোল করেছেন গুয়ার্দাদো।
: ২৭ জুলাই ২০১৫, সোমবার, ১৩:৪৮:৫১
ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে মনের বিচ্ছেদটা হয়েই গেছে এঞ্জেল ডি মারিয়ার। এখন শুধু কাগজ-কলমে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেয়ার অপেক্ষা এ আর্জেন্টাইন উইঙ্গারের। পিএসজি কোচ লরা ব্লাঁ আভাসও দিয়ে রেখেছেন
: ২৬ জুলাই ২০১৫, রবিবার, ২২:১৭:১৫
জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় বালিকা চ্যাম্পিয়নশিপ ফুটবলের চূড়ান্তপর্বে আজ (রবিবার) জয় পেয়েছে নারায়ণগঞ্জ ও টাঙ্গাইল জেলা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আর্টিফিসিয়াল টার্ফে দ্বিতীয় দিনে রাজশাহী জেলাকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে
: ২৬ জুলাই ২০১৫, রবিবার, ২১:১৬:১১
গানিতিক হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের শিরোপা উদ্ধারের সুযোগ আছে শেখ রাসেল ক্রীড়া চক্রের। তবে তা অনেক ‘যদি’র উপর ভর করে। সেটা সম্ভব কেবল ব্লুজরা বাকি সব ম্যাচ জিতলে এবং শীর্ষে থাকা শেখ জামাল পরের ৩ ম্যাচ হারলে।
: ২৬ জুলাই ২০১৫, রবিবার, ১৯:৪২:০৮
নির্ধারিত সময়ের বাকি ৬ মিনিট। মোহামেডান-সকার ক্লাবের ম্যাচ তখন এগিয়ে চলছে ১-১ গোলে। প্রথম পর্বের মতো ফেনীর ক্লাবটির বিপক্ষে ড্রয়ের শঙ্কা তখন চেপে বসেছিল সাদা-কালো শিবিরে। ঠিক তখনই মোহামেডান ডাগআউটে স্বস্তি এনে দেন গিনির ইসমাইল বাঙ্গুরা। জুয়েল রানার ক্রসে তার দারুন হেড কাঁপিয়ে দেয় সকার ক্লাবের জাল।
: ২৬ জুলাই ২০১৫, রবিবার, ১৮:২১:১৭
ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে ফ্রান্সের প্যারিস সেইন্ট-জারমেইনকে (পিএসজি) বিপক্ষে ম্যাচে যুক্তরাষ্ট্রের ব্যাঙ্ক অব আমেরিকা স্টেডিয়ামে দর্শক দেখে মুগ্ধ হয়েছেন চেলসির কোচ হোসে মরিনহো।
: ২৬ জুলাই ২০১৫, রবিবার, ১৪:৩৫:৪২
রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকার বাছাই পর্বে প্রথম রাউন্ডেই কোপা আমেরিকা জয়ী চিলির মুখোমুখি হবে ব্রাজিল৷ তাও ম্যাচটি চিলির মাটিতে। নিজ দেশের বিশ্বকাপে ব্যর্থ হওয়া ব্রাজিলকে পরবর্তী বিশ্বকাপে নাম
: ২৬ জুলাই ২০১৫, রবিবার, ১৩:১২:৪৪
নিজস্ব প্রতিবেদক : সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি এবং স্পেন রাশিয়া বিশ্বকাপের বাছাই পর্বেই মুখোমুখি হবে। ২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বে ‘জি’ […]
: ২৬ জুলাই ২০১৫, রবিবার, ১২:২৮:২১
মেসি-নেইমারহীন বার্সেলোনার প্রাক-মৌসুমটা ভালোই শুরু হয়েছিল। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে লা গ্যালাক্সিকে হারিয়েছিল ২-১ গোলে। কিন্তু দ্বিতীয় ম্যাচেই কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে স্প্যানিশ জায়ান্টদের।
: ২৫ জুলাই ২০১৫, শনিবার, ২১:৪১:২১
আর মাত্র একটি জয়-বাকি তিন প্রতিপক্ষ মোহামেডান, মুক্তিযোদ্ধা ও আবাহনীর যে কোনো একটি দলকে হারালেই বাংলাদেশে প্রিমিয়ার লিগের শিরোপা থেকে যাবে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ঘরে।
: ২৫ জুলাই ২০১৫, শনিবার, ২০:৩২:৩৪
আগামী ৫-১০ আগস্ট দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য অনুর্ধ-১২ ফুটবল ফিয়েস্তায় অংশ নেবে বাংলাদেশ অনুর্ধ-১২ জাতীয় ফুটবল দল। কোরিয়া যাওয়ার আগে দলটি প্রস্তুতি হিসেবে ঢাকায় অংশ নেবে দুটি প্রীতি ম্যাচে।
: ২৫ জুলাই ২০১৫, শনিবার, ১৯:৫০:৪২
ময়মনসিংহ-সাতক্ষীরার বড় জয়ে শুরু হয়েছে জেএফএ অনুর্ধ-১৪ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব। আজ (শনিবার) বাফুফে আর্টিফিসিয়াল টার্ফে প্রথম ম্যাচে ময়মনসিংহ ৫-০ গোলে দিনাজপুরকে হারিয়েছে।
: ২৫ জুলাই ২০১৫, শনিবার, ১৯:২৮:৫৫
প্রথম পর্বে ১০ ম্যাচের ৬টিতে জয়। এর মধ্যে জয় ছিল টানা প্রথম চারটিতে। মুক্তিযোদ্ধার কাছে হারার তালিকায় ছিল শেখ রাসেল-আবাহনীও। শিরোপা লড়াইয়ে দারুনভাবে টিকেও ছিল তারা। সেই মুক্তিযোদ্ধা দ্বিতীয় পর্বে এতটাই বিবর্ণ
: ২৫ জুলাই ২০১৫, শনিবার, ১৭:২৮:৪৮
ক্ষোভের আগুনে এখনও পুড়ছেন বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি। যাকে গ্যাবনের মানুষ ‘দেবতা’তুল্য মনে করতো। সেই মেসিই কি না তাদের অন্তরে আঘাত করলেন! চরম অত্যাচারি, বিতর্কিত প্রেসিডেন্ট আলি বঙ্গোর পক্ষ নিয়ে লিভ্রেবিলে গিয়ে স্থাপন করলেন গ্যাবন ন্যাশনাল স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর। যখন এ নিয়ে তুমুল বিতর্ক চলছিল, তখনই দেখা গেলো, মেসি যে পাথরটি গেঁথেছিলেন, সেটিরই হদিস পাওয়া যাচ্ছে না। মনে করা হচ্ছে, ক্ষোভে প্রতিবাদকারীর সম্ভবত সেই পাথর গায়েব করে দিয়েছেন।
: ২৪ জুলাই ২০১৫, শুক্রবার, ২০:৪০:২০
ময়মনসিংহ-দিনাজপুরের ম্যাচ দিয়ে আগামীকাল (শনিবার) বাফুফে আর্টিফিসিয়াল টার্ফে শুরু হচ্ছে জেএফএ অনুর্ধ-১৪ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব। উদ্বোধনী ম্যাচটি শুরু হবে বিকেল পৌনে তিনটায়।
: ২৪ জুলাই ২০১৫, শুক্রবার, ২০:২৩:৫১
বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও আফগানিস্তানকে নিয়ে আগামী ৯-১৮ আগস্ট সিলেটে অনুষ্ঠিত হবে সাফ অনুর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসর। আজ (শুক্রবার) বাফুফের ডেভেলপমেন্ট কমিটি সভা করে টুর্নামেন্টের দিনক্ষণ চূাড়ন্ত করেছে।
For add
For add
For add
For add