for Add
বিশেষ সংবাদদাতা, হাংজু (চীন) থেকে : ২৯ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ১৪:০৬:৩০

নিউইয়র্কে বসবাসকারী বাংলাদেশী নারী বক্সার জিনাত ফেরদৌস ১৯তম এশিয়ান গেমসের পঞ্চম দিন বক্সিংয়ের প্রি-কোয়ার্টার থেকে বিদায় নিয়েছেন। তিনি মঙ্গোলিয়ার ইয়েসুগেন ওয়ুনতসেতসেগের কাছে ৫-০ পয়েন্টের ব্যবধানে হেরে যান।
হাংজু জিমনেসিয়ামে ৫০ কেজি ওজন শ্রেণিতে প্রথমবার বাংলাদেশের জার্সিতে নেমেছিলেন জিনাত। প্রতিদ্বন্দ্বিতায় ৫ বিচারকের সবাই জিনাতের বিপক্ষে রায় দিয়েছেন। ফলে ৫-০ ব্যবধানে হার মানতে হয় তাকে।
উল্লেখ্য যুক্তরাষ্ট্রে বিভিন্ন প্রাদেশিক পর্যায়ে খেলার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশী বংশোদ্ভুত এই বক্সারের। সেখানকার বক্সিংয়ের মান খুবই উন্নত। যে কারণে বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করায় তাকে দেশের হয়ে এশিয়ান গেমসে অংশগ্রহণের সুযোগ করে দেয় বক্সিং ফেডারেশন। তবে দেশের হয়ে তার অভিষেকটি খুব একটা সুখকর হয়নি।
বাংলাদেশের হয়ে অভিষেকে হতাশ হলেও ভবিষ্যতের জন্য আরো বেশি করে প্রস্তুতি নিতে চান এই বক্সার। সেই সঙ্গে আগামীতেও বিভিন্ন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চান তিনি। আগামী বছর প্যারিস অলিম্পিকেও অংশগ্রহণের স্বপ্ন দেখছেন জিন্নাত।
For add
For add
For add
For add
for Add