for Add
নিজস্ব প্রতিবেদক : ৩০ আগস্ট ২০২৫, শনিবার, ০:১৫:৩৩

বাংলাদেশের ফেন্সিংয়ের পোস্টারগার্ল ও গত এসএ গেমসে স্বর্ণজয়ী ফাতেমা মুজিবকে ছাড়াই শুক্রবার শুরু হয়েছে ফেন্সিং চ্যাম্পিয়নশিপ। দুই দিনব্যাপী এই চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে।
দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসে ফেন্সিংয়ে বাংলাদেশের প্রথম স্বর্ণ জেতা ফাতেমা মুজিব ইনজুরির কারণে এবারের আসরে খেলতে পারছেন না। হাঁটুর চোটের কারণে অন্তত চার মাস তাকে মাঠের বাইরে থাকতে হবে বলে জানিয়েছেন তার চিকিৎসকরা।
২০১৯ সালে কাঠমান্ডু এসএ গেমসে প্রথমবার অংশ নিয়েই সোনা জিতে আলোচনায় আসেন ফাতেমা। ২০২৬ সালের জানুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিতব্য ১৪তম এসএ গেমসকে সামনে রেখে জাতীয় ক্যাম্প শুরু হলেও সেখানে নেই তারকা এই ফেন্সার। প্রস্তুতি নিতে গিয়েই হাঁটুতে গুরুতর আঘাত পান তিনি।
ফেন্সিং ফেডারেশনের সভাপতি মেজর (অব.) কামরুল ইসলাম বলেন, ‘ফাতেমা মুজিবের ইনজুরিটা দুঃখজনক। সিএমএইচে তার অপারেশন করানো হয়েছে। চিকিৎসকরা চার মাস বিশ্রামে থাকতে বলেছেন।’
For add
For add
For add
For add
for Add