for Add

মেসির রেকর্ড হ্যাটট্রিকে শীর্ষে বার্সা

MESSIনিজস্ব প্রতিবেদক: ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে এতদিন শীর্ষে ছিলেন ২৩টি করে হ্যাটট্রিক নিয়ে। এবার রোনালদোকেই নয় শুধু, একই সঙ্গে তার দল রিয়াল মাদ্রিদকেও পেছনে ফেলে দিলেন লিওনেল মেসি। ন্যু ক্যাম্পে রায়ো ভায়োকানোর বিপক্ষে করলেন অসাধারণ এক হ্যাটট্রিক। সঙ্গে লুইস সুয়ারেজ করলেন জোড়া গোল। তাতেই প্রতিপক্ষকে উড়িয়ে দিল ৬-১ গোলের বিশাল ব্যবধানে।

আগের ম্যাচে অ্যাথলেটিকো বিলবাওয়ের কাছে রিয়ালের হার এবং ভিয়ারিয়ালকে গোলবন্যায় ভাসানোর কারণে ২৬ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট দাঁড়ালো ৬২। আর রিয়ালের ৬১। এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে এখন লজ ব্লাঙ্কোজরা।

রেকর্ড ২৪টি হ্যাটট্রিকসহ মেসির নামের পাশে এবার যোগ হলো মোট ৩২টি হ্যাটট্রিক। একইসঙ্গে ৩০ গোল করে মেসি ছুঁয়ে ফেলেছেন রোনালদোকেও।

শীর্ষে ওঠার হাতছানি নিয়ে রোববার ন্যু ক্যাম্পে ম্যাচের প্রথম মিনিট থেকেই মারমুখি বার্সেলোনা। নিষেধাজ্ঞার কারণে দলে ছিলেন না আক্রমণত্রয়ীর অন্যতম তারকা নেইমার; কিন্তু কোনো সমস্যাই হয়নি কাতালানদের।

শুরুতেই এগিয়েই যায় বার্সা। ৫ম মিনিটেই গোল আদায় করে নেয় বার্সা। জাভির বাড়ানো পাস থেকে গোল করেন সুয়ারেজ। প্রথমার্ধ শেষ হয় এ অবস্থাতেই।

MESSI 1দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে (৪৯ মিনিটে) ব্যবধান বাড়ায় বার্সেলোনা। ডি বক্সের ডান দিক থেকে দানি আলভেজের হেড পোস্টে লাগলে বল পেয়ে যান জেরার্ড পিকে, তা থেকে সহজেই ভিয়ারিয়ালের জালে বল জড়ান এই স্প্যানিশ ডিফেন্ডার।

পাঁচ মিনিট পর বড় ধাক্কা খায় ভায়োকানো। ডি বক্সের মধ্যে সুয়ারেজকে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ থেকে বহিস্কার হন টিটো। আর পেনাল্টি পায় বার্সেলোনা এবং স্পট কিক থেকে প্রথম গোলটি করেন মেসি।

স্পটকিকে নেয়া মেসির প্রথম শটটা অবশ্য ঠেকিয়ে দিয়েছিলেন ভায়েকানো গোলরক্ষক। কিন্তু শট নেয়ার আগেই তাদের খেলোয়াড়রা ডি বক্সে ঢুকে পড়ায় সেটা বাতিল হয়ে যায়। ফলে আবারও শট নেয়ার সুযোগ পান আর্জেন্টাইন অধিনায়ক; তাতে আর ব্যর্থ হননি তিনি।

PIQEএরপর ৫ মিনিটের ব্যবধানে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূরণ করেন মেসি। দ্বিতীয় গোলে অবশ্য মূল ভুমিকা ছিল সুয়ারেজের। তার নেয়া কোনাকুনি শটটা ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন অতিথি গোলরক্ষক। কিন্তু ফিরতি বল মেসির পায়ে এসে পড়ে, তা থেকে বিনা বাধায় লক্ষ্যভেদ করেন তিনি।

প্রথমটি পেনাল্টি থেকে, দ্বিতীয় গোলটি কিছুটা সৌভাগ্যের; কিন্তু হ্যাটট্রিক পূরণের গোলটিতে দেখা মেলে সত্যিকারের মেসি জাদু। ডি বক্সে বল পেয়ে দুই ডিভেন্ডারকে ফাঁকি দিয়ে এগিয়ে আসা গোলরক্ষককেও কাটান টানা চারবারের বর্ষসেরা তারকা।

৮০তম মিনিটে অতিথি স্ট্রাইকার আলবার্তো বুয়েনোকে ফাউল করায় লাল কার্ড দেখেন বার্সেলোনার দানি আলভেজ। পেনাল্টি পায় ভায়োকানো, তা থেকে বুয়েনো নিজেই সান্ত্বনাসূচক গোলটি করেন।

আর যোগ করা সময়ে মেসির বাড়ানো বল পেয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন পুরো ম্যাচে দুর্দান্ত খেলা সুয়ারেজ। এই মৌসুমেই লিভারপুল থেকে আসা সুয়ারেসের লিগে এটা ষষ্ঠ গোল।

SUAREZ

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add