for Add

ব্যাটিং ব্যর্থতায় আবারও হার বাংলাদেশের

216973.3নিজস্ব প্রতিবেদক: টি২০তে এখনও নবীশ বাংলাদেশ। সেটা হাঁড়ে হাঁড়ে টের পাইয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। ব্যবধান একটু কমলেও দ্বিতীয় টি২০তেও হেরেছে বাংলাদেশ। ব্যবধান ৩১ রানের। প্রথম টি২০তে হেরেছিল ৫২ রানে। দক্ষিণ আফ্রিকার করা ১৭০ রানের জবাবে বাংলাদেশ ১৯.২ ওভারেই অলআউট হয়ে যায় ১৩৮ রানে। সর্বোচ্চ ৩৭ রান করেন সৌম্য সরকার।

টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৬৯ রান করে দক্ষিণ আফ্রিকা। জয়ের জন্য বাংলাদেশের নামনে লক্ষ্য দাঁড়ায় ১৭০ রান। বড় রান তাড়া করতে নেমে ভালো সূচনা এনে দিয়েছিলেন সৌম্য সরকার ও তামিম ইকবাল। ৪৬ রানের উদ্বোধনী জুটি ভেঙে তামিমের বিদায়ের পরই গতি হারিয়ে ফেলে বাংলাদেশ। এরপর অভিষিক্ত লেগ স্পিনার এডি লিয়ের বলে স্ট্যাম্পড হয়ে সৌম্য (২১ বলে ৩৭) বিদায় নেয়।

অতিথি পেসারদের ঠিকভাবে খেললেও স্পিনেই বিভ্রান্ত হয়েছে স্বাগতিকরা। দুই স্পিনার এডি লিয়ে ও ফাঙ্গিসো তিনটি করে উইকেট নিয়ে বাংলাদেশের সব আশা শেষ করে দেন। পরপর দুই বলে সাব্বির রহমান ও মুশফিকুর রহিমকে আউট করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান অভিষিক্ত এডি লিয়ে। স্লগ সুইপ করতে গিয়ে সাব্বির আর ফুলটস বলে মুশফিক ক্যাচ দেন।

এডি লিয়ে হ্যাটট্রিক ঠেকিয়ে দেওয়া নাসির ফিরেন শূন্য রানেই। ফাঙ্গিসোর দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। এর আগে সাকিব আল হাসানকে বিদায় করেন বাঁহাতি স্পিনার ফাঙ্গিসো। তার তৃতীয় শিকার আট নম্বরে নামা লিটন দাস। শেষ দিকে অভিষিক্ত রনি তালুকদার ও মাশরাফি বিন মুর্তজার ব্যাটে পরাজয়ের ব্যবধান কমায় বাংলাদেশ।

এর আগে ডি কক ও ডি ভিলিয়ার্সের আক্রমণাত্মক ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা পায় দক্ষিণ আফ্রিকা। ১০ ওভারে ৯৫ রান সংগ্রহ করেন অতিথি দলের দুই উদ্বোধনী ব্যাটসম্যান। প্রথম ১০ ওভারে সঠিক লাইন-লেন্থে বল করতে পারেননি বাংলাদেশের বোলাররাও। এই সময়ে ব্যাপক মিস ফিল্ডিংও করে বাংলাদেশের ফিল্ডাররা।

216967তবে শেষ ১০ ওভারে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। এতে নেতৃত্ব দেন আরাফাত সানি ও নাসির। ১১তম ওভারে ডি কককে ফিরিয়ে ‘ব্রেক থ্রু’ এনে দেন আরাফাত। তার বলে মিড উইকেটে সাব্বিরকে ক্যাচ দেন সর্বোচ্চ ৩১ বলে৪৪ রান করা ডি কক। পরের ওভারে জোড়া আঘাতে জেপি দুমিনি ও বিপজ্জনক ডি ভিলিয়ার্সকে ফিরিয়ে দেন নাসির। সাকিবকে সহজ ক্যাচ দিয়ে ফিরে যান দুমিনি আর মুশফিকের গ্লাভসে জমা পড়েন ৩৪ বলে ৪০ রান করা ডি ভিলিয়ার্স।

৬ বলের মধ্যে প্রথম তিন ব্যাটসম্যানকে হারানো দক্ষিণ আফ্রিকা কিছুটা চাপে পড়ে। দ্বিতীয় স্পেলে ৩ ওভার বল করে ১৭ রান দিয়ে দুই উইকেট নেন নাসির। রানের গতি বাড়াতে গিয়ে মুস্তাফিজুর রহমানের শিকারে পরিণত হন প্রথম ম্যাচের সেরা খেলোয়াড় ফাফ দু প্লেসি। তবে শেষ দিকে রাইলি রুশো ও ডেভিড মিলার দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন।

নাসিরের হ্যাটট্রিক ঠেকিয়ে দেওয়া মিলার সেই ওভারে কট বিহাইন্ডের একটি জোরালো আবেদন থেকে বেঁচে যান। তিনি অপরাজিত থাকেন ৩০ রানে। ১৯তম ওভারে সাকিবের পর পর দুই বলে দুটি বিশাল ছক্কা হাঁকানো রুশো ৬ বলে খেলেন অপরাজিত ১৯ রানের ইনিংস।
সংক্ষিপ্ত স্কোর কার্ড: দক্ষিণ আফ্রিকা: ১৬৯/৪, ২০ ওভার (ডি কক ৪৪, ডি ভিলিয়ার্স ৪০, ডেভিড মিলার ৩০*, রুশো ১৯*, প্লেসিস ১৬; নাসির ২/২৬, আরাফাত সানি ১/৩১, মুস্তাফিজ ১/৩৪)।

বাংলাদেশ: ১৩৮/১০, ১৯.২ ওভার (সৌম্য ৩৭, রনি ২১, মুশফিক ১৯, মাশরাফি ১৭, তামিম ১৩, লিটন ১০, সাকিব ৮, আরাফাত ৫*; অ্যাডি লিয়ে ৩/১৬, কাইল অ্যাবট ৩/২০, পাঙ্গিসো ৩/৩০)।
ফল: দক্ষিণ আফ্রিকা ৩১ রানে জয়ী। ম্যাচ সেরা: অ্যাডি লিয়ে। সিরিজ সেরা: ডু প্লেসিস। টস: দক্ষিণ আফ্রিকা।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add