for Add

অর্ধডজন গোলে ভুটানকে হারালো বাংলাদেশের মেয়েরা

নেপালের পর ভারতকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল বাংলাদেশ। ভুটানের বিপক্ষে শেষ ম্যাচ ছিল বাংলাদেশের আনুষ্ঠানিকতার। এরই মধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া ভুটানের বিপক্ষে বাংলাদেশ জিতেছে ৬-০ গোলে। আজ (শুক্রবার) কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে বাংলাদেশের মেয়েরা দাপটের সঙ্গে খেলে ভুটানের বিপক্ষে সহজ জয় নিয়ে মাঠ ছেড়েছে।

রোববার ভারতের বিপক্ষে ফাইনালের আগে ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে শিষ্যদের ঝালাই করে নিতে পারলেন কোচ সাইফুল বারী টিটু। টানা তিন ম্যাচের জয়ের আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশ আরেকটি টুর্নামেন্টের ফাইনালে ভারতের মুখোমুখি হতে যাচ্ছে। গত ৮ ফেব্রুয়ারি ঢাকায় সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও ভারত। মহানাটকীয় সেই ম্যাচ শেষে দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করেছিল সাফ।

ভুটানের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচে বাংলাদেশ লিড নিয়েছিল ১৪ মিনিটে। বাম দিক থেকে উড়ে আসা বলে দারুণ হেডে গোল করেন সুরভী আকন্দ প্রীতি। ৩৩ মিনিটে বক্সের মাথায় ফ্রিকিক পায় বাংলাদেশ। ফাতেমা আক্তারের নেওয়া ফ্রিকিক সরাসরি জড়িয়ে যায় নেপালের জালে।৩৫ মিনিটে কারনুচিং মারমা গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পর ব্যবধান বাড়াতে বেশি সময় নেয়নি বাংলাদেশ। বাম দিক থেকে ৪৭ মিনিটে বাম দিক থেকে বদলি মমিতার ক্রসে গোল করেন সাথী। ৬৮ মিনিটে বাম দিক থেকে মমিতার ক্রসে দলের পঞ্চম গোল করেন থুইনু মারমা।

শেষ গোলটি করেন সুরভী আকন্দ প্রীতি। ভুটানের চার খেলোয়াড়কে কাটিয়ে গোলরক্ষকের পাশ দিয়ে বল জালে জড়িয়ে দেন তিনি। ৫ গোল নিয়ে তিনি টুর্নামেন্টের গোল্ডেনবুট জয়ের লড়াইয়ে এগিয়ে আছেন।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add