for Add

অনুশীলনের ভিডিও ধারণ করে ক্ষমা চাইলেন ড্রোন অপারেটর

ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান কোচ হিসেবে মরিসিও পচেত্তিনোর প্রথম অনুশীলন সেশনের কিছু অংশ ড্রোনে ধারণ করেছিলেন এক ব্যক্তি। পরে সেই ভিডিও সরিয়ে নিয়ে নিজের ‘সম্পূর্ণ বিচারবুদ্ধিহীন’ সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন তিনি।

বৃহস্পতিবার ক্লাবটির ক্যারিংটন অনুশীলন কমপ্লেক্সের কাছে ড্রোন উড়িয়ে প্রায় ১২ মিনিটের ভিডিও ধারণ করেন ওই ব্যক্তি। পরে সেটি নিজের ইউটিউব চ্যানেল ‘সিসি ওভারভিউ’-তে প্রকাশ করেন।

ভিডিওতে দেখা যায়, এ সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেওয়া পচেত্তিনো রোববার লিভারপুলের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচ সামনে রেখে খেলোয়াড়দের অনুশীলন করাচ্ছেন।

শুক্রবার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে ওই ব্যক্তি বলেন, ‘আমার সম্পূর্ণ বিচারবুদ্ধিহীন সিদ্ধান্তের কারণেই ক্যারিংটনে ম্যানচেস্টার ইউনাইটেডের অনুশীলনের কিছু অংশ ভিডিও করেছি।’

তিনি আরও বলেন, ‘ড্রোনসংক্রান্ত আইন অনুযায়ী উড্ডয়নটি বৈধ হলেও আমার কাজটি যে নৈতিক ছিল না, তা পুরোপুরি স্বীকার করছি।’

সমর্থকদের প্রথমবারের মতো ইউনাইটেডের অনুশীলনের পোশাকে পচেত্তিনোকে দেখানোই ছিল তাঁর উদ্দেশ্য। অনুশীলন শুরুর সময় ভিডিও ধারণ করায় তিনি ভুল করে ভেবেছিলেন, তখনো গুরুত্বপূর্ণ কোনো অনুশীলন শুরু হয়নি। তাঁর ধারণা ছিল, শুধু ওয়ার্ম-আপের দৃশ্যই ধারণ করা হবে।

নিজেকে কলিন পরিচয় দেওয়া ওই ড্রোন অপারেটর আরও জানান, অনুশীলন সেশনটি বিভিন্ন সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত থাকবে বলেও ভুল ধারণা করেছিলেন তিনি।

নিজের কর্মকাণ্ডের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড, পচেত্তিনো ও খেলোয়াড়দের কাছে ক্ষমা চেয়ে তিনি বলেন, ‘আন্তরিকভাবে আশা করছি, আমার এই কর্মকাণ্ড কোনো ম্যাচের ফলাফলে প্রভাব ফেলবে না।’

ভিডিও ধারণের সিদ্ধান্তের সঙ্গে লিভারপুল কিংবা অন্য কোনো ক্লাবের সংশ্লিষ্টতা ছিল না বলেও স্পষ্ট করেছেন তিনি।

এ ঘটনায় এখনো কোনো মন্তব্য করেনি ম্যানচেস্টার ইউনাইটেড।

সব সংবাদ

ডুলির ভবিষ্যৎ নিয়ে বাফুফে সিদ্ধান্ত নেবে পরবর্তী সভায় অনুশীলনের ভিডিও ধারণ করে ক্ষমা চাইলেন ড্রোন অপারেটর আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ, হৃদয়ের জরিমানা মোহামেডান-আবাহনীর ঐতিহ্য ফিরিয়ে আনতে চান আমিনুল হারমারের ছয় শিকারে বড় হার বাংলাদেশের পাঁচ বছর পর জাতীয় স্টেডিয়ামে ফিরছে ক্লাব ফুটবল বাংলাদেশ এখনো ৯৯ রানে পিছিয়ে পাকিস্তানের স্বপ্ন ভেঙে ভারতের দশম সাফ শিরোপা বৃষ্টিতে ভেসে গেল তৃতীয় দিন, ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত বাংলাদেশের দশম শিরোপার হাতছানি ভারতের, প্রথমের স্বপ্ন পাকিস্তানের কাপ্তাই লেকে দূরপাল্লার সাঁতারে ফয়সাল-মুক্তির শ্রেষ্ঠত্ব বাংলাদেশের ৪০০, জবাবে দক্ষিণ আফ্রিকার ১৩২/১ আগামীতে সাফ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ: আমিনুল হক অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব আয়োজন করবে বাংলাদেশ হৃদয়ের সেঞ্চুরি, লিটনের ৯২; দক্ষিণ আফ্রিকায় রেকর্ড বাংলাদেশের গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন মোরসালিন আহমেদ শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, ফাইনালে পাকিস্তান ভুটানকে হারিয়ে ফাইনালে ভারত ১৫ বছরেই টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ অধিনায়ক সূর্যবংশী শিরোপার স্বপ্নে পাকিস্তান বাধা, ফাইনালের লড়াইয়ে বাংলাদেশ ৪৩ ম্যাচ অপরাজিত থেকে ইতিহাস গড়ল স্পেন অনুপস্থিত হামজাই মঞ্চের মধ্যমণি সেমিফাইনালে পাকিস্তনের কাছে হেরে বাংলাদেশের বিদায় ফারহানের গোল দেখে মুগ্ধ ডুলি, ‘এমন গোল করা সহজ নয়’ বৈষম্য ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন শ্রীলঙ্কার কোচ শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ, সেমিফাইনালে পাকিস্তান মালদ্বীপকে বিদায় করে সেমিফাইনালে ভারত দৃষ্টিনন্দন গোল না হওয়ার আক্ষেপ আর সুন্দরতম গোলের দেখা শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে শেষ করার লক্ষ্য বাংলাদেশের লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন আমিনুল ইসলাম বরেণ্য ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ আর নেই অভিজ্ঞ কোচ থাকতে অনভিজ্ঞ এরিক কেন? শ্রীলঙ্কা ম্যাচের আগে ঢাকায় হামজা পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ বাংলাদেশ: শান্ত শেষ ম্যাচের আগেই সেমিফাইনালে বাংলাদেশ সাফে মালদ্বীপকে উড়িয়ে প্রথম জয় পাকিস্তানের আপাতত লিড বাড়ানোই লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের ঢাকা ইউনাইটেড অপরাজিত চ্যাম্পিয়ন হামজা-ফারহান যোগ দিচ্ছেন, শ্রীলঙ্কা ম্যাচে শক্তি বাড়ছে বাংলাদেশের ঐতিহাসিক ডাবল সেঞ্চুরিতে হৃদয়ের একাধিক রেকর্ড  রোনালদোর বিদায়বার্তায় মেসির চেয়ে বেশি সাড়া রোনালদোর আন্তর্জাতিক বিদায়কে ‘অবসর’ বলতে নারাজ মরিনিও আন্তর্জাতিক ফুটবলে রোনালদো-অধ্যায়ের সমাপ্তি মুশফিক-হৃদয়ের ব্যাটে লিড নেওয়ার আশা বাংলাদেশের ইব্রাহিমের গোলে সাফে বাংলাদেশের শুভসূচনা ২২ বছর পর ঢাকায় ভারত-পাকিস্তান, জিতল ভারত আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রোনালদো এক ম্যাচে ৫৩ লাল কার্ড, বিশ্বরেকর্ড! ২০ ওভার আগেই প্রথম দিনের খেলা শেষ ২৩ বছর পর শিরোপার স্বপ্ন, শুরুতেই ভুটান পরীক্ষা

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add